৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটি বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) ক্যারিয়ার গড়তে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের মেধা যাচাইয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত ও বিজ্ঞানের মতো সিলেবাসের মৌলিক বিষয়গুলোর ওপর প্রার্থীদের সামগ্রিক দক্ষতা মূল্যায়ন করা হয়। আসন্ন বিসিএস পরীক্ষার প্রস্তুতিকে আরও সুসংহত করতে এবং প্রশ্নের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে এই বিগত বছরের প্রশ্নটি অনুশীলন করা অত্যন্ত জরুরি, যা আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে রাখবে।

পূর্ণমান: 200
প্রশ্ন: 35
সময়: 120মি.
1 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

রবীন্দ্রনাথ ঠাকুরের 'গীতাঞ্জলি' কাব্য প্রকাশিত হয় কত সনে? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ১৯১০
খ ১৯১১
গ ১৯১২
ঘ ১৯১৩
2 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।'- কে বলেছেন? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মোতাহের হোসেন চৌধুরী
খ রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
গ প্রমথ চৌধুরী
ঘ কাজী আব্দুল ওদুদ
3 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ধ্বনি ও বর্ণ

বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক তৃতীয় বর্ণ
খ দ্বিতীয় ও চতুর্থ বর্ণ
গ প্রথম ও দ্বিতীয় বর্ণ
ঘ দ্বিতীয় ও তৃতীয় বর্ণ
4 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।'-রবীন্দ্রনাথের এ গানে 'নিছনি' কী অর্থে ব্যবহৃত হয়েছে? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক অপনোদন অর্থে
খ পূজা অর্থে
গ বিলানো অর্থে
ঘ ‍উপহার অর্থে
5 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় 'কালাপাহাড়'-কে স্মরণ করেছেন কেন? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ব্রাহ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে
খ ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে
গ প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে
ঘ প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে
6 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

'বিস্ময়াপন্ন' সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বিস্ময় দ্বারা আপন্ন
খ বিস্ময়ে আপন্ন
গ বিস্ময়কে আপন্ন
ঘ বিস্ময়ে যে আপন্ন
7 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

নিচের কোনটি অশুদ্ধ? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক অহিংস - সহিংস
খ প্রসন্ন - বিষণ্ণ
গ দোষী - নির্দোষী
ঘ নিষ্পাপ - পাপিনী
8 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'কল্লোল' পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বুদ্ধদেব বসু
খ দীনেশরঞ্জন দাশ
গ সজনীকান্ত দাস
ঘ প্রেমেন্দ্র মিত্র
9 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য শুদ্ধিকরণ

কোন বাক্যটি শুদ্ধ? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
খ তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।
গ তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ।
ঘ সেদিন থেকে তিনি সেখানে আর যায় না।
10 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

শাক্ত পদাবলির জন্য বিখ্যাত- [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক রামনিধি গুপ্ত
খ দাশরথি রায়
গ এন্টনি ফিরিঙ্গি
ঘ রামপ্রসাদ সেন
11 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক নিক্কণ, সূচগ্র, অনুর্ধব
খ অনূর্বর, ঊর্ধবগামী, শুদ্ধ্যশুদ্ধি
গ ভূরিভূরি, ভুঁড়িওয়ালা, মাতৃশ্বসা
ঘ রানি, বিকিরণ, দুরতিক্রম্য
12 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমার্থক শব্দ

'সমভিব্যাহারে' শব্দটির অর্থ কী? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক একাগ্রতায়
খ সমান ব্যবহারে
গ সম ভাবনায়
ঘ একযোগে
13 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ পারিভাষিক শব্দ

'Custom' শব্দের পরিভাষা কোনটি যথার্থ? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক আইন
খ প্রথা
গ শুল্ক
ঘ রাজস্বনীতি
14 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'অলৌকিক ইস্টিমার' গ্রন্থের রচয়িতা কে? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক হুমায়ুন আজাদ
খ হেলাল হাফিজ
গ আসাদ চৌধুরী
ঘ রফিক আজাদ
15 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ভাবরস
খ মধুর রস
গ প্রেমরস
ঘ লীলারস
16 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।'-কার উক্তি? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মীর মশাররফ হোসেনের
খ ইসমাইল হোসেন সিরাজীর
গ রবীন্দ্রনাথ ঠাকুরের
ঘ কাজী নজরুল ইসলামের
17 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

'জলে-স্থলে' কী সমাস? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সমার্থক দ্বন্দ্ব
খ বিপরীতার্থক দ্বন্দ্ব
গ অলুক দ্বন্দ্ব
ঘ একশেষ দ্বন্দ্ব
18 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

প্রদীপ নিবিয়া গেল!'-এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বঙ্কিমচন্দ্রের 'বিষবৃক্ষ
খ রবীন্দ্রনাথের 'চোখের বালি'
গ বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা
ঘ রবীন্দ্রনাথের ‘যোগাযোগ’
19 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

'গোরক্ষ বিজয়' কাব্য কোন ধর্মমতের কাহিনি অবলম্বনে লেখা? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক শৈবধর্ম
খ বৌদ্ধ সহজযান
গ নাথধর্ম
ঘ কোনোটি নয়
20 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'আসাদের শার্ট' কবিতার লেখক কে? [৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক আল মাহমুদ
খ আব্দুল মান্নান সৈয়দ
গ অমিয় চক্রবর্তী
ঘ শামসুর রাহমান