২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ক্যাডার নিয়োগ প্রক্রিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, যা বহু নির্বাচনী প্রশ্ন (MCQ) পদ্ধতিতে সম্পন্ন হয়েছিল। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও গাণিতিক যুক্তিসহ বিসিএস প্রিলিমিনারির মূল সিলেবাসের আলোকে প্রণীত এই প্রশ্নপত্রটি আজও সরকারি চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত সহায়ক একটি অনুশীলন উপাদান। বিগত বছরের এই পরীক্ষাটির প্রশ্নসমূহ পুঙ্খানুপুঙ্খ অনুশীলনের মাধ্যমে প্রার্থীরা পরীক্ষার ধরন ও সময় ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব ধারণা পাবেন, যা তাদের বিসিএস জয়ের প্রস্তুতিকে আরও বেগবান ও আত্মবিশ্বাসী করে তুলবে।

পূর্ণমান: 100
প্রশ্ন: 19
সময়: 60মি.
1 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? [২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
খ বিয়ে পাগলা বুড়ো
গ কিঞ্চিত জলযোগ
ঘ কল্কি অবতার
2 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ প্রাচীন যুগ

লোকসাহিত্য কাকে বলে? [২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক গ্রামীণ নরনারীর প্রণয় সংবলিত উপাখ্যানকে
খ লোক সাধারণের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে
গ লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে
ঘ গ্রামীণ অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
3 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? [২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক শঙ্খনীল কারাগার
খ কাঁটাতারে প্রজাপতি
গ জাহান্নাম হইতে বিদায়
ঘ আর্তনাদ
4 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? [২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক নবদ্বীপের
খ মিথিলার
গ বৃন্দাবনের
ঘ বর্ধমানের
5 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

' সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থের রচয়িতা কে? [২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক কাজী নজরুল ইসলাম
খ ফররুখ আহমদ
গ আব্দুল কাদির
ঘ বন্দে আলী মিয়া
6 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র? [২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক শ্রী রাধার ননদিনী
খ শ্রী রাধার শাশুড়ি
গ রাধাকৃষ্ণের প্রেমের দূতী
ঘ জনৈক গোপবালা
7 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে? [২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ১৮১৭ সালে
খ ১৮৩২ সালে
গ ১৮৫২ সালে
ঘ ১৭৫৩ সালে
8 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি? [২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মোতাহের হোসেন
খ ইসমাইল হোসেন সিরাজী
গ মীর মশাররফ হোসেন
ঘ ফররুখ আহমদ
9 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? [২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক নবম শতকে
খ ত্রয়োদশ শতকে
গ ষোড়শ শতকে
ঘ উনিশ শতকে
10 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি? [২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক অগ্নিসাক্ষী
খ চিলেকোঠার সেপাই
গ আরেক ফাল্গুন
ঘ অনেক সূর্যের আশা
11 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি? [২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক একরাত্রি
খ নষ্টনীড়
গ ক্ষুধিত পাষাণ
ঘ মধ্যবর্তিনী
12 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন? [২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বনী আদম
খ জননী
গ চৌরসন্ধি
ঘ ক্রীতদাসের হাসি
13 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ প্রাচীন যুগ

চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? [২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বাঁকুড়ার এক গৃহস্থের গোয়াল ঘর থেকে
খ আরাকান রাজগ্রন্থাগার থেকে
গ নেপালের রাজগ্রন্থশালা থেকে
ঘ সুদূর চীন দেশ থেকে
14 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি? [২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক দিকদর্শন
খ সংবাদ প্রভাকর
গ তত্ত্ববোধিনী
ঘ বঙ্গদর্শন
15 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কি? [২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বিজয়গুপ্ত
খ ভারতচন্দ্র রায়গুণাকর
গ মুকুন্দরাম চক্রবর্তী
ঘ কানাহরি দত্ত
16 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমার্থক শব্দ

' উপরোধ' শব্দের অর্থ কি? [২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক প্রতিরোধ
খ উপস্থাপন
গ অনুরোধ
ঘ উপযোগী
17 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি? [২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ধূসর পাণ্ডুলিপি
খ কবিতার কথা
গ ঝরা পালকের কবি
ঘ দুর্দিনের যাত্রী
18 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

মীর মশাররফ হোসেনের নাটক কোনটি? [২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক নটির পূজা
খ বেহুলা গীতাভিনয়
গ নবীন তপস্বিনী
ঘ কৃষ্ণকুমারী
19 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি? [২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মাহে নও
খ সওগাত
গ ধূমকেতু
ঘ কালিকলম