প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (পদ্মা)

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত 'প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (পদ্মা)' ছিল দেশের প্রাথমিক শিক্ষা খাতে একটি সফল ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। সম্পূর্ণ এমসিকিউ (MCQ) পদ্ধতিতে আয়োজিত এই পরীক্ষায় মূলত বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)—এই মূল বিষয়গুলোর ওপর ভিত্তি করে প্রার্থীদের মেধা ও দক্ষতা যাচাই করা হয়। বিগত বছরের এই প্রশ্নপত্রটি পুঙ্খানুপুঙ্খ অনুশীলনের মাধ্যমে প্রার্থীরা প্রশ্নের ধরন ও সময় ব্যবস্থাপনা সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন, যা তাদের আসন্ন যেকোনো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে বিশেষভাবে সাহায্য করবে।

পূর্ণমান: 80
প্রশ্ন: 80
সময়: 60মি.
১ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সংখ্যা

০.২৫ কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে - [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (পদ্মা)]

ক ২/৩
খ ১/৫
গ ১/৪
ঘ ৩/৪
২ 🎯 MCQ ইংরেজি ইংরেজি গ্রামার ↳ Synonym

'Encounter' এর Synonym হচ্ছে----- [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (মুক্তিযোদ্ধা কোটা - শরৎ)]

ক Concord
খ Battle
গ Harmony
ঘ Part
৩ 🎯 MCQ ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা ও ভূ-রাজনৈতিক গুরুত্ব

পৃথিবীর মূল মধ্যরেখা হতে পূর্ব বা পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে বলা হয়— [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (পদ্মা)]

ক অক্ষাংশ
খ সুমেরু
গ কুমেরু
ঘ দ্রাঘিমাংশ
৪ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান আধুনিক বিজ্ঞান ↳ পৃথিবীর গতি, কাল্পনিক রেখাসমূহ, টেকটোনিক প্লেট, প্রাকৃতিক দুর্যোগ

আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে নির্গত গলিত পদার্থকে বলা হয় - [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (পদ্মা)]

ক ম্যাগমা
খ লাভা
গ শিলা
ঘ ভস্ম
৫ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'মায়াবী প্রহর' নাটকটি কার রচনা? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (পদ্মা)]

ক সেলিম আল দীন
খ দীনবন্ধু মিত্র
গ আলাউদ্দিন আল আজাদ
ঘ আবদুল্লাহ আল মামুন
৬ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

$m$ এর মান কত হলে $4x^2 - mx + 9$ একটি পূর্ণ বর্গ হবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (আলফা)]

ক 16
খ 12
গ 10
ঘ 9
৭ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ বলবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ, কাজ, ক্ষমতা, শক্তি, তরল ও বায়বীয় পদার্থ

পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (পদ্মা)]

ক পৃথিবীর সাথে আমাদের ঘূর্ণনের জন্য
খ আমরা স্থির থাকার জন্য
গ বাতাসের উপস্থিতির জন্য
ঘ মাধ্যাকর্ষণ বলের জন্য
৮ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

কোনটি শুদ্ধ বানান? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (পদ্মা)]

ক দধিচী
খ দধীচি
গ দধিচি
ঘ দধীচী
৯ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ ধারা

১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ... ধারাটির পরবর্তী সংখ্যা কত? [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ৫৫
খ ৪০
গ ৬৮
ঘ ৮৯
১০ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ কারক ও বিভক্তি

নিচের বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্ত?
কপোল ভিজিয়া গেল নয়নের জলে।
[প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (পদ্মা)]

ক কর্মে শূন্য
খ করণে ৩য়া
গ অধিকরণে শূন্য
ঘ কর্মে ২য়া
১১ 🎯 MCQ ইংরেজি ইংরেজি গ্রামার ↳ Interchange of Parts of Speech

Bitter শব্দটির verb হচ্ছে - [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (পদ্মা)]

ক Bitterness
খ Bitter
গ Bitterify
ঘ Embitter
১২ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের কৃষিজ সম্পদ

বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? [১১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সিলেটের বনভূমি
খ পার্বত্য চট্টগ্রামের বনভূমি
গ ভাওয়াল ও মধুপুরের বনভূমি
ঘ খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি
১৩ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ গড়

ক, খ ও গ এর মাসিক গড় বেতন ৫০০ টাকা। খ, গ ও ঘ এর মাসিক গড় বেতন ৪৫০ টাকা। ক এর বেতন ৫৪০ টাকা হলে ঘ এর বেতন কত? [রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১১ (জবা)]

ক ৩৭৫ টাকা
খ ৩৮০ টাকা
গ ৩৮৫ টাকা
ঘ ৩৯০ টাকা
১৪ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? [১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক হামিদুর রহমান
খ তানভির কবির
গ মাইনুল হোসেন
ঘ মাযহারুল ইসলাম
১৫ 🎯 MCQ ইংরেজি ইংরেজি গ্রামার ↳ Appropriate Prepositions

Your conduct admits ... no excuse. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৮ (পদ্মা)]

ক at
খ of
গ for
ঘ from
১৬ 🎯 MCQ আন্তর্জাতিক বিষয়াবলী বৈশ্বিক ইতিহাস: প্রাচীন সভ্যতা ও সাম্রাজ্যসমূহ, গুরুত্বপূর্ণ ঘটনাবলী (যুদ্ধ ও বিপ্লব)

আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কোন সালে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৮ (যমুনা)]

ক ১৭৭৪
খ ১৭৭৫
গ ১৭৭৬
ঘ ১৭৭৭
১৭ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

$x - \frac{1}{x} = 4$ হলে, $x^2 + \frac{1}{x^2} = \text{কত?}$ [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (পদ্মা)]

ক 18
খ 16
গ 14
ঘ 22
১৮ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ ক্রমবিকাশ, কোষ, টিস্যু, জীনতত্ত্ব, অনুজীববিদ্যা

শৈবালের বৈশিষ্ট্য কি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ (গামা)]

ক এরা পরজীবী
খ এরা স্ব-ভোজী
গ এরা এককোষী
ঘ এদের দেহে ক্লোরোফিল থাকে না
১৯ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান আধুনিক বিজ্ঞান ↳ পৃথিবী সৃষ্টির ইতিহাস, বিবর্তন, বিভিন্ন কালচার

ভূ-ত্বকের গভীরতা প্রায়? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৮ (পদ্মা)]

ক ১০ কি.মি.
খ ১২ কি.মি.
গ ১৪ কি.মি.
ঘ ১৬ কি.মি.
২০ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ বলবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ, কাজ, ক্ষমতা, শক্তি, তরল ও বায়বীয় পদার্থ

একটি বায়ুশূন্য স্থানে একটি পালক ও একটি লোহার বল একত্রে ছেড়ে দিলে - [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (পদ্মা)]

ক উভয়টিই একসাথে পড়বে
খ লোহার বলটি আগে পড়বে
গ পালকটি আগে পড়বে
ঘ আদৌও পড়বে না