৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

বাংলাদেশ সিভিল সার্ভিসের মর্যাদাপূর্ণ ক্যাডার পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত ৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটি নতুন ২০০ নম্বরের MCQ কাঠামো অনুযায়ী সাজানো হয়েছিল, যা চাকরিপ্রার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও বিজ্ঞানসহ নির্ধারিত ১০টি বিষয়ের বিস্তৃত সিলেবাসের আলোকে প্রণীত এই প্রশ্নপত্রটি অনুশীলন করা আপনার বিসিএস জয়ের প্রস্তুতিকে আরও সুসংহত করবে। বিগত বছরের এই প্রশ্নপত্রটি সমাধানের মাধ্যমে পরীক্ষার্থীরা পরীক্ষার গভীরতা ও প্রশ্নের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন, যা তাদের চূড়ান্ত সাফল্যের পথে এগিয়ে রাখবে।

পূর্ণমান: 200
প্রশ্ন: 10
সময়: 120মি.
1 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন নীতিবিদ্যা ও নৈতিকতা

মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়? [৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ঐচ্ছিক ক্রিয়া
খ অনৈচ্ছিক ক্রিয়া
গ ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া
ঘ ক ও গ নামক ক্রিয়া
2 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সুশাসন, বৈশ্বিক সূচক ও প্রতিবেদন

নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়? [৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সামাজিক অবক্ষয়ের
খ মূল্যবোধ অবক্ষয়ের
গ সুশাসনের
ঘ শিক্ষার গুণগতমানের
3 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন নীতিবিদ্যা ও নৈতিকতা

নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী? [৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মানুষের আচরণের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা প্রদান
খ মানুষের জীবনের সফলতার দিকগুলো আলোচনা
গ সমাজে বসবাসকারী মানুষের আচরণ ব্যাখ্যা
ঘ সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন
4 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সুশাসন, বৈশ্বিক সূচক ও প্রতিবেদন

Johannesburg Plan of Implementation সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয়? [৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক টেকসই উন্নয়ন
খ সাংস্কৃতিক উন্নয়ন
গ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন
ঘ উপরের কোনোটিই নয়
5 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সুশাসন, বৈশ্বিক সূচক ও প্রতিবেদন

'সুশাসন' শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে? [৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক জাতিসংঘ
খ ইউএনডিপি
গ বিশ্বব্যাংক
ঘ আইএমএফ
6 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সুশাসন, বৈশ্বিক সূচক ও প্রতিবেদন

সুশাসনের পূর্বশর্ত হচ্ছে- [৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মত প্রকাশের স্বাধীনতা
খ প্রশাসনের নিরপেক্ষতা
গ নিরপেক্ষ বিচার ব্যবস্থা
ঘ নিরপেক্ষ আইন ব্যবস্থা
7 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন মূল্যবোধ

সামাজিক মূল্যবোধের ভিত্তি কী? [৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক আইনের শাসন
খ নৈতিকতা
গ সাম্য
ঘ উপরের সবগুলো
8 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন মূল্যবোধ

মূল্যবোধ (Values) কী? [৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
খ শুধুমাত্র মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাদি নির্ধারণের দিক নির্দেশনা
গ সমাজ জীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় মনোভাব
ঘ মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ
9 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সুশাসন, বৈশ্বিক সূচক ও প্রতিবেদন

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (Millennium Development Goals) অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেয়া হয়েছে? [৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক সুশাসনের সামাজিক দিক
খ সুশাসনের অর্থনৈতিক দিক
গ সুশাসনের মূল্যবোধের দিক
ঘ সুশাসনের গণতান্ত্রিক দিক
10 🎯 MCQ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন মূল্যবোধ

কোনো বিয়ে অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিড়ে নষ্ট হয়ে গেল। এ অবস্থায় কি করবেন? [৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ছেঁড়া অংশটুকু ধরে রাখার চেষ্টা করবেন
খ বিয়ে বাড়ী ছেঁড়ে চলে যাবেন
গ পোশাকের ছেঁড়া অংশটুকু যেভাবে আছে সেভাবে রাখবেন
ঘ আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন