১৪১ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ বলবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ, কাজ, ক্ষমতা, শক্তি, তরল ও বায়বীয় পদার্থ

নিচের কোন উক্তিটি সঠিক? [১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বায়ু একটি যৌগিক পদার্থ
খ বায়ু একটি মৌলিক পদার্থ
গ বায়ু একটি মিশ্র পদার্থ
ঘ বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকে বোঝায়
১৪২ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ এসিড ক্ষার লবণ (অর্ধেক), রাসায়নিক ক্রিয়া, তড়িৎ কোষ, জৈব ও অজৈব যৌগ, প্রাত্যহিক জীবনে রসায়ন

সাধারণ স্টোরেজ ব্যাটারিতে সিসার ইলেকট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহৃত হয় তা হলো- [১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক নাইট্রিক এসিড
খ সালফিউরিক এসিড
গ অ্যামোনিয়াম ক্লোরাইড
ঘ হাইড্রোক্লোরিক এসিড
১৪৩ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ বলবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ, কাজ, ক্ষমতা, শক্তি, তরল ও বায়বীয় পদার্থ

পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে। কারণ ----- [১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহৃত হয়
খ সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
গ পালের দাড়িতে টানের নিয়ন্ত্রণ বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে
ঘ পালের আকৃতিকে সুকৌশলে ব্যবহার করা যায়
১৪৪ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ আলোক বিজ্ঞান, চৌম্বকত্ব, তড়িৎ

আকাশে বিজলি চমকায় ---- [১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক দুই খন্ড মেঘ পরস্পর সংঘর্ষে এলে
খ মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
গ মেঘে বিদ্যুৎ পরিবাহী কোষ তৈরি হলে
ঘ মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
১৪৫ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

রান্না করার হাড়ি-পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয়। এর প্রধান কারণ - [১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক এটি হালকা ও দামে সস্তা
খ এটি সব দেশেই পাওয়া যায়
গ এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
ঘ এটি সহজে ভেঙে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে
১৪৬ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে - [১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ৭৫ ডিবি
খ ৯০ ডিবি
গ ১০৫ ডিবি
ঘ ১২০ ডিবি
১৪৭ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ বলবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ, কাজ, ক্ষমতা, শক্তি, তরল ও বায়বীয় পদার্থ

ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সঙ্গে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে? [১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বাষ্পীয় ইঞ্জিন
খ অন্তর্দহন ইঞ্জিন
গ স্টারলিং ইঞ্জিন
ঘ রকেট ইঞ্জিন
১৪৮ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ বলবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ, কাজ, ক্ষমতা, শক্তি, তরল ও বায়বীয় পদার্থ

কাজ করার সামর্থ্যকে বলে - [১১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক্ষমতা
খ কাজ
গ শক্তি
ঘ বল
১৪৯ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ আলোক বিজ্ঞান, চৌম্বকত্ব, তড়িৎ

রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো ---- [১১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক দর্পণের কাজ করে
খ আতশি কাচের কাজ করে
গ লেন্সের কাজ করে
ঘ প্রিজমের কাজ করে
১৫০ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে - [১১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ১০ কিমি
খ ১০ নিউটন
গ ২৭ কিমি
ঘ ৫ কিমি
১৫১ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ আলোক বিজ্ঞান, চৌম্বকত্ব, তড়িৎ

বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ ---- [১১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক একই হয়
খ বেশি হয়
গ কম হয়
ঘ খুব কম হয়
১৫২ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ আলোক বিজ্ঞান, চৌম্বকত্ব, তড়িৎ

সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে ----- [১১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ট্রান্সফরমার
খ জেনারেটর
গ স্টোরেজ ব্যাটারি
ঘ ক্যাপাসিটার
১৫৩ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ বলবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ, কাজ, ক্ষমতা, শক্তি, তরল ও বায়বীয় পদার্থ

পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না…….. [১০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মহাকর্ষ বলের জন্য
খ মাধ্যাকর্ষণ বলের জন্য
গ আমরা স্থির থাকার জন্য
ঘ পৃথিবীর সঙ্গে আমাদের আবর্তনের জন্য
১৫৪ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ আলোক বিজ্ঞান, চৌম্বকত্ব, তড়িৎ

বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্রকৌশল, যা ------ [১০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
খ তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে
গ যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে
ঘ তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
১৫৫ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ আলোক বিজ্ঞান, চৌম্বকত্ব, তড়িৎ

দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ- [১০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক এতে বিদ্যুতের অপচয় কম হয়
খ এতে কমে গিয়েও প্রয়োজনীয় ভোল্টেজ বজায় থাকে
গ অধিক বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়
ঘ প্রয়োজনমতো ভোল্টেজ কমিয়ে ব্যবহার করা যায়
১৫৬ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ___ [১০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক রান্নার জন্য তাপ নয় চাপও কাজে লাগে
খ বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
গ উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
ঘ সঞ্চিত বাষ্পের তাপ রান্নায় সহায়ক
১৫৭ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো___ [১০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক পারমাণবিক জ্বালানি
খ পীট কয়লা
গ ফুয়েল সেল
ঘ সূর্য
১৫৮ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ আলোক বিজ্ঞান, চৌম্বকত্ব, তড়িৎ

যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো___ [১০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক লাল, হলুদ, নীল
খ লাল, কমলা, বেগুনি
গ হলুদ, সবুজ, নীল
ঘ লাল, নীল, সবুজ
১৫৯ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ ইলেকট্রনিক্স, দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান

কোন রং বেশি দূর থেকে দেখা যায়? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক সাদা
খ হলুদ
গ লাল
ঘ কালো
১৬০ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ ইলেকট্রনিক্স, দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান

কোথায় সাঁতার কাটা সহজ? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক পুকুরে
খ বিলে
গ নদীতে
ঘ সাগরে