আরবিকালচার সেকশন অফিসার - সড়ক ও জনপথ অধিদপ্তর ২০২৬

সড়ক ও জনপথ অধিদপ্তরের 'আরবিকালচার সেকশন অফিসার' পদটি আকর্ষণীয় সুযোগ সুবিধা ও পরিবেশবান্ধব কর্মক্ষেত্রের বিচারে সরকারি চাকরিপ্রার্থীদের জন্য একটি অনন্য ও সম্ভাবনাময় ক্যারিয়ার। নিয়োগের প্রাথমিক ধাপ হিসেবে পরীক্ষাটি মূলত বহুনির্বাচনী (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়, যেখানে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের পাশাপাশি পদসংশ্লিষ্ট বিষয়ভিত্তিক (যেমন: কৃষি বা উদ্ভিদবিজ্ঞান) গভীর দক্ষতা যাচাই করা হয়। বিষয়ভিত্তিক মৌলিক তথ্য রিভিশন ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে সঠিক পরিকল্পনা নিয়ে প্রস্তুতি নিলে এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাঙ্ক্ষিত সফলতা অর্জন সম্ভব।

পূর্ণমান: 100
প্রশ্ন: 13
সময়: 60মি.
১ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ এসিড ক্ষার লবণ (অর্ধেক), রাসায়নিক ক্রিয়া, তড়িৎ কোষ, জৈব ও অজৈব যৌগ, প্রাত্যহিক জীবনে রসায়ন

ফল পাকানোর সঙ্গে সবচেয়ে বেশী সম্পৃক্ত উপাদান কোনটি? [আরবিকালচার সেকশন অফিসার - সড়ক ও জনপথ অধিদপ্তর ২০২৬]

ক অক্সিন
খ সাইটোকাইনিন
গ ইথিলিন
ঘ জিব্বেরেলিন
২ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহের প্রতিরক্ষা, খাদ্য ও পুষ্টি, পরিবেশ

জিপসাম সারে উদ্ভিদ খাদ্য উপাদান সালফারের সঠিক মাত্রা কত থাকা উচিত? [আরবিকালচার সেকশন অফিসার - সড়ক ও জনপথ অধিদপ্তর ২০২৬]

ক ১৮
খ ২০
গ ১৯
ঘ ১৭
৩ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহের প্রতিরক্ষা, খাদ্য ও পুষ্টি, পরিবেশ

নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস? [রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১১ (গোলাপ)]

ক অক্সিজেন
খ নাইট্রোজেন
গ কার্বন-ডাই-অক্সাইড
ঘ হিলিয়াম
৪ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ উদ্ভিদ বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্য

নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদের বীজ? [আরবিকালচার সেকশন অফিসার - সড়ক ও জনপথ অধিদপ্তর ২০২৬]

ক ছোলা
খ ধান
গ আম
ঘ কাঁঠাল
৫ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ অধাতব পদার্থ, কার্বনের ব্যবহার, এসিড ক্ষার লবণ (অর্ধেক)

ফসলের মাটিতে অম্লত্ব দূর করার জন্য নিচের কোন উপাদান ব্যবহার করা প্রয়োজন? [আরবিকালচার সেকশন অফিসার - সড়ক ও জনপথ অধিদপ্তর ২০২৬]

ক ডলোচুন
খ কলিচুন
গ ক্যালসিয়াম কার্বনেট
ঘ সবকটি
৬ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ উদ্ভিদ বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্য

নাইট্রোজেনের অভাবে উদ্ভিদে কোন লক্ষণ দেখা যায়? [আরবিকালচার সেকশন অফিসার - সড়ক ও জনপথ অধিদপ্তর ২০২৬]

ক পুরানো পাতায় হলুদ ভাব
খ নতুন পাতায় বেগুনি রং
গ পাতার কিনারা পুড়ে যায়
ঘ পাতার অগ্রভাগে সাদা হয়
৭ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ উদ্ভিদ বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্য

মৌমাছির চাষ হলো- [৩২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-মুক্তিযোদ্ধা)]

ক এপিকালচার
খ সেরিকালচার
গ পিসিকালচার
ঘ হর্টিকালচার
৮ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহের প্রতিরক্ষা, খাদ্য ও পুষ্টি, পরিবেশ

কীটনাশকের জন্য নিরাপত্তা ব্যবধান বলতে কী বোঝায়? [আরবিকালচার সেকশন অফিসার - সড়ক ও জনপথ অধিদপ্তর ২০২৬]

ক রোপণ থেকে প্রথম কীটনাশক প্রয়োগের মধ্যবর্তী সময়
খ কীটনাশক প্রস্তুতের জন্য প্রয়োজনীয় সময়
গ কীটনাশক প্রয়োগ না করা
ঘ শেষ কীটনাশক প্রয়োগ থেকে ফসল সংগ্রহ পর্যন্ত ন্যূনতম দিনের সংখ্যা
৯ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ উদ্ভিদ বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্য

মান ঘোষিত বীজ কোন রঙের ট্যাগ দ্বারা চিহ্নিত করা হয়? [আরবিকালচার সেকশন অফিসার - সড়ক ও জনপথ অধিদপ্তর ২০২৬]

ক সবুজ রং এর ট্যাগ
খ হলুদ রং এর ট্যাগ
গ সাদা রং এর ট্যাগ
ঘ নীল রং এর ট্যাগ
১০ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহের প্রতিরক্ষা, খাদ্য ও পুষ্টি, পরিবেশ

'মাঠ দিবস' কোন ধরনের শিক্ষাদান পদ্ধতি? [আরবিকালচার সেকশন অফিসার - সড়ক ও জনপথ অধিদপ্তর ২০২৬]

ক একক শিক্ষাদান পদ্ধতি
খ দলগত শিক্ষাদান পদ্ধতি
গ গণ শিক্ষাদান পদ্ধতি
ঘ উপরের কোনটিই নয়
১১ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ ক্রমবিকাশ, কোষ, টিস্যু, জীনতত্ত্ব, অনুজীববিদ্যা

কম্পোস্ট তৈরিতে জৈব উপাদানের সাথে নিচের কোন ছত্রাকটি ব্যবহার করা হয়? [আরবিকালচার সেকশন অফিসার - সড়ক ও জনপথ অধিদপ্তর ২০২৬]

ক অ্যাসপারজিলাস
খ পেনিসিলিয়াম
গ ফিউজারিয়াম
ঘ ট্রাইকোডার্মা
১২ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ উদ্ভিদ বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্য

নিচের কোনটি ফসলের উপকারী পোকা হিসেবে পরিচিত? [আরবিকালচার সেকশন অফিসার - সড়ক ও জনপথ অধিদপ্তর ২০২৬]

ক জাব পোকা
খ সাদা মাছি
গ লেডি বার্ড বিটল
ঘ লাল মাকড়
১৩ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহের প্রতিরক্ষা, খাদ্য ও পুষ্টি, পরিবেশ

গোল্ডেন রাইস কোন পুষ্টি উপাদানে সমৃদ্ধ? [আরবিকালচার সেকশন অফিসার - সড়ক ও জনপথ অধিদপ্তর ২০২৬]

ক ভিটামিন সি
খ ভিটামিন এ (বিটা ক্যারোটিন)
গ ভিটামিন ডি
ঘ আয়রন