৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ক্যাডার কর্মকর্তা হওয়ার স্বপ্ন পূরণের প্রথম ধাপ হিসেবে ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ২০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছিল। এই পরীক্ষাটিতে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত এবং বিজ্ঞানসহ প্রিলিমিনারি সিলেবাসের সকল মৌলিক বিষয়ের উপর প্রার্থীদের যোগ্যতা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়। বিগত বছরের এই প্রশ্নপত্রটি নিয়মিত অনুশীলন করলে চাকরিপ্রার্থীরা প্রশ্নের ধরন ও সময় ব্যবস্থাপনা সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাবেন, যা তাদের আসন্ন বিসিএস পরীক্ষার প্রস্তুতিকে আরও বেগবান ও আত্মবিশ্বাসী করে তুলবে।

পূর্ণমান: 200
প্রশ্ন: 37
সময়: 120মি.
1 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

সঠিক বানান কোনটি? [৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক কূসংস্কার
খ কুসংকার
গ কুসংস্কার
ঘ কৃশংষ্কার
2 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'সবুজপত্র' প্রকাশিত হয় কোন সালে? [৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ১৯০৯
খ ১৯১০
গ ১৯১৪
ঘ ১৯২১
3 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ বাক্য

'মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে'- বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয়- [৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে
খ মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে পারে না
গ মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
ঘ মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না
4 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক-এর প্রভাব অপরিসীম? [৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক শ্রীচৈতন্যদেব
খ শ্রীকৃষ্ণ
গ আদিনাথ
ঘ মনোহর দাশ
5 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? [৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ১৭৫৬
খ ১৭৫২
গ ১৭৬০
ঘ ১৭৬২
6 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'ইয়ং বেঙ্গল' গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? [৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বঙ্গদূত
খ জ্ঞানান্বেষণ
গ জ্ঞানাঙ্কুর
ঘ সংবাদ প্রভাকর
7 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ শব্দ

'হেড মৌলভী' কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে? [৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ইংরেজি + ফার্সি
খ ইংরেজি + আরবি
গ তুর্কি + আরবি
ঘ ইংরেজি + পর্তুগিজ
8 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ ছন্দ

'বন্ধন' শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? [৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ব + ন্ + ধ + ন্
খ বন্ + ধন্
গ ব + ন্ধ + ন
ঘ বান্ + ধন্
9 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি? [৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক কবর
খ চিঠি
গ রক্তাক্ত প্রান্তর
ঘ মুখরা রমণী বশীকরণ
10 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

'তোহফা' কাব্যটি কে রচনা করেন? [৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক দৌলত কাজী
খ মাগন ঠাকুর
গ সাবিরিদ খান
ঘ আলাওল
11 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'রাজা প্রতাপাদিত্য চরিত্র' গ্রন্থটির প্রণেতা- [৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক উইলিয়াম কেরি
খ গোলকনাথ শর্মা
গ রামরাম বসু
ঘ হরপ্রসাদ রায়
12 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমার্থক শব্দ

'প্রকর্ষ' শব্দের সমার্থক শব্দ- [৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক উৎকর্ষতা
খ অপকর্ষ
গ উৎকর্ষ
ঘ অপকর্ষতা
13 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ প্রত্যয়

নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি? [৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সভাসদ
খ শুভেচ্ছা
গ ফলবান
ঘ তন্বী
14 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

মুক্তিযুদ্ধবিষয়ক নাটক- [৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সুবচন নির্বাসনে
খ রক্তাক্ত প্রান্তর
গ নূরলদীনের সারা জীবন
ঘ পায়ের আওয়াজ পাওয়া যায়
15 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'একখানি ছোট খেত আমি একেলা' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ? [৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সোনার তরী
খ চিত্রা
গ মানসী
ঘ বলাকা
16 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

কোনটি উপন্যাস নয়? [৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক দিবারাত্রির কাব্য
খ হাঁসুলী বাঁকের উপকথা
গ কবিতার কথা
ঘ পথের পাঁচালী
17 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

কোনটি জসীমউদ্দীনের নাটক? [৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক রাখালী
খ মাটির কান্না
গ বেদের মেয়ে
ঘ বোবা কাহিনী
18 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? [৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ছায়ানট
খ চক্রবাক
গ রন্দ্রমঙ্গল
ঘ বালুচর
19 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ণ-ত্ব বিধান

নিচের কোন শব্দে ণ-ত্ব বিধি অনুসারে 'ণ'-এর ব্যবহার হয়েছে? [৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক কল্যাণ
খ প্রবণ
গ নিক্কণ
ঘ বিপণি
20 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম- [৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক অবকাশ রঞ্জিকা
খ বিবিধার্য সংগ্রহ
গ কাব্য প্রকাশ
ঘ গ্রামবার্তা প্রকাশিকা