৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটি বাংলাদেশ সিভিল সার্ভিসে (BCS) ক্যারিয়ার গড়ার স্বপ্নদ্রষ্টাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক, যা বহুনির্বাচনী (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছিল। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত ও বিজ্ঞানের মতো মৌলিক বিষয়গুলোর ওপর ভিত্তি করে তৈরি এই পরীক্ষার সিলেবাস প্রার্থীদের সার্বিক যোগ্যতা ও মেধা মূল্যায়ন করে। সরকারি চাকুরির এই মর্যাদাপূর্ণ যুদ্ধে সফল হতে বিগত বছরের এই প্রশ্নপত্রটি অনুশীলন করা আপনার প্রস্তুতিকে আরও আত্মবিশ্বাসী ও মজবুত করে তুলবে।

পূর্ণমান: 100
প্রশ্ন: 20
সময়: 60মি.
1 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ প্রাচীন যুগ

চর্যাপদ কোন ছন্দে লেখা ? [৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক অক্ষরবৃত্ত
খ মাত্রাবৃত্ত
গ স্বরবৃত্ত
ঘ অমিত্রাক্ষর ছন্দ
2 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন? [৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে
খ ষোড়শ শতকের শেষার্ধে ও সপ্তদশ শতকের প্রথমার্ধে
গ সপ্তদশ শতকের শেষার্ধে ও সপ্তদশ শতকের প্রথমার্ধে
ঘ উনিশ শতকের শেষার্ধে ও বিংশ শতকের প্রথমার্ধে
3 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

কবি গানের প্রথম কবি কে? [৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক গোঁজলা পুট [গুই]
খ হরু ঠাকুর
গ ভবানী ঘোষ
ঘ নিতাই বৈরাগী
4 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ?' কার লেখা? [৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক কৃষ্ণচন্দ্র মজুমদার
খ ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ কামিনী রায়
ঘ যতীন্দ্রমোহন বাগচী
5 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ পঙ্‌ক্তি

কোন চরণটি সঠিক? [৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ধন ধান্যে পুষ্পে ভরা
খ ধন্য ধান্যে পুষ্পে ভরা
গ ধণ্যে ধান্যে পুষ্প ভরা
ঘ ধন্যে ধান্য পুষ্পে ভরা
6 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ বানান শুদ্ধিকরণ

কোন বানানটি শুদ্ধ নয়? [৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক দরিদ্রতা
খ উপযোগিতা
গ শ্রদ্ধাঞ্জলি
ঘ উর্দ্ধ
7 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ বিপরীত শব্দ

'গৃহী' শব্দের বিপরীতার্থক শব্দ- [৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সংসারী
খ সঞ্চয়ী
গ সংস্থিতি
ঘ সন্ন্যাসী
8 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ পারিভাষিক শব্দ

Excise duty -র পরিভাষা কোনটি? [৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক অতিরিক্ত কর
খ আবগারি শুল্ক
গ অর্পিত দায়িত্ব
ঘ অতিরিক্ত কর্তব্য
9 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ বাক্য শুদ্ধিকরণ

কোন বাক্যটি শুদ্ধ? [৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়।
খ দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা।
গ সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল।
ঘ সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত।
10 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ বাক্য

'তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল।' এটি কোন বাক্য? [৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সরল
খ মিশ্র বা জটিল
গ যৌগিক
ঘ সংযুক্ত
11 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমার্থক শব্দ

কোনটি 'অগ্নি'-র সমার্থক শব্দ নয়? [৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক পাবক
খ বৈশ্বানর
গ সর্বশুচি
ঘ প্রজ্বলিত
12 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

কোনটি সঠিক বানান? [৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক নিশিথিনী
খ নীশিথিনী
গ নিশীথিনী
ঘ নিশিথিনি
13 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বিরাম বা যতি চিহ্ন

কোনটি 'কোলন'? [৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ;
খ :
গ =
ঘ '' ''
14 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা 'কল্লোল' কত সালে প্রথম প্রকাশিত হয় ? [৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ১৯২৩ সালে
খ ১৯২৪ সালে
গ ১৯২৫ সালে
ঘ ১৯২৭ সালে
15 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত? [৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক হরতাল
খ পালাবদল
গ উত্তীর্ণ পঞ্চাশে
ঘ অন্বিষ্ট স্বদেশ
16 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

'ঢাকের কাঠি' বাগধারার অর্থ কি? [৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক কপট ব্যক্তি
খ ঘনিষ্ঠ সম্পর্ক
গ হতভাগ্য
ঘ মোসাহেব
17 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'বিষবৃক্ষ' উপন্যাসের চরিত্র কোনটি? [৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক কুন্দনন্দিনী
খ শ্যামাসুন্দরী
গ বিমলা
ঘ রোহিনী
18 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

কোন বানানটি শুদ্ধ? [৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক পিপিলিকা
খ পিপীলিকা
গ পীপিলিকা
ঘ পিপিলীকা
19 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন- [৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক এজরা পাউন্ড
খ টি.এস.এলিয়ট
গ ডব্লিউ. বি. ইয়েটস
ঘ কীটস
20 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাংলা ভাষা

'The Origin and Development of Bengali Language' গ্রন্থটি রচনা করেছেন- [৩৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ হরপ্রসাদ শাস্ত্রী
ঘ স্যার জর্জ গ্রিয়ারসন