প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ___

অপশনসমূহ
সঠিক উত্তর চিহ্নিত
রান্নার জন্য তাপ নয় চাপও কাজে লাগে
বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
সঞ্চিত বাষ্পের তাপ রান্নায় সহায়ক
💡
ব্যাখ্যা ও সমাধান

প্রেসার কুকারে বাতাস বাইরে বের হতে পারে না বলে এর ভেতরে উচ্চচাপের সৃষ্টি হয়। তরলের ওপর চাপ বাড়লে তার স্ফুটনাঙ্কও (যে তাপমাত্রায় তরল ফোটে এবং বাষ্পে পরিণত হয়) বৃদ্ধি পায়। স্বাভাবিক বায়ুমণ্ডীয় চাপে পানি ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটে, কিন্তু প্রেসার কুকারের ভেতরে অতিরিক্ত চাপের কারণে পানির স্ফুটনাঙ্ক প্রায় ১২০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয়ে যায়। ফলে খাবার দ্রুত সিদ্ধ হয় এবং রান্নাও তাড়াতাড়ি শেষ হয়।