১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) গৌরবময় ক্যারিয়ার গড়তে ১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটি চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। MCQ ফরম্যাটে অনুষ্ঠিত এই পরীক্ষার সিলেবাসে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও বিজ্ঞানসহ মৌলিক বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে, যা প্রার্থীদের মেধা ও যোগ্যতা সঠিকভাবে মূল্যায়ন করে। বিগত বছরের এই প্রশ্নপত্রটি অনুশীলনের মাধ্যমে আপনি পরীক্ষার প্রশ্ন পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়ার পাশাপাশি নিজের প্রস্তুতিকে আরও নিখুঁত ও আত্মবিশ্বাসী করে তুলতে পারবেন।

পূর্ণমান: 100
প্রশ্ন: 20
সময়: 60মি.
1 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ পদ প্রকরণ

কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে? [১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক আমি ভাত খাচ্ছি
খ আমি ভাত খেয়ে স্কুলে যাব
গ আমি দুপুরে ভাত খাই
ঘ তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠ
2 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য সংকোচন / সংক্ষেপণ

'যা পূর্বে ছিল এখন নেই' -এক কথায় কী হবে? [১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক অপূর্ব
খ অদৃষ্টপূর্ব
গ অভূতপূর্ব
ঘ ভূতপূর্ব
3 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ পুরুষ

কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে? [১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ওরা কি করে?
খ আপনি আসবেন
গ আমরা যাচ্ছি
ঘ তোরা খাসনে
4 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

মানিক বন্দ্যোপাধ্যায়ের 'পদ্মানদীর মাঝি' নামক উপন্যাসের উপজীব্য - [১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মাঝি-মাল্লার সংগ্রামশীল জীবন
খ জেলে-জীবনের বিচিত্র সুখ-দুঃখ
গ চাষী-জীবনের করুণ চিত্র
ঘ চরবাসীদের দুঃখী-জীবন
5 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির; লিখে রেখ, একবিন্দু দিলেম শিশির।' এ অংশটুকুর মূল প্রতিপাদ্য ------ [১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক প্রতিদান
খ প্রত্যুপকার
গ অকৃতজ্ঞতা
ঘ অসহিষ্ণুতা
6 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'মোসলেম ভারত' নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন ------ [১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মীর মশাররফ হোসেন
খ মুন্সী মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ
গ মোজাম্মেল হক
ঘ রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী
7 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? [১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক জিঞ্জির-- কাজী নজরুল ইসলাম
খ সাত সাগরের মাঝি--ফররুখ আহমদ
গ দিলরুবা--আবদুল কাদির
ঘ নূরনামা--আবদুল হাকিম
8 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়? [১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ১৯৫১
খ ১৯৬১
গ ১৯৭১
ঘ ১৯৮১
9 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

কোন বাক্যে 'ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড়' প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে? [১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড় করে কি লাভ, কাজে লেগে যাও
খ ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল
গ ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড় করে কি লাভ, কি খাবে বল
ঘ ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড় করে কি লাভ, নিজের পায়ে দাঁড়াও
10 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ধ্বনি ও বর্ণ

কোন দুটি অঘোষ ধ্বনি? [১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক চ ছ
খ ড ঢ
গ ব ভ
ঘ দ ধ
11 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

মধ্যপদলোপী কর্মধারয়- এর দৃষ্টান্ত [১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ঘর থেকে ছাড়া-ঘরছাড়া
খ অরুণের মতো রাঙা-অরুণরাঙা
গ হাসিমাখা মুখ-হাসিমুখ
ঘ ক্ষণ ব্যাপিয়া স্থায়ী-ক্ষণস্থায়ী
12 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'অনল প্রবাহ' রচনা করেন ----- [১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
খ মোজাম্মেল হক
গ এয়াকুব আলী চৌধুরী
ঘ মুনিরুজ্জামান ইসলামাবাদী
13 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

কোনটি ঐতিহাসিক নাটক? [১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক শর্মিষ্ঠা
খ রাজসিংহ
গ পলাশীর যুদ্ধ
ঘ রক্তাক্ত প্রান্তর
14 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে - [১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মহাকাব্যে
খ নাটকে
গ পত্রকাব্যে
ঘ সনেটে
15 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ প্রবাদ-প্রবচন

'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে' এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে ----- [১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
খ বনের পশু বনে থাকতেই ভালোবাসে
গ জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
ঘ প্রকৃতির রুপ-সৌন্দর্য আদি ও অকৃত্রিম
16 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম - [১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
খ মধুসূদন ও কুমুদিনী
গ গোবিন্দলাল ও রোহিণী
ঘ সুরেশ ও অচলা
17 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

'গোঁফ-খেজুরে' -এই বাগধারার অর্থ কি? [১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক আরামপ্রিয়
খ উদাসীন
গ নিতান্ত অলস
ঘ পরমুখাপেক্ষী
18 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ? [১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক হাতি/হাতী
খ নারি/নারী
গ জাতি/জাতী
ঘ দাদি/দাদী
19 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ পদ প্রকরণ

কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে? [১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ধন অপেক্ষা মান বড়
খ তোমাকে দিয়ে কিছু হবে না
গ ঢং ঢং ঘণ্টা বাজে
ঘ লেখাপড়া কর, নতুবা ফেল করবে
20 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ- [১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ধূসর পাণ্ডুলিপি
খ নাম রেখেছি কোমল গান্ধার
গ একক সন্ধ্যায় বসন্ত
ঘ অন্ধকারে একা