প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (১ম ধাপ)

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অধীনস্থ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২০ (১ম ধাপ) পরীক্ষাটি বাংলাদেশের লাখো চাকরিপ্রার্থীর জন্য একটি কাঙ্ক্ষিত ও মর্যাদাপূর্ণ ক্যারিয়ার গড়ার সোনালী সুযোগ। এই পরীক্ষাটি সাধারণত এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়, যেখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে উচ্চমানের প্রস্তুতি প্রয়োজন। সিলেবাসের প্রতিটি টপিক গভীরভাবে অধ্যয়ন এবং নিয়মিত মডেল টেস্ট অনুশীলনের মাধ্যমে প্রার্থীরা সহজেই এই প্রতিযোগিতামূলক লড়াইয়ে নিজেদের এক ধাপ এগিয়ে রাখতে পারেন। আপনার শিক্ষকতার স্বপ্ন পূরণের যাত্রায় আত্মবিশ্বাস ও নিরলস প্রস্তুতিই হোক আপনার প্রধান হাতিয়ার।

পূর্ণমান: 80
প্রশ্ন: 19
সময়: 60মি.
1 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য সংকোচন / সংক্ষেপণ

'যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানেনা' বাক্যটির বাক্যসংকোচন নিচের কোনটি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (১ম ধাপ)]

ক ক) অজ্ঞাতকুলশীল
খ খ) বংশপরিচয়হীন
গ গ) কুলবংশহীন
ঘ ঘ) অজ্ঞাতকূলীন
2 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ পদ প্রকরণ

কল কল রবে নদী বইছে। এখানে 'কল কল' কোন অব্যয়? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (১ম ধাপ)]

ক ক) সমুচ্চয়ী
খ খ) অনুসর্গ
গ গ) অনস্বয়ী
ঘ ঘ) অনুকার
3 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

'অনুগমন' শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (১ম ধাপ)]

ক ক) গমনের পশ্চাৎ
খ খ) গমনের অগ্র
গ গ) অনুরূপ গমন
ঘ ঘ) পরস্পর গমন
4 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

'কার্যে বিরতি'-অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (১ম ধাপ)]

ক ক) হাত করা
খ খ) হাত গুটান
গ গ) হাত থাকা
ঘ ঘ) হাত আসা
5 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? [৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক শূণ্য
খ ত্রিভুজ
গ পূন্য
ঘ ভূবন
6 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'আমার ঘরের চাবি পরের হাতে'-গানটির রচয়িতা কে? [৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক লালন শাহ্
খ হাসন রাজা
গ পাগলা কানাই
ঘ রাধারমণ দত্ত
7 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

‘প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তাের কারণে’-গানটির গীতকার [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (১ম ধাপ)]

ক ক) শেখ ওয়াহিদ
খ খ) কিরণ রায়
গ গ) শাহ আবদুল করিম
ঘ ঘ) কাঙ্গালিনী সুফিয়া
8 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (১ম ধাপ)]

ক ক) পদ্মগোখরা
খ খ) পদ্মপুরাণ
গ গ) পদ্মাবতী
ঘ ঘ) পদ্মরাগ
9 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য শুদ্ধিকরণ

নিচের কোন বাক্যটি শুদ্ধ? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (১ম ধাপ)]

ক ক) সূর্য পূর্বদিকে উদয়মান হয়।
খ খ) সূর্য পূর্বদিকে উদিয়ামান হয়।
গ গ) সূর্য পূর্বদিকে উদয় হয়।
ঘ ঘ) সূর্য পূর্বদিকে উদিত হয়।
10 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়' কবিতার চরণে কোন রূপসার কথা বলেছেন- [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (১ম ধাপ)]

ক ক) রূপসী ডিঙ্গা
খ খ) রূপসী বাংলা
গ গ) রূপসা নদী
ঘ ঘ) গ্রামবাংলার নদী
11 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ প্রত্যয়

‘গৌরব’-শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (১ম ধাপ)]

ক ক) গৌর + অব
খ খ) গুরু + অব
গ গ) গুরু+ ষ্ণ
ঘ ঘ) গুরু + ঞ্চ
12 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সন্ধি

'অহরহ' শব্দের সন্ধি বিচ্ছেদ - [সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার [ATEO] ২০২৫]

ক অহঃ+অহ
খ অহ+রহঃ
গ অহর+হ
ঘ অহঃ+রহ
13 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বিপরীত শব্দ

'আবাহন' শব্দের বিপরীত কোনটি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (১ম ধাপ)]

ক ক) আরোহন
খ খ) মিলন
গ গ) বিসর্জন
ঘ ঘ) ম্লান
14 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ প্রত্যয়

'মেধাবী' শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (১ম ধাপ)]

ক ক) মেধা + বিন্‌
খ খ) মেধা + বি
গ গ) মেধা + বী
ঘ ঘ) মেধা + আবী
15 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি' পংক্তিটি কার? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (১ম ধাপ)]

ক ক) মদনমোহন তর্কালংকার
খ খ) কালিপ্রসন্ন সিংহ
গ গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ ঘ) অক্ষয়কুমার দত্ত
16 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাংলা ভাষা

ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (১ম ধাপ)]

ক ক) ষষ্ঠ
খ খ) সপ্তম
গ গ) চতুর্থ
ঘ ঘ) পঞ্চম
17 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য সংকোচন / সংক্ষেপণ

'অনির্বচনীয়' শব্দটির অর্থ [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (১ম ধাপ)]

ক ক) সুনিশ্চিত
খ খ) নির্বাচনযোগ্য নয়
গ গ) বর্ণনাতীত
ঘ ঘ) অনিশ্চিত
18 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ শব্দ

নিচের কোনটি বিদেশি শব্দ? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (১ম ধাপ)]

ক ক) কান
খ খ) কাজ
গ গ) কাঁচি
ঘ ঘ) কলম
19 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

‘মাতৃভাষায় যাাহার ভক্তি নাই সে মানুষ নহে’ -উক্তিটি কার? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ (১ম ধাপ)]

ক ক) মুনির চৌধুরী
খ খ) হুমায়ুন আজাদ
গ গ) মীর মশাররফ হোসেন
ঘ ঘ) স্বর্ণকুমারী দেবী