চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক

বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন

বিষয় নির্বাচন করুন:
সকল বিষয় এর প্রশ্নসমূহ মোট 12497 টি
১২৪০৯ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

কোন্ গুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সারথী, নিরীহ, নীরোগ
খ প্রমান, অঙ্গন, দর্পণ
গ অনাথা, সুকণ্ঠী, অনুস্টেয়
ঘ একত্রিত, স্থায়িত্ব, অর্ধাঙ্গিনী
১২৪১০ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ বলবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ, কাজ, ক্ষমতা, শক্তি, তরল ও বায়বীয় পদার্থ

একটি কঠিন ঘনক অর্ধেক পানির উপরে ও অর্ধেক পানির নিচে ভাসছে। আপনি যদি ঘনকটি পানির মধ্যে ২ সে.মি.গভীরে ঠেলে দেন এবং তারপর সেটিকে ছেড়ে দেন, তাহলে কি ঘটবে? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ঘনকটি পানির ২ সে.মি. গভীরে থাকবে
খ ঘনকটি সম্পূর্ণভাবে ডুবে যাবে
গ ঘনকটি আবার অর্ধেক ডুবে থাকা ও অর্ধেক ভেসে থাকা অবস্থায় ফিরে আসবে
ঘ ঘনকটি প্রথমে যতটুকু ভেসে ছিল তার চেয়ে উপরে উঠবে
১২৪১১ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ বলবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ, কাজ, ক্ষমতা, শক্তি, তরল ও বায়বীয় পদার্থ

যদি একটি গাড়ীর গতি দ্বিগুণ করা হয়, তবে গাড়ীটির গতিশক্তি পূর্বের গতিশক্তির কতগুণ হবে? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ০.৫
খ ২
গ ০.২৫
ঘ ৪
১২৪১২ 🎯 MCQ গণিত মানসিক দক্ষতা ↳ সমস্যা সমাধান (Clock, Calendar, সংখ্যা থেকে ঐকিক নিয়ম)

এখন জানুয়ারী মাস হলে এখন থেকে ১০০ মাস পর কোন্ মাস হবে? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মে
খ মার্চ
গ এপ্রিল
ঘ ফেব্রুয়ারী
১২৪১৩ 🎯 MCQ গণিত মানসিক দক্ষতা ↳ সমস্যা সমাধান (Clock, Calendar, সংখ্যা থেকে ঐকিক নিয়ম)

জারিনের জন্ম ২৯ ফেব্রুয়ারী। তার জন্মগ্রহণের সাল কোনটি হতে পারে? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ২০০২
খ ২০০৪
গ ২০০৬
ঘ ২০১০
১২৪১৪ 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন মূল্যবোধ

কোনটি মানুষকে লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক প্রয়োজন
খ প্রেষণা
গ ইচ্ছা
ঘ শারীরিক শক্তি
১২৪১৫ 🎯 MCQ গণিত মানসিক দক্ষতা ↳ ভাষাগত যৌক্তিক বিচার

একটি বাক্সের মধ্যে একটি পেন্সিল আছে। বাক্সটি একটি তাকের উপরে অবস্থান করছে। তাকটি জানালার নিচে অবস্থান করছে। তাহলে নিচের কোন বাক্যটি উপরের বর্ণনার জন্য প্রযোজ্য হবে? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক পেন্সিলটি জানালার নিচে আছে
খ পেন্সিলটি জানালার উপরে আছে
গ পেন্সিলটি জানালার মধ্যে অবস্থান করছে
ঘ বাক্সটি পেন্সিলের নিচে অবস্থান করছে
১২৪১৬ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ চতুর্ভুজ ও বহুভুজ

সমান দৈর্ঘ্যের দুইটি দড়ির একটি দিয়ে আয়তক্ষেত্রাকার বেষ্টনী তৈরী করা হয় এবং অপরটি দিয়ে বর্গক্ষেত্রাকার বেষ্টনী তৈরী করা হয়। কোন্ তথ্যটি সত্য? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের চেয়ে বেশী
খ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের চেয়ে বেশী
গ উভয়ের ক্ষেত্রফল সমান
ঘ কোনটির ক্ষেত্রফল বেশী বা উভয়ের ক্ষেত্রফল সমান কিনা তা বর্ণিত তথ্য থেকে নির্ণয় করা সম্ভব নয়
১২৪১৭ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

কোনটি সঠিক বানান? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক Gazete
খ Gazzete
গ Gaggete
ঘ Gazette
১২৪১৮ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ ত্রিভুজ

একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 মিটার হলে এর ক্ষেত্রফল হবে: [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক 8√3
খ 8√5
গ 16√3
ঘ 16√5
১২৪১৯ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বিন্যাস

ABSCISSA শব্দটির বর্ণগুলিকে নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায়? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক 10080
খ 6720
গ 3360
ঘ 3359
১২৪২০ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সেট ও ভেনচিত্র

সেট {2, 3, 4} এর প্রকৃত উপসেট কয়টি: [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক 3
খ 7
গ 8
ঘ 9