জুনিয়র শিক্ষক ২০২৬

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (DMLC)-এর 'জুনিয়র শিক্ষক ২০২৬' নিয়োগ পরীক্ষাটি দেশের মর্যাদাপূর্ণ সরকারি শিক্ষক পদে ক্যারিয়ার গড়ার এক সুবর্ণ সুযোগ। সাধারণত এই প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রথম ধাপে এমসিকিউ (MCQ) পদ্ধতিতে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়, তাই সিলেবাস অনুযায়ী সুনির্দিষ্ট ও গোছানো প্রস্তুতি অত্যন্ত জরুরি। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে বেসিক বা মৌলিক বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করার পাশাপাশি নিয়মিত মক টেস্টে অংশ নিলে চূড়ান্ত সফলতার পথ সুগম হবে। আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমই পারে আপনার শিক্ষক হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে; আজই প্রস্তুতি শুরু করুন।

পূর্ণমান: 60
প্রশ্ন: 6
সময়: 60মি.
1 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের সংবিধান (সংবিধানের ৫ম ভাগ থেকে সংবিধানের শেষ পর্যন্ত)

বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কোন তফসিলে সংযোজন করা হয়েছে? [জুনিয়র শিক্ষক ২০২৬]

ক দ্বিতীয়
খ তৃতীয়
গ ষষ্ঠ
ঘ সপ্তম
2 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী প্রাচীন যুগ জনপদ, রাজবংশ; মধ্যযুগ

বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? [জুনিয়র শিক্ষক ২০২৬]

ক ফখরুদ্দিন মুবারক শাহ
খ শামসুদ্দীন ইলিয়াস শাহ
গ আলাউদ্দিন হোসেন শাহ
ঘ হযরত শাহ
3 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বঙ্গভঙ্গ থেকে দেশ বিভাগ, পাকিস্তান আমলে বাংলাদেশ

১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির সময় ভারত ও পাকিস্তানের মধ্যে নিরূপিত সীমারেখা- [জুনিয়র শিক্ষক ২০২৬]

ক ম্যাকমোহন লাইন
খ ডুরান্ড লাইন
গ ম্যানারহেইম লাইন
ঘ র‌্যাডক্লিফ লাইন
4 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বঙ্গভঙ্গ থেকে দেশ বিভাগ, পাকিস্তান আমলে বাংলাদেশ

১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি প্রথম শহীদ- [জুনিয়র শিক্ষক ২০২৬]

ক রফিক
খ সালাম
গ বরকত
ঘ জব্বার
5 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতিগোষ্ঠী ও উপজাতি

বীর মুক্তিযোদ্ধা কাকন বিবি কোন সম্প্রদায়ের? [জুনিয়র শিক্ষক ২০২৬]

ক রাখাইন
খ খাসিয়া
গ সাঁওতাল
ঘ গারো
6 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

MRT Line-5 (দক্ষিণ) এর দৈর্ঘ্য কত? [জুনিয়র শিক্ষক ২০২৬]

ক ১৫.৫ কি.মি.
খ ১৭.২ কি.মি.
গ ১৯.৬ কি.মি.
ঘ ২২.০ কি.মি.