১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)

১৪তম বিসিএস প্রিলিমিনারি (স্পেশাল-শিক্ষা) পরীক্ষাটি শিক্ষা ক্যাডারে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যায়ন পরীক্ষা, যা বহু নির্বাচনী প্রশ্ন (MCQ) পদ্ধতিতে সম্পন্ন হয়েছিল। সিলেবাসের অন্তর্ভুক্ত বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও বিষয়ভিত্তিক মৌলিক অংশগুলো ভালোভাবে আয়ত্ত করা এই পরীক্ষায় সফল হওয়ার মূল চাবিকাঠি। বিগত বছরের এই প্রশ্নপত্রটি অনুশীলনের মাধ্যমে পরীক্ষার্থীরা প্রশ্নের ধরন ও সময় ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব ধারণা লাভ করে নিজেদের প্রস্তুতিকে আরও দৃঢ় ও আত্মবিশ্বাসী করে তুলতে পারবেন।

পূর্ণমান: 100
প্রশ্ন: 20
সময়: 60মি.
1 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী উপমহাদেশে ইউরোপীয়দের আগমন, ইংরেজ শাসন ও আন্দোলন

'জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী'---- এটি কার ঘোষণা? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

ক তিতুমীর
খ ফকির মজনু শাহ
গ দুদু মিয়া
ঘ হাজী শরীয়তউল্লাহ
2 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের কৃষিজ সম্পদ

বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটার কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

ক ১৮ সেন্টিমিটার
খ ২০ সেন্টিমিটার
গ ২৩ সেন্টিমিটার
ঘ ২৫ সেন্টিমিটার
3 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? [১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক কুড়িগ্রাম
খ নীলফামারী
গ ঠাকুরগাঁও
ঘ লালমনিরহাট
4 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? [১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক হামিদুর রহমান
খ তানভির কবির
গ মাইনুল হোসেন
ঘ মাযহারুল ইসলাম
5 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

পুনর্ভবা, নাগর, কুলিখ ও টাঙ্গন কোন নদীর উপনদী? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

ক মহানন্দা
খ ব্রহ্মপুত্র
গ কুমার
ঘ যমুনা
6 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী অসহযোগ আন্দোলন, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্য

মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

ক ২৬ মার্চ, ১৯৭১
খ ১০ এপ্রিল, ১৯৭১
গ ৬ সেপ্টেম্বর, ১৯৭১
ঘ ১০ নভেম্বর, ১৯৭১
7 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতিগোষ্ঠী ও উপজাতি

নিচের কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

ক গারো
খ সাঁওতাল
গ খাসিয়া
ঘ মারমা
8 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

'দক্ষিণ তালপট্টি' দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

ক বালেশ্বর
খ হাড়িয়াভাঙ্গা
গ রূপসা
ঘ ভৈরব
9 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী অসহযোগ আন্দোলন, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্য

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কী ছিল? [১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সিপাহি
খ ল্যান্সনায়েক
গ লেফটেন্যান্ট
ঘ ক্যাপ্টেন
10 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বঙ্গভঙ্গ থেকে দেশ বিভাগ, পাকিস্তান আমলে বাংলাদেশ

১৯৫২ সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

ক এক রাজনৈতিক মতবাদের
খ এক সাংস্কৃতিক আন্দোলন
গ এক নতুন জাতীয় চেতনার
ঘ এক নতুন সমাজ ব্যবস্থার
11 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের শিল্প ও বাণিজ্য

চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

ক আখের ছোবড়া
খ বাঁশ
গ জারুল গাছ
ঘ নল-খাগড়া
12 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী উপমহাদেশে ইউরোপীয়দের আগমন, ইংরেজ শাসন ও আন্দোলন

'ছিয়াত্তরের মন্বন্তর ' নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

ক বাংলা ১৭০৬ সালে
খ বাংলা ১১৭৬ সালে
গ বাংলা ১৩৭৬ সালে
ঘ ইংরেজি ১৭০৬ সালে
13 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

ক কামরুল হাসান
খ জয়নুল আবেদিন
গ হাশেম খান
ঘ হামিদুর রহমান
14 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের অর্থনীতি

কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

ক কৃষি ব্যাংক
খ গ্রামীণ ব্যাংক
গ সমবায় ব্যাংক
ঘ ইসলামী ব্যাংক
15 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের শিল্প ও বাণিজ্য

বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

ক নারায়ণগঞ্জ
খ কক্সবাজার
গ চট্টগ্রাম
ঘ খুলনা
16 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সংবিধান (গণপরিষদ থেকে সংবিধানের ৪র্থ ভাগ)

বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

ক ১২ অক্টোবর ১৯৭২
খ ১৬ ডিসেম্বর ১৯৭২
গ ২৬ মার্চ ১৯৭৩
ঘ ১৬ ডিসেম্বর ১৯৭৩
17 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

ক ঢাকা
খ ময়নামতি
গ রাজশাহী
ঘ সোনারগাঁও
18 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

ক পঞ্চগড়
খ ঠাকুরগাঁও
গ দিনাজপুর
ঘ লালমনিরহাট
19 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

যমুনা নদী কোথায় পতিত হয়েছে? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

ক পদ্মায়
খ বঙ্গোপসাগরে
গ ব্রহ্মপুত্রে
ঘ মেঘনায়
20 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের শিল্প ও বাণিজ্য

ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? [১৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

ক টিএসপি
খ ইউরিয়া
গ পটাশ
ঘ অ্যামোনিয়াম সালফেট