চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক

বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন

বিষয় নির্বাচন করুন:
বাংলা এর প্রশ্নসমূহ মোট 2992 টি
১২২৫ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ অনুবাদ

(i) আমি আমার দেশকে ভালোবাসি। (ii) তিনি আর বেঁচে নেই। (iii) ট্রেনটি উত্তরা থাবে। (iv) হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী। [তোষাখানা জাদুঘর (সাঁটমুদ্রাক্ষরিক, অফিস সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
(i) I love my country.
(ii) He is no more.
(iii) The train is bound for Uttara.
(iv) Walking is good for health.
১২২৬ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ Miscellaneous [Punctuation, Letter, Paragraph]

মনে করুন, আপনি মো. করিম মিয়া, মন্ত্রিপরিষদ বিভাগের তোষাখানা ইউনিটে স্টোর কিপার পদে কর্মরত। পারিবারিক প্রয়োজনে আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর ০২ (দুই) দিনের নৈমিত্তিক ছুটি প্রয়োজন। যথাযথ কর্তৃপক্ষ বরাবর ছুটি চেয়ে একটি আবেদনপত্র লিখুন। [তোষাখানা জাদুঘর (সাঁটমুদ্রাক্ষরিক, অফিস সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বরাবর,
উপসচিব/সংশ্লিষ্ট কর্তৃপক্ষ,
তোষাখানা ইউনিট, মন্ত্রিপরিষদ বিভাগ,
ঢাকা।

বিষয়: ০২ (দুই) দিনের নৈমিত্তিক ছুটির জন্য আবেদন।

মহোদয়,
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী মো. করিম মিয়া, মন্ত্রিপরিষদ বিভাগের তোষাখানা ইউনিটে স্টোর কিপার পদে কর্মরত আছি। পারিবারিক জরুরি প্রয়োজনের কারণে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ হতে ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত মোট ০২ (দুই) দিন অফিসে উপস্থিত থাকা সম্ভব হবে না।
অতএব, বিনীত প্রার্থনা এই যে, আমাকে উক্ত ০২ (দুই) দিনের নৈমিত্তিক ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

বিনীত নিবেদক,
মো. করিম মিয়া
স্টোর কিপার
তোষাখানা ইউনিট, মন্ত্রিপরিষদ বিভাগ।
১২২৭ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ বিপরীত শব্দ

বন্ধুত্ব; আত্মীয়; সহোদর; বিজ্ঞ; অগ্র; কঠোর [তোষাখানা জাদুঘর (সাঁটমুদ্রাক্ষরিক, অফিস সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
বন্ধুর -> মসৃণ; আত্মীয় -> অনাত্মীয়; সহোদর -> বৈমাত্রেয়; বিজ্ঞ -> অজ্ঞ; অগ্র -> পশ্চাৎ; কঠোর -> কোমল।
১২২৮ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

অধীনস্থ, এতদ্দ্বারা, দুর্বিসহ, ভস্মন, সৌজন্যতা, ব্যাতীত [তোষাখানা জাদুঘর (সাঁটমুদ্রাক্ষরিক, অফিস সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
অধীনস্থ -> অধীন; এতদ্দ্বারা -> এতদ্দ্বারা (শুদ্ধ বানান); দুর্বিসহ -> দুর্বিষহ; ভাসন -> ভাষণ; সৌজন্যতা -> সৌজন্য; ব্যাতীত -> ব্যতীত।
১২২৯ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য সংকোচন / সংক্ষেপণ

বেশি কথা বলে যে [তোষাখানা জাদুঘর (সাঁটমুদ্রাক্ষরিক, অফিস সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
বাচাল
১২৩০ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য সংকোচন / সংক্ষেপণ

পা থেকে মাথা পর্যন্ত [তোষাখানা জাদুঘর (সাঁটমুদ্রাক্ষরিক, অফিস সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
আপাদমস্তক
১২৩১ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য সংকোচন / সংক্ষেপণ

দিনের প্রথম ভাগ [তোষাখানা জাদুঘর (সাঁটমুদ্রাক্ষরিক, অফিস সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
পূর্বাহ্ণ
১২৩২ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগর্থ ও প্রয়োগ

অর্থহীন উক্তি [তোষাখানা জাদুঘর (সাঁটমুদ্রাক্ষরিক, অফিস সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
প্রলাপ
১২৩৩ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য সংকোচন / সংক্ষেপণ

কথায় বর্ণনা করা যায় না যা [তোষাখানা জাদুঘর (সাঁটমুদ্রাক্ষরিক, অফিস সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
অনির্বচনীয় / অবর্ণনীয়
১২৩৪ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

অপকীর্ত্তির সতর্ক নিদ্রা [তোষাখানা জাদুঘর (সাঁটমুদ্রাক্ষরিক, অফিস সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
কাকনিদ্রা
১২৩৫ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ কারক ও বিভক্তি

(vi) 'দশে' মিলে করি কাজ। [তোষাখানা জাদুঘর (সাঁটমুদ্রাক্ষরিক, অফিস সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
কর্তৃকারকে সপ্তমী (এ) বিভক্তি।
১২৩৬ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ কারক ও বিভক্তি

(v) লোকটি 'কানে' খাটো। [তোষাখানা জাদুঘর (সাঁটমুদ্রাক্ষরিক, অফিস সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
করণ কারকে সপ্তমী (এ) বিভক্তি।