চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক

বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন

বিষয় নির্বাচন করুন:
বাংলা এর প্রশ্নসমূহ মোট 2992 টি
৬১৩ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ কারক ও বিভক্তি

‘সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা’ - এখানে ‘সর্বাঙ্গে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (১৪ জেলা)]

ক অধিকরণে দ্বিতীয়া
খ অধিকরণে সপ্তমী
গ কর্তায় সপ্তমী
ঘ অপাদানে তৃতীয়া
৬১৪ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

“এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি”-
চরণদ্বয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ?
[প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (১৪ জেলা)]

ক দেবতার গ্রাস
খ পুরাতন ভৃত্য
গ নিষ্ফল উপহার
ঘ দুই বিঘা জমি
৬১৫ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

বানান শুদ্ধ করে লিখুন: বুদ্ধিজিবি, শ্বাশত, সমিচীন, দুরাবস্থা। [মেডিকেল অফিসার - সরকারি কর্মচারী হাসপাতাল ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
১. বুদ্ধিজিবি = বুদ্ধিজীবী
২. শ্বাশত = শাশ্বত
৩. সমিচীন = সমীচীন
৪. দুরাবস্থা = দুরবস্থা
৬১৬ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য সংকোচন / সংক্ষেপণ

এক কথায় প্রকাশ করুন: পায়ে হাঁটা, যে বুকে হাঁটে চলে, যা লাফিয়ে চলে, হস্তী রাখার স্থান। [মেডিকেল অফিসার - সরকারি কর্মচারী হাসপাতাল ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
১. পায়ে হাঁটা = পদব্রজ
২. যে বুকে হেঁটে চলে = উরগ (বা সরীসৃপ)
৩. যা লাফিয়ে চলে = প্লবগ
৪. হস্তী রাখার স্থান = পিলখানা
৬১৭ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

বাগধারাগুলোর অর্থ লিখে বাক্যে প্রয়োগ করুন: কাঁচা হাত, ঝাঁকের কই, ধামাধরা। [মেডিকেল অফিসার - সরকারি কর্মচারী হাসপাতাল ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
১. কাঁচা হাত (অদক্ষ): কাঁচা হাতের লেখা বলে প্রবন্ধটিতে বেশ কিছু ভুল রয়ে গেছে।
২. ঝাঁকের কই (একই দলের লোক বা সমস্বভাবের লোক): ওরা সবাই ঝাঁকের কই, তাই একজনের দুর্নীতির বিরুদ্ধে অন্যজন কখনো কথা বলবে না।
৩. ধামাধরা (তোষামোদকারী): সমাজে ধামাধরা লোকের অভাব নেই, কিন্তু বিপদের সময় প্রকৃত বন্ধু পাওয়া কঠিন।
৬১৮ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য শুদ্ধিকরণ

(i) তিনি সানন্দিত চিত্তে সম্মতি দিলেন।
(ii) সে সংকট অবস্থায় পড়েছে।
(iii) আমার অধীনস্থ কর্মচারী বেশ বিশ্বস্তবান।
[মেডিকেল অফিসার - সরকারি কর্মচারী হাসপাতাল ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
(i) তিনি সানন্দ চিত্তে সম্মতি দিলেন। (অথবা, তিনি আনন্দিত চিত্তে সম্মতি দিলেন।)
(ii) সে সংকটে পড়েছে। (অথবা, সে সংকটাপন্ন অবস্থায় পড়েছে।)
(iii) আমার অধীন কর্মচারী বেশ বিশ্বস্ত।
৬১৯ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ

'পরিবেশগত ভারসাম্যের জন্য চাই বৃক্ষরোপণ' - শিরোনামে একটি প্রতিবেদন লিখুন। [মেডিকেল অফিসার - সরকারি কর্মচারী হাসপাতাল ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
তারিখ: ২০ অক্টোবর ২০২৬
বরাবর,
সম্পাদক,
দৈনিক প্রথম আলো, ঢাকা।
বিষয়: প্রতিবেদন প্রকাশের জন্য আবেদন।

মহোদয়,
আপনার বহুল প্রচারিত পত্রিকায় 'পরিবেশগত ভারসাম্যের জন্য চাই বৃক্ষরোপণ' শীর্ষক প্রতিবেদনটি প্রকাশের অনুরোধ জানাচ্ছি।

পরিবেশগত ভারসাম্যের জন্য চাই বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও উষ্ণতা বৃদ্ধির ফলে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ আজ চরম হুমকির সম্মুখীন। নির্বিচারে বৃক্ষনিধন ও বনভূমি উজাড় করার ফলে দেশে মরুকরণ প্রক্রিয়া, অনাবৃষ্টি, অতিবৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

একটি দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য মোট আয়তনের অন্তত ২৫ শতাংশ বনভূমি থাকা আবশ্যক। কিন্তু বাংলাদেশে এর পরিমাণ চাহিদার তুলনায় অনেক কম। বৃক্ষ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে পরিবেশকে শীতল ও বাসযোগ্য রাখে। এছাড়া মাটির ক্ষয়রোধ ও ঝড়-জলোচ্ছ্বাস প্রতিরোধে বৃক্ষ ঢাল হিসেবে কাজ করে।

পরিবেশ বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে হলে সরকারি ও বেসরকারি উদ্যোগে দেশব্যাপী ব্যাপক বনায়ন কর্মসূচি গ্রহণ করতে হবে। উপকূলীয় অঞ্চল, রাস্তার দুপাশ ও পতিত জমিতে প্রচুর পরিমাণে ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ এবং সেগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করার মাধ্যমেই পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব।

প্রতিবেদকের নাম: ক
ঠিকানা: ঢাকা।
৬২০ ✍️ লিখিত বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

জলহারা মেঘখানি বরষার শেষে
পড়ে আছে গগনের এক কোণ ঘেঁষে।
বর্ষাপূর্ণ সরোবর তারি দশা দেখে
সারাদিন ঝিকিমিকি হাসে থেকে থেকে
কহে, "ওটা লক্ষ্মীছাড়া, চালচুলাহীন
নিজেরে নিঃশেষ করি, কোথায় বিলীন।
আমি দেখো চিরকাল থাকি জল ভরা
সরোবর, সুগভীর নাই নড়াচড়া"
মেঘ কহে, "ওহে বাপু, কোরো না গরব-
তোমার পূর্ণতা সে যে আমারই গৌরব"
[মেডিকেল অফিসার - সরকারি কর্মচারী হাসপাতাল ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
পরের কল্যাণে যে নিজেকে নিঃশেষ করে দেয়, তার সেই ত্যাগের মহিমাতেই অন্যরা পূর্ণতা লাভ করে। কিন্তু সুবিধাভোগী অকৃতজ্ঞরা প্রায়ই উপকারীর আত্মত্যাগের কথা ভুলে গিয়ে নিজের প্রাচুর্য নিয়ে বৃথা অহংকার করে। তবুও প্রকৃত ত্যাগীদের মহত্ত্ব তাতে কখনো ম্লান হয় না।
৬২১ ✍️ লিখিত বাংলা বাংলা সাহিত্য

রচনা লিখুন: "বাংলাদেশের পর্যটন শিল্প: সমস্যা ও সম্ভাবনা" [মেডিকেল অফিসার - সরকারি কর্মচারী হাসপাতাল ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
ভূমিকা: প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনা অপরিসীম। নদী, সমুদ্র সৈকত, পাহাড়, সুন্দরবন এবং প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এদেশের পর্যটন খাতকে সমৃদ্ধ করেছে।

পর্যটন খাতের সম্ভাবনা: কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকত, ম্যানগ্রোভ বন সুন্দরবন, পার্বত্য চট্টগ্রামের নৈসর্গিক দৃশ্য এবং সিলেটের চা বাগান দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করে। এ খাতের সঠিক বিকাশ ঘটলে বৈদেশিক মুদ্রা অর্জন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি সম্ভব।

সমস্যাসমূহ: উন্নত যোগাযোগ ও অবকাঠামোর অভাব, পর্যাপ্ত নিরাপত্তার ঘাটতি, দক্ষ গাইডের অভাব, আন্তর্জাতিক মানের বিনোদন ব্যবস্থার অভাব এবং বিশ্বদরবারে সঠিক প্রচারণার ঘাটতি এ শিল্পের প্রধান অন্তরায়।

সম্ভাবনা বাস্তবায়নে করণীয়: পর্যটন কেন্দ্রগুলোর অবকাঠামোগত উন্নয়ন, পর্যটকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিতকরণ, ইকো-ট্যুরিজম গড়ে তোলা এবং ডিজিটাল মাধ্যমে আন্তর্জাতিক প্রচারণা বাড়ানো জরুরি।

উপসংহার: সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমস্যাগুলো সমাধান করতে পারলে বাংলাদেশের পর্যটন শিল্প অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হবে।
৬২২ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

'বাস্তুহারা' কোন সমাসভুক্ত? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬]

ক অব্যয়ীভাব
খ মধ্যপদলোপী কর্মধারয়
গ উপপদ তৎপুরুষ
ঘ নিত্য
৬২৩ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য

'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত'- এটি কোন ধরনের বাক্য? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬]

ক সরল
খ জটিল
গ যৌগিক
ঘ মিশ্র
৬২৪ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ উক্তি

কোন ক্ষেত্রে পরোক্ষ উক্তির ক্রিয়াকাল অপরিবর্তিত থাকে? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬]

ক চিরন্তন সত্য
খ অনুজ্ঞাভাব
গ আবেগ প্রকাশ
ঘ প্রশ্ন জিজ্ঞাসা