৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-স্বাস্থ্য)

৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটি বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) ক্যারিয়ার গড়তে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের মেধা যাচাইয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত ও বিজ্ঞানের মতো সিলেবাসের মৌলিক বিষয়গুলোর ওপর প্রার্থীদের সামগ্রিক দক্ষতা মূল্যায়ন করা হয়। আসন্ন বিসিএস পরীক্ষার প্রস্তুতিকে আরও সুসংহত করতে এবং প্রশ্নের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে এই বিগত বছরের প্রশ্নটি অনুশীলন করা অত্যন্ত জরুরি, যা আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে রাখবে।

পূর্ণমান: 100
প্রশ্ন: 22
সময়: 60মি.
1 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সন্ধি

'দুরবস্থা' শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়? [৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-স্বাস্থ্য)]

ক দুঃ + অবস্থা
খ দুর + বস্থা
গ দূর + বস্থা
ঘ দূর + অবস্থা
2 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'বেদান্তগ্রন্থ' ও 'বেদান্তসার' কার রচনা? [৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-স্বাস্থ্য)]

ক রাজা রামমোহন রায়
খ গোলকনাথ শর্মা
গ রামরাম বসু
ঘ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
3 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ উপসর্গ

কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে? [৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-স্বাস্থ্য)]

ক আনন
খ আষাঢ়
গ আঘাটা
ঘ আয়না
4 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ? [৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-স্বাস্থ্য)]

ক অজানা
খ দোতলা
গ আশীবিষ
ঘ কানাকানি
5 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ পদ প্রকরণ

'তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!' -বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? [৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-স্বাস্থ্য)]

ক অনন্বয়ী অব্যয়
খ অনুকার অব্যয়
গ পদান্বয়ী অব্যয়
ঘ অনুসর্গ অব্যয়
6 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ক্রিয়ার কাল

নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়? [৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-স্বাস্থ্য)]

ক করছিলাম
খ করেছি
গ করছি
ঘ করব
7 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ প্রাচীন যুগ

'খনার বচন' এর মূলভাব কী? [বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (মেডিক্যাল অফিসার) ২০২৫]

ক সামাজিক মঙ্গলবোধ
খ শুদ্ধ জীবন-যাপন রীতি
গ রাষ্ট্র পরিচালনা নীতি
ঘ লৌকিক প্রণয় সঙ্গীত
8 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ কারক ও বিভক্তি

বিভক্তিহীন নাম-শব্দকে কী বলে? [৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-স্বাস্থ্য)]

ক প্রাতিপাদিক
খ নাম-পদ
গ মৌলিক শব্দ
ঘ কৃদন্ত শব্দ
9 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'বাঁধন হারা' কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? [৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-স্বাস্থ্য)]

ক ভ্রমণ কাহিনী
খ উপন্যাস
গ নাটক
ঘ কবিতা
10 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ কারক ও বিভক্তি

কোনটি অপাদান কারক? [৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-স্বাস্থ্য)]

ক গৃহহীনে গৃহ দাও
খ জিজ্ঞাসিব জনে জনে
গ ট্রেন স্টেশন ছেড়েছে
ঘ বনে বাঘ আছে
11 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে- [৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-স্বাস্থ্য)]

ক বৈকুণ্ঠের খাতা
খ জামাই বারিক
গ বিবাহ-বিভ্রাট
ঘ হিতে বিপরীত
12 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'আগুনের পরশমণি' কার রচনা? [৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-স্বাস্থ্য)]

ক আমজাদ হোসেন
খ হুমায়ূন আহমেদ
গ শওকত ওসমান
ঘ সৈয়দ শামসুল হক
13 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমার্থক শব্দ

'আগুন' -এর সমার্থক শব্দ কোনটি? [৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-স্বাস্থ্য)]

ক ভাতি
খ অনল
গ অংশ
ঘ জ্যোতি
14 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে- [৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-স্বাস্থ্য)]

ক গাজী মিঁয়ার বস্তানী
খ আলালের ঘরের দুলাল
গ হুতোম প্যাঁচার নকশা
ঘ কলিকাতা কমলালয়
15 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? [৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-স্বাস্থ্য)]

ক পদ্মমণি
খ পদ্মাবতী
গ পদ্মগোখরা
ঘ পদ্মরাগ
16 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাংলা ভাষারীতি

সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায়? [৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-স্বাস্থ্য)]

ক বিশেষ্য ও ক্রিয়া
খ বিশেষণ ও ক্রিয়া
গ বিশেষ্য ও বিশেষণ পদে
ঘ ক্রিয়া ও সর্বনাম
17 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বিপরীত শব্দ

'সরল' শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি? [৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-স্বাস্থ্য)]

ক বক্র
খ গরল
গ কুটিল
ঘ জটিল
18 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ উপসর্গ

কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? [৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-স্বাস্থ্য)]

ক উপনেতা
খ উপভোগ
গ উপগ্রহ
ঘ উপসাগর
19 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমার্থক শব্দ

'তাম্বূলিক' শব্দের সমার্থক নয় কোনটি? [৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-স্বাস্থ্য)]

ক তামসিক
খ বারুই
গ পান-ব্যবসায়ী
ঘ পর্ণকার
20 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

জীবনানন্দ দাশকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেন কে? [৩৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-স্বাস্থ্য)]

ক বিষ্ণু দে
খ বুদ্ধদেব বসু
গ রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ সৈয়দ শামসুল হক