জলহারা মেঘখানি বরষার শেষে পড়ে আছে গগনের এক কোণ ঘেঁষে। বর্ষাপূর্ণ সরোবর তারি দশা দেখে সারাদিন ঝিকিমিকি হাসে থেকে থেকে কহে, "ওটা লক্ষ্মীছাড়া, চালচুলাহীন নিজেরে নিঃশেষ করি, কোথায় বিলীন। আমি দেখো চিরকাল থাকি জল ভরা সরোবর, সুগভীর নাই নড়াচড়া" মেঘ কহে, "ওহে বাপু, কোরো না গরব- তোমার পূর্ণতা সে যে আমারই গৌরব"
আদর্শ সমাধান ও উত্তরপত্র
পরের কল্যাণে যে নিজেকে নিঃশেষ করে দেয়, তার সেই ত্যাগের মহিমাতেই অন্যরা পূর্ণতা লাভ করে। কিন্তু সুবিধাভোগী অকৃতজ্ঞরা প্রায়ই উপকারীর আত্মত্যাগের কথা ভুলে গিয়ে নিজের প্রাচুর্য নিয়ে বৃথা অহংকার করে। তবুও প্রকৃত ত্যাগীদের মহত্ত্ব তাতে কখনো ম্লান হয় না।