৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) মর্যাদাপূর্ণ ক্যারিয়ার গড়ার লক্ষ্যে ৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, যা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছিল। বিসিএস সিলেবাসের সামগ্রিক পরিধি ও প্রশ্নের ধরন বুঝতে চাকরিপ্রার্থীদের জন্য এই পরীক্ষার প্রশ্নসমূহ বিশদভাবে অনুশীলন করা অত্যন্ত জরুরি। নিয়মিত ও কৌশলগত প্রস্তুতির মাধ্যমে নিজের মেধা যাচাই করে ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যান আত্মবিশ্বাসের সাথে।

পূর্ণমান: 100
প্রশ্ন: 21
সময়: 60মি.
1 🎯 MCQ গণিত মানসিক দক্ষতা ↳ ভাষাগত যৌক্তিক বিচার

Tiger : Zoology :: Mars : [২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক Astrology
খ Cryptology
গ Astronomy
ঘ Telescope
2 🎯 MCQ গণিত মানসিক দক্ষতা ↳ মানসিক দক্ষতার বিবিধ

Botany is to plants as Zoology is to- [৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক Flowers
খ Rivers
গ Mountains
ঘ Animals
3 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ পরিমিতি

[৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ১০
খ ৯
গ ৯০
ঘ ১০০
4 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ চতুর্ভুজ ও বহুভুজ

একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার। এর দৈর্ঘ্য ৪ মিটার কমালে এবং প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তাকার কক্ষের সমান পরিসীমাবিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে? [৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ২২৫ বর্গমিটার
খ ১৪৪ বর্গমিটার
গ ১৬৯ বর্গমিটার
ঘ ১৯৬ বর্গমিটার
5 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ গড়

তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুণ; সংখ্যা তিনটির গড় কত? [৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ৬
খ ৩
গ ৫
ঘ ৪
6 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ বৃত্ত

একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে ১৩২ সেন্টিমিটার ও ১৩৮৬ বর্গসেন্টিমিটার। বৃত্তটির বৃহত্তম জ্যা-এর দৈর্ঘ্য কত? [৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ৬৬ সেন্টিমিটার
খ ৪২ সেন্টিমিটার
গ ২১ সেন্টিমিটার
ঘ ২২ সেন্টিমিটার
9 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ ঘন জ্যামিতি

একটি পঞ্চভুজের সমষ্টি কত সমকোণ? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক ৫ সমকোণ
খ ৬ সমকোণ
গ ৮ সমকোণ
ঘ ১০ সমকোণ
নোট / ব্যাখ্যা:
যেকোনো বহুভুজের অন্তঃকোণসমূহের সমষ্টির সূত্র হলো: $(2n - 4)$ সমকোণ, যেখানে $n$ হলো বাহুর সংখ্যা।
পঞ্চভুজের ক্ষেত্রে $n = 5$।
সমষ্টি = $(2 \times 5 - 4) = 6$ সমকোণ।
10 🎯 MCQ গণিত বীজগণিত ↳ ধারা

০.০৩, ০.১২, ০.৪৮, ____ শূন্যস্থানে সংখ্যাটি কত হবে? [৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ০.৯৬
খ ১.৪৮
গ ১.৯২
ঘ ১.৫০
11 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ অনুপাত ও সমানুপাত

২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট? [৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ৬
খ ৭
গ ৮
ঘ ১০
12 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সূচক

(5n + 2 + 35 × 5n - 1)/(4 × 5n) এর মান কত? [৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক 4
খ 8
গ 5
ঘ 7
13 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ ত্রিভুজ

বিষমবাহু △ABC এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত যে, AD মধ্যমা দ্বারা গঠিত △ABD এর ক্ষেত্রফল x বর্গমিটার। △ABC এর ক্ষেত্রফল কত? [৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক x2 বর্গমিটার
খ 2x বর্গমিটার
গ (x/2)2 বর্গমিটার
ঘ (√x/3)3 বর্গমিটার
14 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সেট ও ভেনচিত্র

A = {1, 2, 3} ও B = ∅ হলে A ∪ B = কত? [৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক {1, 2, 3}
খ {1, 2, ∅}
গ {2, 3, ∅}
ঘ ∅
15 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

x + y = 2, x2 + y2 = 4 হলে x3 + y3 = ? [৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক 8
খ 9
গ 16
ঘ 25
16 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সংখ্যা

√169 is equal to- [৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক 11
খ 13
গ 15
ঘ 17
17 🎯 MCQ গণিত মানসিক দক্ষতা ↳ সমস্যা সমাধান (Clock, Calendar, সংখ্যা থেকে ঐকিক নিয়ম)

১৭ দিন আগে আবদুর রহিম বলেছিল যে তার জন্মদিন 'আগামীকাল'। আজ ২৩ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে? [৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ৭
খ ৮
গ ৯
ঘ ১০
18 🎯 MCQ গণিত মানসিক দক্ষতা ↳ ভাষাগত যৌক্তিক বিচার

আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেক দুইজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো? [৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ৯
খ ১০
গ ১১
ঘ ১২
19 🎯 MCQ গণিত মানসিক দক্ষতা ↳ ভাষাগত যৌক্তিক বিচার

ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ এর পুত্র। চ এর সাথে ক এর সম্পর্ক কী? [৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক এর মামা চ
খ ক এর খালু চ
গ চ এর নানা ক
ঘ ক এর চাচা চ
20 🎯 MCQ গণিত মানসিক দক্ষতা ↳ সমস্যা সমাধান (Clock, Calendar, সংখ্যা থেকে ঐকিক নিয়ম)

ঘড়িতে এখন ৮টা বাজে। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো- [৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ১৫০°
খ ৬০°
গ ৯০°
ঘ ১২০°