প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (ঝিলাম)

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে 'প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (ঝিলাম)' ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে সেবা প্রদানের একটি চমৎকার সুযোগ। পূর্ণাঙ্গ এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান—এই মৌলিক বিষয়গুলোর ওপর প্রার্থীদের দক্ষতা মূল্যায়ন করা হয়। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের ধরণ ও বিষয়ভিত্তিক প্রস্তুতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে এই প্রশ্নটি অনুশীলন করা চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত কার্যকর ও দিকনির্দেশনামূলক।

পূর্ণমান: 80
প্রশ্ন: 25
সময়: 60মি.
১ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য সংকোচন / সংক্ষেপণ

'যে উপকারীর উপকার স্বীকার করে' ---এক কোথায় কী হবে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (মুক্তিযোদ্ধা কোটা - বসন্ত)]

ক অকৃতজ্ঞ
খ কৃতজ্ঞ
গ কৃতঘ্ন
ঘ অকৃতার্থ
২ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

“বইপড়া” কোন সমাস? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (ঝিলাম)]

ক কর্মধারয়
খ বহুব্রীহি
গ অব্যয়ীভাব
ঘ তৎপুরুষ
৩ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

“উপকথা” কোন সমাস? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (ঝিলাম)]

ক কর্মধারয়
খ অব্যয়ীভাব
গ বহুব্রীহি
ঘ দ্বিগু
৪ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

“সুবর্ণ” কোন সমাস? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (ঝিলাম)]

ক কর্মধারয়
খ তৎপুরুষ
গ বহুব্রীহি
ঘ অব্যয়ীভাব
৫ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

“আট কপালে” বাগধারা দিয়ে নিচের কোনটি প্রকাশ করা হবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (ঝিলাম)]

ক হতভাগ্য
খ ভাগ্যবান
গ সরু কপাল
ঘ চওড়া কপাল
৬ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

“জন্ডিস ও বিবিধ বেলুন” নাটকটির রচয়িতা কে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (ঝিলাম)]

ক মামুনুর রশীদ
খ হুমায়ূন আহমেদ
গ আবুল হায়াত
ঘ সেলিম আল দীন
৭ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

কোনটি শুদ্ধ বানান? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (ঝিলাম)]

ক SURVEILANCE
খ SARVEILANCE
গ SURVEILLANCE
ঘ SURVEILLENCE
৮ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ কারক ও বিভক্তি

“আমাকে যেতে হবে” - বাক্যে “আমাকে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (ঝিলাম)]

ক কর্তৃকারকে দ্বিতীয়া
খ কর্মে দ্বিতীয়া
গ করণে দ্বিতীয়া
ঘ অপাদানে দ্বিতীয়া
৯ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য শুদ্ধিকরণ

নিচের কোন বাক্যটি শুদ্ধ? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (ঝিলাম)]

ক I feel out of sort today.
খ He tried hardly to succeed.
গ I have great deal of work to do.
ঘ Please give me attendance.
১০ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ কারক ও বিভক্তি

কোনটি করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (ঝিলাম)]

ক বালকেরা ফুটবল খেলে
খ তাস খেলা ভাল নয়
গ কাচের জিনিস সহজে ভাঙে
ঘ টাকায় কিনা হয়
১১ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

কোনটি শুদ্ধ বানান? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (ঝিলাম)]

ক CALEIDOSCOPE
খ CALEIDOSKOPE
গ KALAIDOSCOPE
ঘ KALEIDOSCOPE
১২ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সন্ধি

'গবেষণা' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৯ (১ম ধাপ) [সেট-8586]]

ক গো + এষণা
খ গো + ষণা
গ গ +এষণা
ঘ গব + এষণা
১৩ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সন্ধি

'ষোড়শ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (মুক্তিযোদ্ধা কোটা - বসন্ত)]

ক সড় + শ
খ ষোড় + শ
গ ষোড় + অশ
ঘ ষট্‌ + দশ
১৪ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

“লালসালু” উপন্যাসের লেখক কে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (ঝিলাম)]

ক সৈয়দ ওয়ালীউল্লাহ
খ শওকত আলী
গ মুনীর চৌধুরী
ঘ শহীদুল্লাহ কায়সার
১৫ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

“মরণ রে, তুঁহুঁ মম শ্যাম সমান।” - পঙ্‌ক্তিটির রচয়িতা কে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (ঝিলাম)]

ক বিহারীলাল চক্রবর্তী
খ অতুলপ্রসাদ সেন
গ রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ সুফিয়া কামাল
১৬ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

শুদ্ধ বানানটি নির্দেশ করুন- [১৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মুহুর্মুহু
খ মূহুর্মুহু
গ মুর্হুমূর্হু
ঘ মুর্হুর্মূহু
১৭ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমার্থক শব্দ

“বিটপী” শব্দের সমার্থক শব্দ কোনটি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (ঝিলাম)]

ক পুষ্প
খ বৃক্ষ
গ পদ্ম
ঘ স্বর্ণ
১৮ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

কোন বানানটি শুদ্ধ? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (ঝিলাম)]

ক ছান্দসিক
খ ছন্দসিক
গ ছন্দসীক
ঘ ছান্দসীক
১৯ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বিপরীত শব্দ

“কুটিল” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (ঝিলাম)]

ক অকুটিল
খ বাঁকা
গ সরল
ঘ হালকা
২০ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

কোনটি শুদ্ধ বানান? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (ঝিলাম)]

ক ENCICLOPEDIA
খ ENCYCLOPAEDIA
গ ENCICLOPEADIA
ঘ ENCYCLOPEDIA