অর্থনীতিতে 'গ্রেশামের সূত্র' (Gresham's Law) মূলত কী নির্দেশ করে?

আদর্শ সমাধান ও উত্তরপত্র
অর্থনীতিবিদ স্যার থমাস গ্রেশাম কর্তৃক প্রবর্তিত এই সূত্রটির মূল কথা হলো— "Bad money drives out good money" অর্থাৎ "নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার থেকে তাড়িয়ে দেয় বা বাজারছাড়া করে"। বাজারে যখন একই সাথে পূর্ণমানের ভালো মুদ্রা ও ক্ষয়প্রাপ্ত বা নিকৃষ্ট মুদ্রা প্রচলিত থাকে, তখন মানুষ ভালো মুদ্রা সঞ্চয় করে রাখে এবং নিকৃষ্ট মুদ্রা লেনদেনে ব্যবহার করে, ফলে ভালো মুদ্রা বাজার থেকে অপসৃত হয়।