২৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

২৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটি বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS) ক্যারিয়ার গঠনে আগ্রহী চাকরিপ্রার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক, যা বহু নির্বাচনী প্রশ্ন (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছিল। এই পরীক্ষার প্রশ্নপত্রটি অনুশীলন করলে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত ও বিজ্ঞানসহ বিসিএস প্রিলিমিনারির সম্পূর্ণ সিলেবাস এবং বিগত বছরের প্রশ্নের ধরন সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণে নিজের প্রস্তুতিকে আরও নিখুঁত করতে এবং আত্মবিশ্বাস বাড়াতে এই প্রশ্ন সমাধান করা প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীর জন্য অত্যন্ত জরুরি।

পূর্ণমান: 200
প্রশ্ন: 10
সময়: 120মি.
1 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ আলোক বিজ্ঞান, চৌম্বকত্ব, তড়িৎ

সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে - [২৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক আলফা রশ্মি
খ বিটা রশ্মি
গ গামা রশ্মি
ঘ রঞ্জন রশ্মি
2 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ ক্রমবিকাশ, কোষ, টিস্যু, জীনতত্ত্ব, অনুজীববিদ্যা

নিচের কোনটি DNA--এর নাইট্রোজেন বেস? [২৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ইউরাসিল
খ গোয়ানিন
গ পিরিডক্সিন
ঘ অ্যাসপারাজিন
3 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহের প্রতিরক্ষা, খাদ্য ও পুষ্টি, পরিবেশ

গাছের খাদ্য তালিকায় আছে [২৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক N, P, K, S ও Zn
খ Na, P, K, S ও Zn
গ N, B, K, S ও Al
ঘ N, P, K, S ও Al
4 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ ইলেকট্রনিক্স, দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান

কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে? [২৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক পেট্রোল ইঞ্জিনে
খ ডিজেল ইঞ্জিনে
গ রকেট ইঞ্জিনে
ঘ বিমান ইঞ্জিনে
5 🎯 MCQ সাধারণ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ↳ পদার্থের অবস্থা, পরমাণুর গঠন, ধাতব পদার্থ

নিচের কোনটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে না? [২৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক meson
খ neutron
গ proton
ঘ electron
6 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহ, রক্ত

মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে? [২৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মেলানিন
খ থায়ামিন
গ ক্যারোটিন
ঘ হিমোগ্লোবিন
7 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহ, রক্ত

মানুষের হৃৎপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে? [২৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক দুটি
খ চারটি
গ ছয়টি
ঘ আটটি
8 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ___ [১০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক রান্নার জন্য তাপ নয় চাপও কাজে লাগে
খ বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
গ উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
ঘ সঞ্চিত বাষ্পের তাপ রান্নায় সহায়ক
নোট / ব্যাখ্যা:

প্রেসার কুকারে বাতাস বাইরে বের হতে পারে না বলে এর ভেতরে উচ্চচাপের সৃষ্টি হয়। তরলের ওপর চাপ বাড়লে তার স্ফুটনাঙ্কও (যে তাপমাত্রায় তরল ফোটে এবং বাষ্পে পরিণত হয়) বৃদ্ধি পায়। স্বাভাবিক বায়ুমণ্ডীয় চাপে পানি ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটে, কিন্তু প্রেসার কুকারের ভেতরে অতিরিক্ত চাপের কারণে পানির স্ফুটনাঙ্ক প্রায় ১২০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয়ে যায়। ফলে খাবার দ্রুত সিদ্ধ হয় এবং রান্নাও তাড়াতাড়ি শেষ হয়।

9 🎯 MCQ সাধারণ বিজ্ঞান ভৌতবিজ্ঞান ↳ উন্নয়ন, রাশি, পরিমাপ, তরঙ্গ, শব্দ, তাপ, তাপগতিবিদ্যা

বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে? [২৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন চোখের সাহায্যে
খ ক্রমাগত শব্দ উৎপন্নের মাধ্যমে অবস্থান নির্ণয় করে
গ সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে
ঘ অলৌকিকভাবে
10 🎯 MCQ সাধারণ বিজ্ঞান জীববিজ্ঞান ↳ মানবদেহ, রক্ত

বিলিরুবিন তৈরি হয় ----- [২৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক পিত্তথলিতে
খ কিডনিতে
গ প্লীহায়
ঘ যকৃতে