প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৭ (রাজশাহী বিভাগ)

পূর্ণমান: 40
প্রশ্ন: 10
সময়: 40মি.
১ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ ত্রিভুজ

অর্ধবৃত্তস্থ ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি অপরটির দ্বিগুণ হলে ক্ষুদ্রতম কোণটির পরিমাণ হবে- [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৭ (রাজশাহী বিভাগ)]

ক ৩০°
খ ৫০°
গ ৬০°
ঘ ৭০°
২ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ ঐকিক নিয়ম

কোন দুর্গে ৭২০ জন সৈন্যের ২০ দিনের খাবার মজুদ আছে। ১০ দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের ৮ দিন চললে দুর্গে কত জন সৈন্য এসছিল? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৭ (রাজশাহী বিভাগ)]

ক ১৮০ জন
খ ১৯০ জন
গ ২০০ জন
ঘ ১৭৫ জন
৩ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ ত্রিভুজ

ত্রিভুজের যেকোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর- [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৭ (রাজশাহী বিভাগ)]

ক সমান
খ দ্বিগুণ
গ অর্ধেক
ঘ এক-তৃতীয়াংশ
৪ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ নল-চৌবাচ্চা ও কাজ-সময়

২ জন পুরুষ বা ৩ জন স্ত্রীলোক একটি কাজ ৪২ দিনে শেষ করতে পারলে ৬ জন পুরুষ ও ১২ জন স্ত্রীলোক একত্রে কাজটি শেষ করতে পারবে- [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৭ (রাজশাহী বিভাগ)]

ক ৪ দিনে
খ ৬ দিনে
গ ৮ দিনে
ঘ ৯ দিনে
৫ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

$x - \frac{1}{x} = 4$ হলে $x^2 + \frac{1}{x^2}$ এর মান কত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৭ (রাজশাহী বিভাগ)]

ক 10
খ 14
গ 16
ঘ 18
৬ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ উৎপাদকে বিশ্লেষণ

$4x^2 - 20x$ এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৭ (রাজশাহী বিভাগ)]

ক 4
খ 9
গ 16
ঘ 25
৭ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ শতকরা

কোনো পরীক্ষায় ৪০% ইংরেজিতে, ২৫% গণিতে এবং উভয় বিষয়ে ১৫% পরীক্ষার্থী ফেল করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৭ (রাজশাহী বিভাগ)]

ক ৩০
খ ৩৫
গ ৪০
ঘ ৫০
৮ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ অনুপাত ও সমানুপাত

৫৬ কে ৭ : ৮ অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে- [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৭ (রাজশাহী বিভাগ)]

ক ৪৯
খ ৬০
গ ৬৪
ঘ ৭০
৯ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সংখ্যা

নিচের ভগ্নাংশগুলো মধ্যে কোনটি বৃহত্তম? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৭ (রাজশাহী বিভাগ)]

ক ২৩
খ ৩৪
গ ৫৯
ঘ ৭১২
১০ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সময়, দূরত্ব ও গতিবেগ

একটি ট্রেন 'ক' স্টেশন থেকে যাত্রা করে ৪৫ মিনিট পর 'খ' স্টেশনে থামে। স্টেশন দুটির দূরত্ব ৮৪ কিলোমিটার হলে ট্রেনটির গড় গতিবেগ হবে- [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৭ (রাজশাহী বিভাগ)]

ক ১১২ কি.মি./ঘন্টা
খ ১১৫ কি.মি./ঘন্টা
গ ১১৮ কি.মি./ঘন্টা
ঘ ১২০ কি.মি./ঘন্টা