প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৫ (সেট-১) পরীক্ষাটি দেশের শিক্ষকতা প্রত্যাশী চাকরিপ্রার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কাঙ্ক্ষিত নিয়োগ ধাপ। এই পরীক্ষায় সাধারণত বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান—এই চারটি মূল বিষয়ের ওপর এমসিকিউ (MCQ) পদ্ধতিতে প্রশ্ন করা হয়ে থাকে। সফল হতে হলে বিগত বছরের প্রশ্ন সমাধানের পাশাপাশি প্রতিটি বিষয়ের মৌলিক ধারণ স্পষ্ট করার ওপর জোর দিতে হবে এবং নিয়মিত মডেল টেস্ট চর্চা করতে হবে। আত্মবিশ্বাস ও সঠিক প্রস্তুতিই পারে আপনাকে এই প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় কাঙ্ক্ষিত সফলতা এনে দিতে।

পূর্ণমান: 80
প্রশ্ন: 20
সময়: 60মি.
১ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

“ভূষণ্ডীর কাক” বাগধারাটির অর্থ - [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)]

ক অনভিজ্ঞ ব্যক্তি
খ দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি
গ বিশেষজাতের কাক
ঘ ভূষন্তী নামক স্থানের কাক
২ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ কারক ও বিভক্তি

গুণহীনে ত্যাগ কর। - বাক্যে ''গুণহীনে'' কোন কারকে কোন বিভক্তি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)]

ক কর্মে ৭মী
খ অধিকরণে ৭মী
গ সম্প্রদানে ৭মী
ঘ অপাদানে ৭মী
৩ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

“জীবনতরী” কি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)]

ক কাব্যগ্রন্থ
খ ভাসমান হাসপাতাল
গ সিনেমা
ঘ সংগঠন
৪ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সন্ধি

কোনটি সন্ধিজাত শব্দ? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)]

ক উন্মনা
খ দখিনা হাওয়া
গ মিনতি
ঘ ফাল্গুন
৫ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমার্থক শব্দ

“অর্ঘ্য” শব্দের অর্থ কি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)]

ক পূজার উপকরণ
খ পূজার বাদ্য
গ পূজার মণ্ডপ
ঘ পূজার আধার
৬ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সন্ধি

দ্যুলোকে শব্দের যথার্থ সন্ধি-বিচ্ছেদ কোনটি? [১৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক দুঃ + লোক
খ দিব্‌ + লোক
গ দ্বি + লোক
ঘ দ্বিঃ + লোক
৭ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বিরাম বা যতি চিহ্ন

বাংলা ভাষায় যতি চিহ্ন প্রচলন করেন কে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)]

ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ দীনবন্ধু মিত্র
গ কালীপ্রসন্ন সিংহ
ঘ রাজা রামমোহন রায়
৮ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ উপসর্গ

উপসর্গের কাজ কী? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)]

ক নতুন শব্দ গঠন
খ ভাবের পার্থক্য নিরূপণ
গ অর্থ পরিবর্তন
ঘ বর্ণ সংস্করণ
৯ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

কোন বানানটি শুদ্ধ? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)]

ক মন্ত্রিপরিসদ
খ মন্ত্রীপরিষদ
গ মন্ত্রিপরিষদ
ঘ মন্ত্রিপরিশদ
১০ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমার্থক শব্দ

“কবুর” শব্দের অর্থ- [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)]

ক করণীয়
খ রাক্ষস
গ গন্ধদ্রব্যবিশেষ
ঘ রাসায়নিক পদার্থ
১১ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

“নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা” - পঙক্তিটির রচয়িতা কে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)]

ক আব্দুল হাকিম
খ অতুল প্রসাদ সেন
গ রামনিধি গুপ্ত
ঘ শেখ ফজলুল করিম
১২ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য সংকোচন / সংক্ষেপণ

ঈষৎ পাংশুবর্ণ - এর বাক্য সংকোচন - [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)]

ক পীত
খ কয়রা
গ ধূসর
ঘ আরক্ত
১৩ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

“মহাপৃথিবী” কাব্যগ্রন্থ কার লেখা? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)]

ক ফররুখ আহমদ
খ জীবনানন্দ দাশ
গ গোলাম মোস্তফা
ঘ জসীমউদ্‌দীন
১৪ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য

‘তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি।’ কোন ধরনের বাক্য? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)]

ক যৌগিক
খ মিশ্র
গ সরল
ঘ জটিল
১৫ 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

“অক্টোপাস” উপন্যাসের লেখক কে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)]

ক বেগম সুফিয়া কামাল
খ শামসুর রহমান
গ আল মাহমুদ
ঘ আবুল হাসান
১৬ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ অনুবাদ

Diamond cuts Diamonds - এর অনুবাদ কোনটি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ (স্থগিত ২০১৪) (১২ জেলা)]

ক সঙ্গ দেখে লোক চেনা যায়
খ সত্‍সঙ্গে সঙ্গে স্বর্গবাস
গ সঙ্গদোষে নষ্ট
ঘ মানিকে মানিক চেনে
১৭ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমার্থক শব্দ

'আফতাব' শব্দের সমার্থক শব্দ কোনটি? [৪৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (জেনারেল পার্ট)]

ক অর্ণব
খ রাতুল
গ অর্ক
ঘ জলধি
১৮ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য সংকোচন / সংক্ষেপণ

“গম্ভীর ধ্বনী” এর বাক্যসংকোচন করুন। [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)]

ক মন্দ্র
খ মর্মন্তুদ
গ মধুপ
ঘ মন্ত্র
১৯ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বিপরীত শব্দ

“উচাটন”-এর বিপরীতার্থক শব্দ কোনটি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)]

ক ঊর্ধ্বটান
খ প্রশান্ত
গ উঁচুনিচু
ঘ উত্তাল
২০ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়

“বাগধারা” কোথায় আলোচিত হয়? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৫ (সেট-১)]

ক শব্দতত্ত্বে
খ বাক্যতত্ত্বে
গ ধ্বনিতত্ত্বে
ঘ রূপতত্ত্বে