উপসহকারী প্রকৌশলী - এলজিইডি ২০২৬

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সহ বিভিন্ন অধিদপ্তরে 'উপসহকারী প্রকৌশলী' পদটি ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য অত্যন্ত আকর্ষনীয় ও মর্যাদাপূর্ণ একটি কর্মক্ষেত্র। এই নিয়োগ পরীক্ষাটি মূলত এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়, যার সিলেবাসে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ের মৌলিক ধারণার পাশাপাশি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও গণিত অন্তর্ভুক্ত থাকে। উক্ত পরীক্ষায় সাফল্য পেতে টেকনিক্যাল বিষয়গুলোতে স্পষ্ট ধারণার পাশাপাশি নন-টেকনিক্যাল অংশে নিয়মিত অনুশীলন এবং বিগত বছরের প্রশ্ন সমাধানের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করা জরুরি।

পূর্ণমান: 100
প্রশ্ন: 5
সময়: 60মি.
১ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী বৈশ্বিক ইতিহাস: আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা (সংবাদ মাধ্যম, দেশ পরিচিতি, রাজধানী, মুদ্রা, ভাষা ও পার্লামেন্ট)

'মৃত্যুদণ্ড' বিলুপ্ত ঘোষণাকারী প্রথম দেশ কোনটি? [উপসহকারী প্রকৌশলী - এলজিইডি ২০২৬]

ক ভেনেজুয়েলা
খ জার্মানি
গ নেদারল্যান্ড
ঘ জাপান
২ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক সংঘঠনসমূহ: জাতিসংঘ

বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে কোন সংস্থা? [উপসহকারী প্রকৌশলী - এলজিইডি ২০২৬]

ক WHO
খ UNICEF
গ WORLD BANK
ঘ UNDP
৩ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক সংঘঠনসমূহ: রাজনৈতিক প্রতিষ্ঠানাদি, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

Global Zero Campaign কিসের সাথে সম্পর্কিত? [উপসহকারী প্রকৌশলী - এলজিইডি ২০২৬]

ক পরমাণু অস্ত্রবিস্তার নির্মূল
খ দারিদ্রতা
গ কার্বন নিঃসরণ
ঘ অর্থনৈতিক বৈষম্যরোধ
৪ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী আন্তর্জাতিক সংঘঠনসমূহ: আঞ্চলিক সংস্থাসমূহ, অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি

কোনটি সার্ক দেশভুক্ত শহর নয়? [উপসহকারী প্রকৌশলী - এলজিইডি ২০২৬]

ক স্পিন বোলদাক
খ গ্যাংটক
গ মংডু
ঘ পারো
৫ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী বৈশ্বিক ইতিহাস: আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা (বিশ্ব পরিচিতি থেকে সম্প্রদায় ও গোয়েন্দা সংস্থা)

আমেরিকার গোয়েন্দা সংস্থার নাম কী? [উপসহকারী প্রকৌশলী - এলজিইডি ২০২৬]

ক সিআইএ
খ মোসাদ
গ আইএসআই
ঘ কোনটিই নয়