উপ-সহকারী প্রকৌশলী - সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ২০২৬

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে 'উপ-সহকারী প্রকৌশলী' পদে নিয়োগের লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতামূলক পরীক্ষাটি প্রকৌশল শিক্ষার্থীদের জন্য একটি আকর্ষণীয় ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ। সাধারণত এই নিয়োগ পরীক্ষাটি এমসিকিউ (MCQ) এবং লিখিত—উভয় ধাপে অনুষ্ঠিত হয়ে থাকে, যেখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সিলেবাসের মূল বিষয়গুলোর পাশাপাশি সাধারণ জ্ঞান ও বাংলা-ইংরেজি বিষয়ের ওপর প্রশ্ন করা হয়। কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে প্রার্থীরা যেন সংশ্লিষ্ট পদের টেকনিক্যাল বিষقগুলোর গভীরে পড়ার পাশাপাশি বিগত বছরের প্রশ্ন ও মডেল টেস্ট অনুশীলনে বিশেষ জোর দেন। দেশের সংস্কৃতি ও ঐতিহ্যিক উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করার এই সোনালী সুযোগটি লুফে নিতে আজই পুরোদমে প্রস্তুতি শুরু করুন!

পূর্ণমান: 100
প্রশ্ন: 20
সময়: 60মি.
১ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমার্থক শব্দ

‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি? [উপ-সহকারী প্রকৌশলী - সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ২০২৬]

ক প্রবাহিণী
খ কল্লোলিনী
গ অদ্রি
ঘ পাথার
২ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ শব্দ

‘রেস্তোরাঁ’ কোন ভাষার শব্দ? [উপ-সহকারী প্রকৌশলী - সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ২০২৬]

ক ফরাসি
খ পর্তুগিজ
গ ওলন্দাজ
ঘ তুর্কি
৩ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ কারক ও বিভক্তি

‘শুক্রবার থেকে কলেজ বন্ধ’- এ বাক্যে ‘শুক্রবার থেকে’ কোন কারকে কোন বিভক্তি? [উপ-সহকারী প্রকৌশলী - সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ২০২৬]

ক অধিকরণে ৫মী
খ অপাদানে ৫মী
গ সম্প্রদানে ২য়া
ঘ করণে ৩য়া
৪ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

‘হাড় জুড়ানো’ বাগধারাটির অর্থ কী? [উপ-সহকারী প্রকৌশলী - সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ২০২৬]

ক স্বস্তি লাভ
খ আরোগ্য লাভ
গ মারা যাওয়া
ঘ পথে বসা
৫ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য সংকোচন / সংক্ষেপণ

‘যা বপন করা হয়েছে’ তাকে এক কথায় কী বলে? [উপ-সহকারী প্রকৌশলী - সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ২০২৬]

ক উপ্ত
খ সুপ্ত
গ চারা
ঘ গুপ্ত
৬ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ধ্বনি ও বর্ণ

বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? [৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ১টি
খ ২টি
গ ৩টি
ঘ ৪টি
৭ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ধ্বনি ও বর্ণ

কোন দুটি ঘোষ ধ্বনি? [উপ-সহকারী প্রকৌশলী - সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ২০২৬]

ক দ, ধ
খ চ, ছ
গ ট, ঠ
ঘ প, ফ
৮ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ প্রাচীন যুগ

বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’ কে আবিষ্কার করেন? [উপ-সহকারী প্রকৌশলী - সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ২০২৬]

ক মুহম্মদ শহীদুল্লাহ
খ হরপ্রসাদ শাস্ত্রী
গ সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ সুকুমার সেন
৯ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

‘ভানুসিংহের পদাবলী’ গ্রন্থের রচয়িতা কে? [উপ-সহকারী প্রকৌশলী - সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ২০২৬]

ক ভরতচন্দ্র
খ রবীন্দ্রনাথ ঠাকুর
গ আলাওল
ঘ বড়ু চণ্ডীদাস
১০ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ অনুসর্গ বা কর্মপ্রবচনীয়

‘সীমার মাঝে অসীম তুমি’- এই বাক্যে ‘মাঝে’ শব্দের ব্যাকরণিক শ্রেণি কোনটি? [উপ-সহকারী প্রকৌশলী - সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ২০২৬]

ক বিশেষ্য
খ বিশেষণ
গ অনুসর্গ
ঘ যোজক
১১ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ পদ প্রকরণ

‘বুদ্ধিমান’ শব্দের বিশেষ্য পদ কোনটি? [উপ-সহকারী প্রকৌশলী - সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ২০২৬]

ক বুদ্ধি
খ বুদ্ধিমত্তা
গ বুদ্ধিজীবী
ঘ বুদ্ধিহীন
১২ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ পারিভাষিক শব্দ

‘Census’ শব্দের বাংলা পরিভাষা কোনটি? [উপ-সহকারী প্রকৌশলী - সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ২০২৬]

ক গণমত
খ গণভোট
গ রেয়াত
ঘ আদমশুমারী
১৩ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বিপরীত শব্দ

‘মনীষা’ শব্দের বিপরীত শব্দ কোনটি? [উপ-সহকারী প্রকৌশলী - সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ২০২৬]

ক প্রজ্ঞা
খ তীক্ষ্ণবুদ্ধি
গ অজ্ঞতা
ঘ বিদ্বান
১৪ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'বঙ্গদর্শন' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? [২৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক প্যারীচাঁদ মিত্র
খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ প্রমথ চৌধুরী
১৫ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ধাতু

‘শ্রবণ’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কী? [উপ-সহকারী প্রকৌশলী - সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ২০২৬]

ক শ্রবণ+অ
খ √শ্রু+অনট
গ √শ্রী+অন
ঘ √শ্রবণ+অন
১৬ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ শব্দ

নিচের কোনটি মৌলিক শব্দ? [উপ-সহকারী প্রকৌশলী - সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ২০২৬]

ক নাক
খ গায়ক
গ বাঁশি
ঘ মধুর
১৭ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগর্থ ও প্রয়োগ

‘চাল নেই’, চুলো নেই, মুখে বড় কথা’- এখানে ‘চাল’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? [উপ-সহকারী প্রকৌশলী - সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ২০২৬]

ক খাবার
খ পোশাক
গ স্থিরতা
ঘ আশ্রয়
১৮ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য শুদ্ধিকরণ

কোন বাক্যটি শুদ্ধ? [উপ-সহকারী প্রকৌশলী - সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ২০২৬]

ক আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
খ আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।
গ দারিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা।
ঘ আমার আর বাঁচিবার স্বাদ নেই।
১৯ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

'শতাব্দী' কোন সমাস? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৭ (সিলেট বিভাগ)]

ক দ্বিগু সমাস
খ বহুব্রীহি সমাস
গ তৎপুরুষ সমাস
ঘ কর্মধারয় সমাস
২০ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

বাংলা চলিত গদ্যরীতির জনক কে? [উপ-সহকারী প্রকৌশলী - সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ২০২৬]

ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ প্রমথ চৌধুরী
গ মাইকেল মধুসূদন দত্ত
ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়