প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (শীতলক্ষ্যা)

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে 'প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (শীতলক্ষ্যা)' সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতায় ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) পরীক্ষা। এই পরীক্ষায় মূলত বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) বিষয়ের ওপর ভিত্তি করে প্রার্থীদের মৌলিক জ্ঞান ও সময় ব্যবস্থাপনার দক্ষতা যাচাই করা হয়। বিগত বছরের এই প্রশ্নপত্রটি সমাধান করলে চাকরিপ্রার্থীরা আসন্ন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপদ্ধতি, মানবণ্টন ও প্রশ্নের কাঠিন্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন, যা তাঁদের প্রস্তুতিকে আরও সুদৃঢ় ও আত্মবিশ্বাসী করে তুলবে।

পূর্ণমান: 80
প্রশ্ন: 16
সময়: 60মি.
১ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ উদ্ভিদ বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্য

কুকুরের মুখে দাঁতের সংখ্যা কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (শীতলক্ষ্যা)]

ক ২৮
খ ৩২
গ ৪০
ঘ ৪৪
২ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ অধাতব পদার্থ, কার্বনের ব্যবহার, এসিড ক্ষার লবণ (অর্ধেক)

কোন গ্যাসকে অত্যধিক চাপে তরল করে সোডা ওয়াটার তৈরি করা হয়? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (শীতলক্ষ্যা)]

ক অক্সিজেন
খ কার্বন ডাই-অক্সাইড
গ নাইট্রোজেন
ঘ হাইড্রোজেন
৩ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

উচ্চ পর্বতের উপর পানির স্ফুটনাষ্ক কমে যায়, কারণ ঐ উচ্চতায় __ [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (শীতলক্ষ্যা)]

ক বায়ুর চাপ বেশি
খ বায়ুর চাপ কম
গ সূর্য তাপের প্রখরতা বেশি
ঘ কোনোটিই নয়
৪ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহ, রক্ত

যকৃতের রোগ কোনটি? [৩২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-মুক্তিযোদ্ধা)]

ক জন্ডিস
খ টাইফয়েড
গ হাম
ঘ কলেরা
৫ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ উদ্ভিদ বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্য

বটের বীজের বিস্তার ঘটে কিসের সাহায্যে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (মুক্তিযোদ্ধা কোটা - বসন্ত)]

ক পাখি
খ পানি
গ বাতাস
ঘ এর কোনোটিই নয়
৬ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ আলোক বিজ্ঞান, চৌম্বকত্ব, তড়িৎ

কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (শীতলক্ষ্যা)]

ক লাল
খ বেগুনি
গ সবুজ
ঘ হলুদ
৭ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ---- [২২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক্রনোমিটার
খ ট্যাকোমিটার
গ হাইগ্রোমিটার
ঘ ওডোমিটার
৮ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ উদ্ভিদ বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্য

কোনটি সপুস্পক উদ্ভিদ নয়? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (শীতলক্ষ্যা)]

ক আম
খ অ্যাগারিকাস
গ শিমুল
ঘ পেয়ারা
৯ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহের প্রতিরক্ষা, খাদ্য ও পুষ্টি, পরিবেশ

তেল বা চর্বি হচ্ছে এক ধরনের __ [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (শীতলক্ষ্যা)]

ক অ্যালকোহল
খ অ্যালডিহাইড
গ ডিটারজেন্ট
ঘ এস্টার
১০ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহ, রক্ত

সিস্টোলিক চাপ বলতে বুঝায় - [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (দাজলা)]

ক হৃৎপিণ্ডের সংকোচন চাপ
খ হৃৎপিণ্ডের প্রসারণ চাপ
গ হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ চাপ
ঘ কোনোটিই নয়
১১ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ বলবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ, কাজ, ক্ষমতা, শক্তি, তরল ও বায়বীয় পদার্থ

মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সবচেয়ে বেশি কোথায়? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (শীতলক্ষ্যা)]

ক ভূ - পৃষ্ঠে
খ ভূ - কেন্দ্রে
গ ভূ - পৃষ্ঠ থেকে ৬০০ মিটার উপরে
ঘ ভূ - পৃষ্ঠ থেকে ৬০০ মিটার নিচে
১২ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ এসিড ক্ষার লবণ (অর্ধেক), রাসায়নিক ক্রিয়া, তড়িৎ কোষ, জৈব ও অজৈব যৌগ, প্রাত্যহিক জীবনে রসায়ন

নাইট্রোজেন থেকে কোন সার তৈরি করা হয়? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (শীতলক্ষ্যা)]

ক পটাশ
খ টিএসপি
গ ইউরিয়া
ঘ কোনোটিই নয়
১৩ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ পদার্থের অবস্থা, পরমাণুর গঠন, ধাতব পদার্থ

পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (শীতলক্ষ্যা)]

ক ২ : ১
খ ১ : ২
গ ১৬ : ১
ঘ ১ : ১৬
১৪ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

পানি বরফে পরিণত হলে কি ঘটবে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (শীতলক্ষ্যা)]

ক ঘনত্ব বেড়ে যাবে
খ আয়তন বেড়ে যাবে
গ ভর কমে যাবে
ঘ আয়তনের পরিবর্তন ঘটবে না
১৫ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ ক্রমবিকাশ, কোষ, টিস্যু, জীনতত্ত্ব, অনুজীববিদ্যা

নিচের কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (শীতলক্ষ্যা)]

ক অ্যাথলিটস ফুট
খ হাম
গ দাদ
ঘ কুষ্ঠ
১৬ 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহ, রক্ত

রক্তশূন্যতা বলতে বুঝায় __ [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (শীতলক্ষ্যা)]

ক রক্তের পরিমাণ কমে যাওয়া
খ হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া
গ রক্তরসের পরিমাণ কমে যাওয়া
ঘ অণুচক্রিকার পরিমাণ কমে যাওয়া