চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক

বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন

বিষয় নির্বাচন করুন:
বাংলা এর প্রশ্নসমূহ মোট 2992 টি
১১৭৭ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বিপরীত শব্দ

'হরণ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? [বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (মেডিকেল অফিসার) ২০২৬]

ক পূরণ
খ গ্রহণ
গ মুক্ত
ঘ দান
১১৭৮ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বচন

নিচের কোনটি একবচনের উদাহরণ? [বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (মেডিকেল অফিসার) ২০২৬]

ক মানুষ মরণশীল
খ লোকে বলে
গ ডাক্তার রোগী দেখছে
ঘ বনে বাঘ বাস করে
১১৭৯ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

কোনটি শুদ্ধ বানান? [বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (মেডিকেল অফিসার) ২০২৬]

ক মনহারিণি
খ মনোহারিণী
গ মনোহারিণি
ঘ মনহারিণী
১১৮০ ✍️ লিখিত বাংলা বাংলা সাহিত্য ↳ প্রাচীন যুগ

ত. 'সবার উপরে মানুষ সত্য' কার উক্তি? [বিএসটিআই (ইউডিসি কাম ক্যাশিয়ার) ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
চণ্ডীদাস
১১৮১ ✍️ লিখিত বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

ছ. 'মৃত্যুক্ষুধা' কি ধরনের রচনা? [বিএসটিআই (ইউডিসি কাম ক্যাশিয়ার) ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
উপন্যাস। (কাজী নজরুল ইসলাম রচিত)
১১৮২ ✍️ লিখিত বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

ঙ. কোনো খবর না থাকাটাই সুখবর। [বিএসটিআই (ইউডিসি কাম ক্যাশিয়ার) ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
No news is good news.
১১৮৩ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ প্রবাদ-প্রবচন

ঘ. সময়ের এক ফোড় অসময়ের দশ ফোড়। [বিএসটিআই (ইউডিসি কাম ক্যাশিয়ার) ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
A stitch in time, saves nine.
১১৮৪ ✍️ লিখিত বাংলা বাংলা সাহিত্য

'নবায়নযোগ্য জ্বালানি' বিষয়ে ১০টি বাক্য লিখ। [বিএসটিআই (ইউডিসি কাম ক্যাশিয়ার) ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
নবায়নযোগ্য জ্বালানি এমন এক শক্তির উৎস, যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং এর ফলে জ্বালানির উৎসটি নিঃশেষ হয়ে যায় না। বিভিন্ন প্রাকৃতিক উৎস যেমন: সূর্যের আলো ও তাপ, বায়ুপ্রবাহ, জলপ্রবাহ, জৈবশক্তি, সমুদ্রস্রোত, জোয়ার-ভাটা ও হাইড্রোজেন ফুয়েল সেল নবায়নযোগ্য জ্বালানির উৎস হিসেবে বিবেচিত। বিশ্বের অধিকাংশ দেশ তাদের বিদ্যুৎ চাহিদা মেটাতে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে। বাংলাদেশও নবায়নযোগ্য জ্বালানি থেকে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের জন্য সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নের জন্য নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০০৮ প্রণয়ন করা হয়। বর্তমানে দেশে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ মোট বিদ্যুৎ উৎপাদনের ২.০৮ শতাংশ। বিশ্বে জীবাশ্ম জ্বালানির অধিকাংশই বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। ফলে কার্বন নিঃসরণের মাত্রা বেড়ে যাচ্ছে প্রবলবেগে। এতে জলবায়ুর ওপর নেতিবাচক প্রভাব পড়ে জলবায়ু পরিবর্তন ঘটছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির তথ্যমতে, নবায়নযোগ্য শক্তির উৎসগুলো থেকে বিশ্বে বর্তমানে বিদ্যুতের প্রায় ৩০ শতাংশ তৈরি করা হয়। নবায়নযোগ্য জ্বালানি পরিবেশবান্ধব এবং কার্বনমুক্ত। তাই জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং টেকসই জ্বালানি হিসেবে বিশ্বব্যাপী নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
১১৮৫ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ সন্ধি

ঞ. অনুদৈর্ঘ্য [বিএসটিআই (ইউডিসি কাম ক্যাশিয়ার) ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
দৈর্ঘ্যের অনু (অব্যয়ীভাব সমাস)
১১৮৬ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

ঝ. মধুমstatus/মধুমাখা [বিএসটিআই (ইউডিসি কাম ক্যাশিয়ার) ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
মধু দিয়ে মাখা (৩য়া তৎপুরুষ সমাস)
১১৮৭ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

জ. মৃগশিশু [বিএসটিআই (ইউডিসি কাম ক্যাশিয়ার) ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
মৃগীর শিশু (ষষ্ঠী তৎপুরুষ সমাস)
১১৮৮ ✍️ লিখিত বাংলা বাংলা ব্যাকরণ ↳ শব্দ

ছ. সিলমোহর [বিএসটিআই (ইউডিসি কাম ক্যাশিয়ার) ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
সিল ও মোহর (দ্বন্দ্ব সমাস)