প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (৩য় ধাপ)

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪’ বাংলাদেশের লাখ লাখ চাকরিপ্রত্যাশীর কাছে একটি অত্যন্ত কাঙ্ক্ষিত ও মর্যাদাপূর্ণ ক্যারিয়ারের সুযোগ। সাধারণত এমসিকিউ (MCQ) পদ্ধতিতে আয়োজিত এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান—এই চার প্রধান বিষয়ে উচ্চমানের প্রস্তুতি প্রয়োজন। সফল হতে হলে বিগত বছরের প্রশ্ন সমাধানের পাশাপাশি রুটিন অনুযায়ী অধ্যবসায় এবং নির্ভুল টাইম ম্যানেজমেন্ট চর্চা করা অত্যন্ত জরুরি। আপনাদের শিক্ষকতা করার স্বপ্ন পূরণের এই যাত্রায় আত্মবিশ্বাস ও সঠিক প্রস্তুতিই হোক আপনাদের সেরা হাতিয়ার।

পূর্ণমান: 75
প্রশ্ন: 21
সময়: 60মি.
1 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

'ষড়ঋতু' কোন সমাস? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (৩য় ধাপ)]

ক বহুব্রীহি
খ দ্বিগু
গ দ্বন্দ্ব
ঘ কর্মধারয়
2 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বিরাম বা যতি চিহ্ন

জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পর বসে- [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (৩য় ধাপ)]

ক কোলন
খ কমা
গ দাঁড়ি
ঘ সেমিকোলন
3 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ উপসর্গ

বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ রয়েছে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (৩য় ধাপ)]

ক ২০টি
খ ২১টি
গ ১৮টি
ঘ ২২টি
4 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

'মুজিববর্ষ' কোন সমাস? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (৩য় ধাপ)]

ক দ্বন্দ্ব সমাস
খ দ্বিগু সমাস
গ কর্মধারয় সমাস
ঘ অব্যয়ীভাব সমাস
5 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমার্থক শব্দ

'বিবর' শব্দের অর্থ কি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (৩য় ধাপ)]

ক চুড়া
খ বরহীনা
গ বরহীন
ঘ গহ্বর
6 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'কাঁদো নদী কাঁদো' এর রচয়িতা কে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (৩য় ধাপ)]

ক মুনীর চৌধুরী
খ মানিক বন্দ্যোপাধ্যায়
গ শহীদুল্ল কায়সার
ঘ সৈয়দ ওয়ালীউল্লাহ
7 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ কারক ও বিভক্তি

ব্যায়ামে শরীর ভালো থাকে- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (৩য় ধাপ)]

ক অপাদানে ৭মী
খ অধিকরণে ৭মী
গ করণে ৭মী
ঘ কর্মে ৭মী
8 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ প্রাচীন যুগ

বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল- [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (৩য় ধাপ)]

ক ৭০০-১৪০০ খ্রিঃ
খ ৬৫০-১২০০ খ্রিঃ
গ ৪০০-৮০০ খ্রিঃ
ঘ ৫০০-১০০০ খ্রিঃ
9 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ধ্বনি ও বর্ণ

বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (৩য় ধাপ)]

ক ১২টি
খ ৮টি
গ ৬টি
ঘ ১০টি
10 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাচ্য

'চাঁদ দেখা যাচ্ছে'- এ বাক্যে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (৩য় ধাপ)]

ক ভাববাচ্য
খ কর্মকর্তৃবাচ্য
গ কর্তৃবাচ্য
ঘ কর্মবাচ্য
11 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ শব্দ

'বাবা' শব্দটি কোন ভাষা থেকে আগত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (৩য় ধাপ)]

ক তুর্কী
খ ফার্সী
গ হিন্দি
ঘ উর্দু
12 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ পারিভাষিক শব্দ

'Proletariat' শব্দটির সঠিক বাংলা কি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (৩য় ধাপ)]

ক রাজগোষ্ঠী
খ বিপদাপন্ন
গ সর্বহারা
ঘ সাহিত্যিক
13 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'চোরাবালি' কাব্যগ্রন্থটি কার লেখা? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (৩য় ধাপ)]

ক বিষ্ণু দে
খ প্যারীচাঁদ মিত্র
গ মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ দ্বিজেন্দ্রলাল রায়
14 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'বাংলা সাহিত্যের কথা' কার রচিত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (৩য় ধাপ)]

ক ডঃ সুকুমার সেন
খ রবীন্দ্রনাথ ঠাকুর
গ ডঃ হুমায়ুন আহমেদ
ঘ ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ
15 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সন্ধি

মনোহর শব্দটির সন্ধিবিচ্ছেদ- [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (৩য় ধাপ)]

ক মনো + হর
খ মন + অহর
গ মন + র
ঘ মনঃ + হর
16 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'সোনালী কাবিন' এর রচয়িতা কে? [১৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক হাসান হাফিজুর রহমান
খ আল-মাহমুদ
গ হুমায়ুন আজাদ
ঘ শক্তি চট্টোপাধ্যায়
17 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য সংকোচন / সংক্ষেপণ

'যা বলা হবে' এর বাক্য সংকোচন কোনটি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (৩য় ধাপ)]

ক বক্তব্য
খ উক্ত
গ বাক্য
ঘ ভবিতব্য
18 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'বাংলাদেশ' কবিতাটি কার লেখা? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (৩য় ধাপ)]

ক ফররুখ আহমদ
খ আহসান হাবীব
গ শামসুর রাহমান
ঘ অমিয় চক্রবর্তী
19 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ পারিভাষিক শব্দ

Forgery শব্দের বাংলা পরিভাষা কি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (৩য় ধাপ)]

ক জালিয়াতি
খ তছরুপ
গ বাজেয়াপ্ত
ঘ পূর্বাভাস
20 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত'- এ উদ্ধৃতিটি কার? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৪ (৩য় ধাপ)]

ক সুভাষ মুখোপাধ্যায়
খ দ্বিজেন্দ্রলাল রায়
গ শামসুর রাহমান
ঘ কামিনী রায়