চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক

বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন

বিষয় নির্বাচন করুন:
সকল বিষয় এর প্রশ্নসমূহ 🎯 শুধুমাত্র MCQ (11630 টি)
১১৫৩৩ 🎯 MCQ কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি কম্পিউটারের অঙ্গসংগঠন

'Pixel' দ্বারা কী বুঝায়? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক Pixie land
খ Person length
গ Pixure length
ঘ Picture element
১১৫৩৪ 🎯 MCQ কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি দৈনন্দিন জীবনে তথ্য ও প্রযুক্তির ব্যবহার

কোনটি ই-কমার্সের প্লাটফর্ম হিসাবে কাজ করতে পারে? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক Facebook
খ Amazon
গ YouTube
ঘ All of the above
১১৫৩৫ 🎯 MCQ কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি কম্পিউটারের নম্বর ব্যবস্থা

0 x 1234 সংখ্যার বাইনারিরূপ কোনটি? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক 001010011100
খ 0010010010100
গ 1110101111001011
ঘ 0001001000110100
১১৫৩৬ 🎯 MCQ গণিত মানসিক দক্ষতা ↳ স্থানাঙ্ক সম্পর্ক

লামিয়া একটি শ্রেণীর সামনে থেকে নবম এবং পিছন থেকে ৩৬তম হলে শ্রেণীতে শিক্ষার্থী কতজন? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ৪৪
খ ৪৫
গ ৪৬
ঘ ৪৮
১১৫৩৭ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সংখ্যা

০.৫ × ০.০৫ × ০.০০৫ = ? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ০.১২৫
খ ০.০১২৫
গ ০.০০১২৫
ঘ ০.০০০১২৫
১১৫৩৮ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ আলোক বিজ্ঞান, চৌম্বকত্ব, তড়িৎ

একটি আয়না থেকে একটি বস্তু আয়নার পৃষ্ঠ থেকে পৃষ্ঠের লম্ব বরাবর সেকেন্ডে ১০ সে.মি. বেগে চলতে শুরু করল। ৪ সেকেন্ড পর বস্তুটি ও তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ৪০ সে.মি.
খ ১৬০ সে.মি.
গ ৮০ সে.মি.
ঘ ০ সে.মি.
১১৫৩৯ 🎯 MCQ গণিত মানসিক দক্ষতা ↳ সমস্যা সমাধান (Clock, Calendar, সংখ্যা থেকে ঐকিক নিয়ম)

ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা একদিনে কতবার মিলিত হয়? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ১২
খ ১৮
গ ২২
ঘ ২৪
১১৫৪০ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ ধারা

3 + (3/2) + (3/4) + ........... (3/64) ধারাটিতে মোট কতটি পদ আছে? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক 5
খ 6
গ 7
ঘ 8
১১৫৪১ 🎯 MCQ গণিত মানসিক দক্ষতা ↳ স্থানাঙ্ক সম্পর্ক

এহসান টেবিলের উপর চায়ের কাপের হ্যান্ডেলটি পূর্বদিকে করে রাখল। সে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে চায়ের কাপটি ১৮০° ঘোরালো। এখন চায়ের কাপের হ্যান্ডলটি থাকবে: [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক পশ্চিম দিকে
খ দক্ষিণ দিকে
গ উত্তর দিকে
ঘ পূর্বদিকে
১১৫৪২ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

কোন্ গুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সারথী, নিরীহ, নীরোগ
খ প্রমান, অঙ্গন, দর্পণ
গ অনাথা, সুকণ্ঠী, অনুস্টেয়
ঘ একত্রিত, স্থায়িত্ব, অর্ধাঙ্গিনী
১১৫৪৩ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ বলবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ, কাজ, ক্ষমতা, শক্তি, তরল ও বায়বীয় পদার্থ

একটি কঠিন ঘনক অর্ধেক পানির উপরে ও অর্ধেক পানির নিচে ভাসছে। আপনি যদি ঘনকটি পানির মধ্যে ২ সে.মি.গভীরে ঠেলে দেন এবং তারপর সেটিকে ছেড়ে দেন, তাহলে কি ঘটবে? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ঘনকটি পানির ২ সে.মি. গভীরে থাকবে
খ ঘনকটি সম্পূর্ণভাবে ডুবে যাবে
গ ঘনকটি আবার অর্ধেক ডুবে থাকা ও অর্ধেক ভেসে থাকা অবস্থায় ফিরে আসবে
ঘ ঘনকটি প্রথমে যতটুকু ভেসে ছিল তার চেয়ে উপরে উঠবে
১১৫৪৪ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ বলবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ, কাজ, ক্ষমতা, শক্তি, তরল ও বায়বীয় পদার্থ

যদি একটি গাড়ীর গতি দ্বিগুণ করা হয়, তবে গাড়ীটির গতিশক্তি পূর্বের গতিশক্তির কতগুণ হবে? [৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ০.৫
খ ২
গ ০.২৫
ঘ ৪