২৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

২৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটি বাংলাদেশ সিভিল সার্ভিসে (BCS) ক্যারিয়ার গড়ার স্বপ্নপূরণে একটি অন্যতম মাইলফলক, যা বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছিল। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের মতো মৌলিক বিষয়ের সমন্বয়ে গঠিত এই পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে বিসিএস-এর সিলেবাস ও প্রশ্নের ধরণ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। বিসিএস ও অন্যান্য সরকারি চাকুরির প্রস্তুতিকে আরও নিখুঁত ও আত্মবিশ্বাসী করে তুলতে এই বিগত বছরের প্রশ্নটি অনুশীলন করা প্রতিটি চাকরিপ্রার্থীর জন্য অত্যন্ত জরুরি।

পূর্ণমান: 100
প্রশ্ন: 22
সময়: 60মি.
1 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

সনেট কবিতার প্রবর্তক কে? [২৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক দ্বিজেন্দ্র লাল রায়
খ রজনীকান্ত সেন
গ মাইকেল মধুসূদন দত্ত
ঘ অতুলপ্রসাদ সেন
2 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ধ্বনি ও বর্ণ

বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? [২৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ১৩ টি
খ ১০ টি
গ ১২ টি
ঘ ১১ টি
3 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? [২৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সাত সাগরের মাঝি
খ পাখির বাসা
গ হাতেমতাই
ঘ নৌফেল ও হাতেম
4 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে? [২৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক আলাওল
খ সৈয়দ সুলতান
গ মুহম্মদ খান
ঘ শাহ মুহম্মদ সগীর
5 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাংলা ভাষারীতি

বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? [২৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক কল্লোল
খ সবুজপত্র
গ বঙ্গদর্শন
ঘ কালিকলম
6 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

সমাস ভাষাকে ------ [১১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সংক্ষেপ করে
খ বিস্তৃত করে
গ ভাষারূপ ক্ষুণ্ন করে
ঘ অর্থবোধক করে
7 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সন্ধি

'জনৈক' শব্দটির সন্ধি বিচ্ছেদ- [২৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক জন + ইক
খ জন + এক
গ জনৈ + এক
ঘ জন + ঈক
8 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'আবদুল্লাহ' উপন্যাসের রচয়িতা কে? [২৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মোহাম্মদ নজীবর রহমান
খ কাজী ইমদাদুল হক
গ শেখ ফজলুল করিম
ঘ মমতাজ উদ্দিন আহম্মেদ
9 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ব্যাকরণ

বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? [২৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক অক্ষয় দত্ত
খ মার্শম্যান
গ ব্রাশি হ্যালহেড
ঘ রাজা রামমোহন
10 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য

বাক্যের তিনটি গুণ কি কি? [২৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক আকাঙ্ক্ষা, আসক্তি ও বিধেয়
খ আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা
গ যোগ্যতা , উদ্দেশ্য ও বিধেয়
ঘ কোনোটিই নয়
11 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'চাচা কাহিনীর' লেখক- [১১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সৈয়দ শামসুল হক
খ সৈয়দ মুজতবা আলী
গ শওকত ওসমান
ঘ ফররুখ আহমেদ
12 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'অনল প্রবাহ' রচনা করেন ----- [১৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
খ মোজাম্মেল হক
গ এয়াকুব আলী চৌধুরী
ঘ মুনিরুজ্জামান ইসলামাবাদী
13 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাংলা ভাষারীতি

'তৎসম' শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? [২৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক চলিত রীতি
খ সাধু রীতি
গ মিশ্র রীতি
ঘ আঞ্চলিক রীতি
14 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ প্রাচীন যুগ

বাংলা সাহিত্যের আদি কবি কে? [২৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক কাহ্নপা
খ চেণ্ডনপা
গ লুইপা
ঘ ভূসুকুপা
15 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

' শ্রীকৃষ্ণকীর্তন'---- এর রচয়িতা কে? [২৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক জ্ঞানদাস
খ দীন চণ্ডীদাস
গ বড়ু চণ্ডীদাস
ঘ দীনহীন চণ্ডীদাস
16 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'অগ্নিবীণা' কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা---- [১০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক অগ্রপথিক
খ বিদ্রোহী
গ প্রলয়োল্লাস
ঘ ধূমকেতু
নোট / ব্যাখ্যা:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত ও বিপ্লবী কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা' প্রকাশিত হয় ১৯২২ সালে (কার্তিক ১৩২৯ বঙ্গাব্দ)। এই কাব্যগ্রন্থের মোট কবিতার সংখ্যা ১২টি। এর প্রথম বা সূচনামূলক কবিতা হলো 'প্রলয়োল্লাস' এবং দ্বিতীয় কবিতাটি হলো বিখ্যাত 'বিদ্রোহী'। অন্যদিকে, 'ধূমকেতু' হলো নজরুলের একটি বিখ্যাত অর্ধসাপ্তাহিক পত্রিকা।
17 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

' একাত্তরের চিঠি'----কোন জাতীয় রচনা? [২৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মুক্তিযুদ্ধের বিবরণ
খ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
গ মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন
ঘ ভিন্নধর্মী ডায়েরি
18 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

বাংলা একাডেমী কোন বছর প্রতিষ্ঠিত হয়? [২৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ১৯৫৫ খ্রিঃ
খ ১৩৫৫ বঙ্গাব্দ
গ ১৯৫২ খ্রিঃ
ঘ ১৩৫২ বঙ্গাব্দ
19 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

কবি আলাওলের জন্মস্থান কোনটি? [২৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ফরিদপুরের সুরেশ্বর
খ চট্টগ্রামের জোব্‌রা
গ বার্মার আরাকান
ঘ চট্টগ্রামের পটিয়া
20 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

মুসলমান নারী জাগরণের কবি - [২৯তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ফজিলাতুন্নেছা
খ ফয়জুন্নেছা
গ বেগম রোকেয়া
ঘ শামসুন্নাহার