১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) ক্যারিয়ার গড়ার স্বপ্ন পূরণে ১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক, যা বহুনির্বাচনী বা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছিল। এই পরীক্ষার সিলেবাসে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও দৈনন্দিন বিজ্ঞানের মতো মৌলিক বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে, যা পরীক্ষার্থীদের সামগ্রিক যোগ্যতা যাচাই করে। বিসিএস পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে বিগত বছরের এই প্রশ্নপত্রটি নিখুঁতভাবে অনুশীলন করা এবং নিয়মতান্ত্রিক প্রস্তুতি নেওয়া যেকোনো চাকরিপ্রার্থীর জন্য অত্যন্ত সহায়ক হবে।

পূর্ণমান: 100
প্রশ্ন: 14
সময়: 60মি.
1 🎯 MCQ সাধারণ বিজ্ঞান আধুনিক বিজ্ঞান ↳ পৃথিবী সৃষ্টির ইতিহাস, বিবর্তন, বিভিন্ন কালচার

রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায় ----- [১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

রেডিও ট্রান্সমিটার সহযোগে দূর থেকে তথ্য সংগ্রহ
রাডারের সাহায্যে চারদিকের পরিবেশের অবলোকন
কোয়াসার প্রভূতি মহাজাতিক উৎস থেকে সংকেত অনুধাবন
উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন
2 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ বলবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ, কাজ, ক্ষমতা, শক্তি, তরল ও বায়বীয় পদার্থ

ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সঙ্গে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে? [১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

বাষ্পীয় ইঞ্জিন
অন্তর্দহন ইঞ্জিন
স্টারলিং ইঞ্জিন
রকেট ইঞ্জিন
3 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে - [১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

৭৫ ডিবি
৯০ ডিবি
১০৫ ডিবি
১২০ ডিবি
4 🎯 MCQ সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ পদার্থের অবস্থা, পরমাণুর গঠন, ধাতব পদার্থ

ফিউশন প্রক্রিয়ায় ------ [১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

একটি পরমাণু ভেঙ্গে প্রচন্ড শক্তি সৃষ্টি করে
একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে
ভারী পরমাণু ভেঙ্গে দুটি পরমাণু গঠিত হয়
একটি পরমাণু ভেঙ্গে দুটি পরমাণু সৃষ্টি হয়
5 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

রান্না করার হাড়ি-পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয়। এর প্রধান কারণ - [১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

এটি হালকা ও দামে সস্তা
এটি সব দেশেই পাওয়া যায়
এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
এটি সহজে ভেঙে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে
6 🎯 MCQ সাধারণ বিজ্ঞান আধুনিক বিজ্ঞান ↳ বায়ুমন্ডল, আবহাওয়া ও জলবায়ু, বারিমন্ডল

যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলা হয় ------ [১০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

আয়ন বায়ু
প্রত্যয়ন বায়ু
মৌসুমী বায়ু
নিয়ত বায়ু
7 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ আলোক বিজ্ঞান, চৌম্বকত্ব, তড়িৎ

আকাশে বিজলি চমকায় ---- [১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

দুই খন্ড মেঘ পরস্পর সংঘর্ষে এলে
মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
মেঘে বিদ্যুৎ পরিবাহী কোষ তৈরি হলে
মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
8 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ বলবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ, কাজ, ক্ষমতা, শক্তি, তরল ও বায়বীয় পদার্থ

পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে। কারণ ----- [১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহৃত হয়
সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
পালের দাড়িতে টানের নিয়ন্ত্রণ বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে
পালের আকৃতিকে সুকৌশলে ব্যবহার করা যায়
9 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ এসিড ক্ষার লবণ (অর্ধেক), রাসায়নিক ক্রিয়া, তড়িৎ কোষ, জৈব ও অজৈব যৌগ, প্রাত্যহিক জীবনে রসায়ন

সাধারণ স্টোরেজ ব্যাটারিতে সিসার ইলেকট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহৃত হয় তা হলো- [১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

নাইট্রিক এসিড
সালফিউরিক এসিড
অ্যামোনিয়াম ক্লোরাইড
হাইড্রোক্লোরিক এসিড
10 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ বলবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ, কাজ, ক্ষমতা, শক্তি, তরল ও বায়বীয় পদার্থ

নিচের কোন উক্তিটি সঠিক? [১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

বায়ু একটি যৌগিক পদার্থ
বায়ু একটি মৌলিক পদার্থ
বায়ু একটি মিশ্র পদার্থ
বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকে বোঝায়
11 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ বলবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ, কাজ, ক্ষমতা, শক্তি, তরল ও বায়বীয় পদার্থ

কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই এটা থাকে কারণ ----- [১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি
বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম
বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান
12 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ আলোক বিজ্ঞান, চৌম্বকত্ব, তড়িৎ

পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ, আলোর ---- [১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
প্রতিসরণ
বিচ্ছুরণ
পোলারায়ন
13 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ ইলেকট্রনিক্স, দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান

অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে ---- [১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

অফসেট মুদ্রণ পদ্ধতিতে
পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
ডিজিটাল ইমেজিং পদ্ধতিতে
স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে
14 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ আলোক বিজ্ঞান, চৌম্বকত্ব, তড়িৎ

শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে কারণ ----- [১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

সরকারি নির্দেশ
দূর থেকে চোখে পড়বে বলে
তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য
দেখতে সুন্দর লাগে