২১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

২১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটি বাংলাদেশ সিভিল সার্ভিসে ক্যারিয়ার গড়ার স্বপ্নদ্রষ্টাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক, যা বহুনির্বাচনী (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছিল। এই পরীক্ষার প্রশ্নপত্রে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত ও দৈনন্দিন বিজ্ঞানসহ সিলেবাসের সকল মৌলিক বিষয়াবলি অন্তর্ভুক্ত রয়েছে। বিসিএস প্রস্তুতির সঠিক দিকনির্দেশনা পেতে এবং পরীক্ষার ধরন ও সময় ব্যবস্থাপনা সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন করতে এই বিগত বছরের প্রশ্নটি অনুশীলন করা প্রতিটি চাকরিপ্রার্থীর জন্য অত্যন্ত সহায়ক হবে।

পূর্ণমান: 100
প্রশ্ন: 9
সময়: 60মি.
1 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ বলবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ, কাজ, ক্ষমতা, শক্তি, তরল ও বায়বীয় পদার্থ

মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়? [২১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ভূকেন্দ্রে
খ ভূপৃষ্ঠে মেরুতে
গ ভূপৃষ্ঠ থেকে ১০০০ ফুট নিচে
ঘ ভূপৃষ্ঠ থেকে ১০০০ ফুট উঁচুতে
2 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হলো ----- [২১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ০ ডিগ্রি সেন্টিগ্রেড
খ ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড
গ ৪ ডিগ্রি সেন্টিগ্রেড
ঘ ২৬৩ ডিগ্রি কেলভিন
3 🎯 MCQ সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ পদার্থের অবস্থা, পরমাণুর গঠন, ধাতব পদার্থ

যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয়, তাদের বলা হয় ---- [২১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক আইসোবার
খ আইসোটোপ
গ আইসোটোন
ঘ আইসোমার
4 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহের প্রতিরক্ষা, খাদ্য ও পুষ্টি, পরিবেশ

দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে? [২১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক কার্বন ডাইঅক্সাইড
খ কার্বন মনোক্সাইড
গ নাইট্রিক অক্সাইড
ঘ সালফার ডাইঅক্সাইড
5 🎯 MCQ সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ পদার্থের অবস্থা, পরমাণুর গঠন, ধাতব পদার্থ

' ড্রাই আইস' (dry ice) হলো - [২১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক কঠিন অবস্থায় কার্বন ডাই-অক্সাইড
খ কঠিন অবস্থায় সালফার ডাইঅক্সাইড
গ শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে বরফ
ঘ হাইড্রোজেন পারঅক্সাইডের কঠিন অবস্থা
6 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহ, রক্ত

এনজিও প্লাস্টি হচ্ছে - [২১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক হৃৎপিণ্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেয়া
খ হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
গ হৃৎপিণ্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন
ঘ হৃৎপিণ্ডের নতুন শিরা সংযোজন
7 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহ, রক্ত

ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় সেটি হলো ------- [২১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক চিনি জাতীয় খাবার বেশি খেলে এই রোগ হয়
খ এই রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
গ এই রোগ মানবদেহের কিডনি বিনষ্ট করে
ঘ ইনসুলিন নামক একটি হরমোনের অভাবে এই রোগ হয়
8 🎯 MCQ সাধারণ বিজ্ঞান আধুনিক বিজ্ঞান ↳ বায়ুমন্ডল, আবহাওয়া ও জলবায়ু, বারিমন্ডল

বায়ুমণ্ডলের ওজোনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ? [২১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক কার্বন-ডাই-অক্সাইড
খ জলীয় বাষ্প
গ CFC বা ক্লোরোফ্লোরো কার্বন
ঘ নাইট্রিক অক্সাইড
9 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ উদ্ভিদ বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্য

কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়? [২১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক শুশুক
খ তিমি
গ ইলিশ
ঘ হাঙ্গর