১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)

১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হলো বাংলাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতামূলক সরকারি চাকরির পরীক্ষার অন্যতম একটি ধাপ, যা আপনার সিভিল সার্ভিসের স্বপ্ন পূরণের পথ উন্মুক্ত করে। ২০০ নম্বরের এই এমসিকিউ (MCQ) পরীক্ষার সিলেবাসে বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, গণিত, বিজ্ঞান এবং মানসিক দক্ষতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে। সফলভাবে প্রিলিমিনারি বৈতরণী পার হতে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ, নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী গভীর পড়াশোনা এবং নিয়মিত মক টেস্টে অংশ নেওয়ার বিকল্প নেই। আত্মবিশ্বাস ও সঠিক প্রস্তুতি নিয়ে এই যাত্রায় এগিয়ে যান, সাফল্য আপনার জন্যই অপেক্ষা করছে!

পূর্ণমান: 100
প্রশ্ন: 18
সময়: 60মি.
1 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ উপসর্গ

'অচিন' শব্দের 'অ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? [১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

নেতিবাচক
বিয়োগান্ত
নঞর্থক
অজানা
2 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল? [১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

মেঘনাদবধ কাব্য
দুর্গেশনন্দিনী
নীলদর্পণ
অগ্নিবীণা
3 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ প্রত্যয়

প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি? [১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

উৎকর্ষতা
উৎকর্ষ
উৎকৃষ্ট
উৎকৃষ্টতা
4 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ উপসর্গ

' অবমূল্যায়ন' ও 'অবদান' শব্দ দুটিতে 'অব' উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক? [১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

শব্দ দুটিতে উপসর্গটি মোটামুটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
শব্দ দুটিতে উপসর্গটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
দুটি শব্দে উপসর্গটি অর্থ দু রকম
দুটি শব্দে উপসর্গটি অর্থ আপাতবিচারে ভিন্ন হলেও আসলে এক
5 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ? [১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

বিষবৃক্ষ
গণদেবতা
আরণ্যক
ঘরে-বাইরে
6 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'সওগাত' পত্রিকার সম্পাদক ছিলেন- [জনপ্রশাসন মন্ত্রণালয় (ব্যক্তিগত কর্মকর্তা)]

কাজী নজরুল ইসলাম
কাজী মোতাহার হোসেন
মোহাম্মদ নাসিরউদ্দিন
আবু জাফর শামসুদ্দীন
7 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

‘সব কটা জানালা খুলে দাও না’-এর গীতিকার কে? [১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

মরহুম আলতাফ মাহমুদ
মরহুম নজরুল ইসলাম বাবু
ড. মনিরুজ্জামান
মরহুম ড. আবু হেনা মোস্তফা কামাল
8 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাংলা ভাষারীতি

সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য----- [১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

বাক্যের সরল ও জটিল রূপে
শব্দের রূপগত ভিন্নতায়
তৎসম ও অতৎসম শব্দের ব্যবহারে
ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
9 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'সমকাল' পত্রিকার সম্পাদক ছিলেন- [১৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

বিনয় ঘোষ
সিকান্‌দার আবু জাফর
মোহাম্মদ আকরম খাঁ
তফাজ্জল হোসেন
10 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য সংকোচন / সংক্ষেপণ

যা চিরস্থায়ী নয়- [১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

অস্থায়ী
ক্ষণিক
ক্ষণস্থায়ী
নশ্বর
11 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

কবি কাজী নজরুল ইসলাম 'সঞ্চিতা' কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? [১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

বারীন্দ্রকুমার ঘোষ
রবীন্দ্রনাথ ঠাকুর
বীরজাসুন্দরী দেবী
মুজাফফর আহমদ
12 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? [১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

১৯৫৫ খ্রিস্টাব্দে
১৩৫৫ বঙ্গাব্দে
১৯৫২ খ্রিস্টাব্দে
১৩৫২ বঙ্গাব্দে
13 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'রোহিনী' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? [১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

চরিত্রহীন
গৃহদাহ
কৃষ্ণকান্তের উইল
সংশপ্তক
14 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ পারিভাষিক শব্দ

Intellectual শব্দের বাংলা অর্থ- [১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

বুদ্ধিমান
মননশীল
বুদ্ধিজীবী
মেধাবী
15 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'পথিক তুমি কি পথ হারাইয়াছ?' কথাটি কার? [১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

রবীন্দ্রনাথ ঠাকুর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
মীর মশাররফ হোসেন
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
16 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? [১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

বরিশাল জেলা
ফরিদপুর জেলা
ঢাকা জেলা
রাজশাহী জেলা
17 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর' - এই উক্তিটি কার রচনা? [১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
শেখ ফজলুল করিম
শামসুর রাহমান
18 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'একুশে ফেব্রুয়ারি' গ্রন্থের সম্পাদক কে ছিলেন? [১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (স্পেশাল-শিক্ষা)]

হাসান হাফিজুর রহমান
বেগম সুফিয়া কামাল
মুনীর চৌধুরী
আবুল বরকত