✍️ লিখিত প্রশ্ন বাংলা

মনে করুন, আপনি মো. করিম মিয়া, মন্ত্রিপরিষদ বিভাগের তোষাখানা ইউনিটে স্টোর কিপার পদে কর্মরত। পারিবারিক প্রয়োজনে আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর ০২ (দুই) দিনের নৈমিত্তিক ছুটি প্রয়োজন। যথাযথ কর্তৃপক্ষ বরাবর ছুটি চেয়ে একটি আবেদনপত্র লিখুন।

আদর্শ সমাধান ও উত্তরপত্র
তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বরাবর,
উপসচিব/সংশ্লিষ্ট কর্তৃপক্ষ,
তোষাখানা ইউনিট, মন্ত্রিপরিষদ বিভাগ,
ঢাকা।

বিষয়: ০২ (দুই) দিনের নৈমিত্তিক ছুটির জন্য আবেদন।

মহোদয়,
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী মো. করিম মিয়া, মন্ত্রিপরিষদ বিভাগের তোষাখানা ইউনিটে স্টোর কিপার পদে কর্মরত আছি। পারিবারিক জরুরি প্রয়োজনের কারণে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ হতে ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত মোট ০২ (দুই) দিন অফিসে উপস্থিত থাকা সম্ভব হবে না।
অতএব, বিনীত প্রার্থনা এই যে, আমাকে উক্ত ০২ (দুই) দিনের নৈমিত্তিক ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

বিনীত নিবেদক,
মো. করিম মিয়া
স্টোর কিপার
তোষাখানা ইউনিট, মন্ত্রিপরিষদ বিভাগ।