২২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

২২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হলো বাংলাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতামূলক সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়াটির একটি গুরুত্বপূর্ণ ধাপ। ১০০ নম্বরের এই এমসিকিউ (MCQ) পরীক্ষায় বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, সাধারণ বিজ্ঞান এবং বুদ্ধিমত্তার মতো বিষয়গুলোর ওপর প্রার্থীর মৌলিক জ্ঞান ও দক্ষতা যাচাই করা হয়। এই পরীক্ষায় সফল হতে হলে সুনির্দিষ্ট সিলেবাস অনুযায়ী নিয়মিত পড়াশোনা, বিগত বছরের প্রশ্ন সমাধান এবং টাইম ম্যানেজমেন্টের ওপর বিশেষ জোর দেওয়া উচিত। আত্মবিশ্বাস ও সঠিক প্রস্তুতির মাধ্যমেই কেবল এই প্রতিযোগিতামূলক লড়াইয়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব।

পূর্ণমান: 100
প্রশ্ন: 99
সময়: 60মি.
1 🎯 MCQ সাধারণ বিজ্ঞান আধুনিক বিজ্ঞান ↳ পৃথিবীর গতি, কাল্পনিক রেখাসমূহ, টেকটোনিক প্লেট, প্রাকৃতিক দুর্যোগ

ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র ----- [২২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ব্যারোমিটার
খ সেক্সট্যান্ট
গ সিসমোগ্রাফ
ঘ ম্যানোমিটার
2 🎯 MCQ সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ পদার্থের অবস্থা, পরমাণুর গঠন, ধাতব পদার্থ

যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয় তাদের বলা হয় - [২২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক আইসোটোপ
খ আইসোমার
গ আইসোটোন
ঘ আইসোবার
3 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ---- [২২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক্রনোমিটার
খ ট্যাকোমিটার
গ হাইগ্রোমিটার
ঘ ওডোমিটার
4 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহের প্রতিরক্ষা, খাদ্য ও পুষ্টি, পরিবেশ

ডেঙ্গু জ্বরের বাহক ---- [২২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক অ্যানোফিলিস
খ কিউলেক্স
গ এডিস
ঘ সকল ধরনের মশা
5 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ ক্রমবিকাশ, কোষ, টিস্যু, জীনতত্ত্ব, অনুজীববিদ্যা

পেনিসিলিন আবিষ্কার করেন- [২২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক রবার্ট হুক
খ টমাস এডিসন
গ আলেকজান্ডার ফ্লেমিং
ঘ জেমস ওয়াট
6 🎯 MCQ ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন

গ্রিন হাউজ প্রতিক্রিয়া এই দেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ------ [২২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সমুদ্রতলের উচ্চতা বেড়ে যেতে পারে
খ বৃষ্টিপাতের পরিমাণ কমে যেতে পারে
গ নদ-নদীর পানি কমে যেতে পারে
ঘ ওজোন স্তরের ক্ষতি নাও হতে পারে
7 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ ইলেকট্রনিক্স, দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান

সূর্যে শক্তি উৎপন্ন হয় ----- [২২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক পরমাণুর ফিশন পদ্ধতিতে
খ পরমাণুর ফিউশন পদ্ধতিতে
গ রাসায়নিক বিক্রিয়ার ফলে
ঘ তেজস্ক্রিয়তার ফলে
8 🎯 MCQ সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ পদার্থের অবস্থা, পরমাণুর গঠন, ধাতব পদার্থ

নিউট্রন আবিষ্কার করেন------ [২২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক কিউরি
খ রাদারফোর্ড
গ চ্যাডউইক
ঘ থমসন
9 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ আলোক বিজ্ঞান, চৌম্বকত্ব, তড়িৎ

রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? [১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

ক মৃদু রঞ্জন রশ্মি
খ গামা রশ্মি
গ বিটা রশ্মি
ঘ কসমিক রশ্মি
10 🎯 MCQ ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বাংলাদেশের পরিবেশ: প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ

আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ----- [২২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক গাছপালা পরিবেশের ভারসাম্য নষ্ট করে
খ গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীব জগতকে বাঁচায়
গ দেশের অর্থনৈতিক উন্নয়নে কোনো অবদান নেই
ঘ ঝড় ও বন্যার আশঙ্কা বাড়িয়ে দেয়
11 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাংলা ভাষা

'ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ' কে রচনা করেন? [২২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ মুহম্মদ শহীদুল্লাহ
ঘ মুহম্মদ এনামুল হক
12 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

'পদাবলী'র প্রথম কবি কে? [২২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক শ্রীচৈতন্য
খ বিদ্যাপতি
গ চণ্ডীদাস
ঘ জ্ঞানদাস
13 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

' সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থটির কবি কে? [২২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ফররুখ আহমদ
খ আহসান হাবিব
গ শামসুর রাহমান
ঘ হাসান হাফিজুর রহমান
14 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? [২২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক দীনেশচন্দ্র সেনগুপ্ত
খ সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ মুহম্মদ শহীদুল্লাহ
ঘ সুকুমার সেন
15 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাংলা ভাষা

' বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান' --এর সম্পাদক কে? [২২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মুহম্মদ আব্দুল হাই
খ মুহম্মদ শহীদুল্লাহ
গ মুহম্মদ এনামুল হক
ঘ আহমদ শরীফ
16 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ পদাশ্রিত নির্দেশক

‘ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!’ এই বাক্যের 'কী' এর অর্থ- [২২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ভয়
খ রাগ
গ বিরক্তি
ঘ বিপদ
17 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

'ঢাকের কাঠি' বাগধারার অর্থ------ [২২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সাহায্যকারী
খ তোষামুদে
গ বাদক
ঘ স্বাস্থ্যহীন লোক
18 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? [২২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বাউণ্ডেলের আত্মকাহিনী
খ মুক্তি
গ হেবা
ঘ বিদ্রোহী
19 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

পদাবলী লিখেছেন---- [২২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক রবীন্দ্রনাথ ঠাকুর
খ মাইকেল মধুসূদন
গ ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঘ কায়কোবাদ
20 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক) কারা রচনা করেন? [২২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ড. মুহাম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ আলী আহসান
খ ড. মুহাম্মদ শহীদুল্লাহ ও মুহম্মদ আব্দুল হাই
গ মুহম্মদ আব্দুল হাই, আনিসুজ্জামান ও আনোয়ার পাশা
ঘ মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান