বাংলাদেশের সংবিধান কার্যকর হয়-
বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় ৪ নভেম্বর, ১৯৭২ সালে এবং ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে কার্যকর হয়।
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে।
- ১৯৭২ সালের ২৩ মার্চ রাষ্ট্রপতি কর্তৃক 'বাংলাদেশ গণপরিষদ আদেশ, ১৯৭২' জারি করা হয়।
- ১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে।
- ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়।
- ১৯৭২ সালের ১২ অক্টোবর খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করা হয়।
- ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে সংবিধান গৃহীত হয়।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে সংবিধান কার্যকর হয়। এটি বাংলাদেশের প্রথম সংবিধান।