জুডিশিয়াল বেঞ্চ সহকারী ২০২৬

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (BJSC) পরিচালিত 'জুডিশিয়াল বেঞ্চ সহকারী ২০২৬' পরীক্ষাটি দেশের বিচার বিভাগে একটি সম্মানজনক ক্যারিয়ার গড়ার চমৎকার সুযোগ। প্রাথমিক এমসিকিউ (MCQ) বাছাই পরীক্ষা এবং পরবর্তী লিখিত পরীক্ষার সমন্বয়ে গঠিত এই নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণ হতে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও আইন সম্বলিত মৌলিক বিষয়গুলোর ওপর স্পষ্ট ধারণা থাকা আবশ্যক। বিগত বছরের প্রশ্ন সমাধান, নিয়মিত বিষয়ভিত্তিক অনুশীলন এবং সঠিক সময় ব্যবস্থাপনার মাধ্যমে প্রস্তুতি নিলে এ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করা সম্ভব।

পূর্ণমান: 50
প্রশ্ন: 11
সময়: 35মি.
১ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'সবুজপত্র' সাময়িকীটির সম্পাদক কে ছিলেন? [জুডিশিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

ক কাজী মোতাহার হোসেন
খ প্রমথ চৌধুরী
গ শওকত ওসমান
ঘ মীর মশাররফ হোসেন
২ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ধ্বনি ও বর্ণ

মাত্রাহীন স্বরবর্ণ কয়টি? [জুডিশিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

ক ৭
খ ৪
গ ১
ঘ ৬
৩ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমার্থক শব্দ

'মতলব' এর সমার্থক কোনটি? [জুডিশিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

ক মন্দ
খ প্রবৃত্তি
গ অভিসন্ধি
ঘ অভিমত
৪ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ পারিভাষিক শব্দ

Notification শব্দের বাংলা পরিভাষা- [জুডিশিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

ক প্রজ্ঞাপন
খ হলফনামা
গ বার্তা
ঘ স্মারকলিপি
৫ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ শব্দ

'বন্দি' কোন ভাষা থেকে আগত শব্দ? [জুডিশিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

ক তুর্কি
খ ফারসি
গ পর্তুগিজ
ঘ আরবি
৬ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

'বিষবৃক্ষ' বাগধারাটির অর্থ কী? [জুডিশিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

ক সামর্থহীন
খ অনিষ্টকারী
গ কপটচারী
ঘ অসৎ বুদ্ধিদাতা
৭ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

কোনটি ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস? [জুডিশিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

ক অরণ্যে নীলিমা
খ তেইশ নম্বর তৈলচিত্র
গ আরেক ফাল্গুন
ঘ কাঁদো নদী কাঁদো
৮ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

শুদ্ধ বানান কোনটি? [জুডিশিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

ক নিপীড়িত
খ নিপীরিত
গ নীপীড়িত
ঘ নিপিড়িত
৯ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

নিচের কোনটি কথাসাহিত্যিক শওকত ওসমান রচিত উপন্যাস? [জুডিশিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

ক সীমানা ছাড়িয়ে
খ ক্রীতদাসের হাসি
গ কর্ণফুলি
ঘ সূর্যদীঘল বাড়ী
১০ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সন্ধি

ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ- [১৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ষড় + ঋতু
খ ষড়ু + ঋতু
গ ষট + ঋতু
ঘ ষট্‌ + ঋতু
১১ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের রচয়িতা কে? [জুডিশিয়াল বেঞ্চ সহকারী ২০২৬]

ক কাজী নজরুল ইসলাম
খ ড. মুহম্মদ এনামুল হক
গ মাইকেল মধুসূদন দত্ত
ঘ জসীম উদ্দীন