কোন্ ভূ-রাজনৈতিক তত্ত্ব বিশ্ব আধিপত্যের চাবিকাঠি হিসাবে ইউরেশিয়ার নিয়ন্ত্রণকে সমর্থন করে?
হার্টল্যান্ড তত্ত্ব (Heartland Theory) ভূ-রাজনৈতিক বিশ্লেষক স্যার হ্যালফোর্ড ম্যাকিন্ডার (Halford Mackinder) ১৯০৪ সালে প্রস্তাব করেন। এই তত্ত্ব অনুসারে, যে শক্তি ইউরেশিয়ার 'হার্টল্যান্ড' (পূর্ব ইউরোপ এবং মধ্য এশিয়া) নিয়ন্ত্রণ করবে, সে 'ওয়ার্ল্ড-আইল্যান্ড' (ইউরেশিয়া ও আফ্রিকা) নিয়ন্ত্রণ করবে এবং যে ওয়ার্ল্ড-আইল্যান্ড নিয়ন্ত্রণ করবে, সে বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। এটি বিশ্ব আধিপত্যের চাবিকাঠি হিসেবে ইউরেশিয়ার নিয়ন্ত্রণকে সমর্থন করে।