৫-৬ ফেব্রুয়ারি, ১৯৬৬ সালে পাকিস্তানের লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন ও বাঙালির অধিকার আদায়ের লক্ষ্যে শেখ মুজিবুর রহমান কর্তৃক পেশ করা ঐতিহাসিক ৬টি দাবিই 'ছয় দফা'। এটি বাঙালি জাতির মুক্তির সনদ বা 'ম্যাগনা কার্টা' হিসেবে পরিচিত।