কোনটি UNESCO 'Intangible Cultural Heritage'-এর অন্তর্ভুক্ত?

অপশনসমূহ
সঠিক উত্তর চিহ্নিত
ক একুশে ফেব্রুয়ারি
খ পহেলা বৈশাখ
গ বাউল গান
ঘ জামদানি বয়ন শিল্প
🏛️ বিগত পরীক্ষার রেকর্ড:
ডানে সোয়াইপ করুন →
ব্যাখ্যা ও সমাধান

অপশনগুলোর মধ্যে -

-বাউল গান এবং জামদানি বুনন বা বয়ন শিল্প - এই দুটি সরাসরি ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ।

-পহেলা বৈশাখের 'মঙ্গল শোভাযাত্রা' ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ; শুধু পহেলা বৈশাখ নয়।

-অন্যদিকে, একুশে ফেব্রুয়ারিকে ইউনেস্কো ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেছে। তবে এটি অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ নয়।

প্রশ্নকর্তা সম্ভবত প্রশ্নটি করতে চেয়েছিলেন - কোনটি Intangible Cultural Heritage নয়। সেক্ষেত্রে উত্তর হতো - একুশে ফেব্রুয়ারি।

যেহেতু প্রশ্নে একাধিক উত্তর রয়েছে, তাই এককভাবে সঠিক উত্তর রাখা সম্ভব হয় নি।