৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বাংলাদেশের সরকারি চাকুরিপ্রার্থীদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতাপূর্ণ একটি পরীক্ষা, যা ২০০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষার সিলেবাসে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত ও মানসিক দক্ষতা, বিজ্ঞান এবং তথ্যপ্রযুক্তিসহ মোট ১০টি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। কাঙ্ক্ষিত সফলতা অর্জনে নিয়মিত অধ্যয়ন, বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ এবং সঠিক দিকনির্দেশনা অনুসরণ করে প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত জরুরি।

পূর্ণমান: 200
প্রশ্ন: 34
সময়: 120মি.
1 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

প্যারীচাঁদ মিত্রের 'আলালের ঘরের দুলাল' প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে? [৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) ১৮৫৮ সালে
খ খ) ১৯৭৮ সালে
গ গ) ১৮৪৮ সালে
ঘ ঘ) ১৮৬৮ সালে
2 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন? [৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) ১০ বছর
খ খ) ১২ বছর
গ গ) ১৪ বছর
ঘ ঘ) ১৬ বছর
3 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

'গীতগোবিন্দ' কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? [৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) শশাঙ্কদেবের
খ খ) লক্ষ্মণ সেনের
গ গ) যশোবর্মনের
ঘ ঘ) হর্ষবর্ধনের
4 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ প্রত্যয়

কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে? [৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) উপপদ
খ খ) প্রাতিপদিক
গ গ) প্রপদ
ঘ ঘ) পূর্বপদ
5 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি? [৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
খ খ) শিরোশ্ছেদ, দারিদ্র্য, সমীচিন
গ গ) শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন
ঘ ঘ) শিরচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
6 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ পদ প্রকরণ

'তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!' – বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? [৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) পদান্বয়ী অব্যয়
খ খ) অনুসর্গ অব্যয়
গ গ) অনন্বয়ী অব্যয়
ঘ ঘ) অনুকার অব্যয়
7 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'দুর্দিনের দিনলিপি' স্মৃতিগ্ৰন্থটি কার লেখা? [৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) আবুল ফজল
খ খ) আবদুল কাদির
গ গ) জাহানারা ইমাম
ঘ ঘ) মুশতারি শফী
8 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ প্রাচীন যুগ

চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে? [৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) প্রবোধচন্দ্র বাগচী
খ খ) যতীন্দ্র মোহন বাগচী
গ গ) প্রফুল্ল মোহন বাগচী
ঘ ঘ) প্রণয়ভূষণ বাগচী
9 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

কবি যশোরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষায়? [৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) ব্রজবুলি
খ খ) বাংলা
গ গ) সংস্কৃত
ঘ ঘ) হিন্দি
10 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে? [৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) রাজা রামমোহন রায়
খ খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ঘ ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
11 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমার্থক শব্দ

'তাম্বুলিক' শব্দের সমার্থক নয় কোনটি? [৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) পান-ব্যবসায়ী
খ খ) পর্ণকার
গ গ) তামসিক
ঘ ঘ) বারুই
12 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

শচীন, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? [৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) চতুরঙ্গ
খ খ) চার অধ্যায়
গ গ) নৌকাডুবি
ঘ ঘ) ঘরে বাইরে
13 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন? [৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) দৌলত উজির বাহরাম খাঁ
খ খ) সাবিরিদ খাঁ
গ গ) সৈয়দ সুলতান
ঘ ঘ) সৈয়দ নূরুদ্দীন
14 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ধ্বনি ও বর্ণ

উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি? [৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) অ
খ খ) আ
গ গ) ও
ঘ ঘ) এ
15 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়? [৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) গাইবান্ধায়
খ খ) বগুড়ায়
গ গ) ঢাকায়
ঘ ঘ) সিরাজগঞ্জে
16 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'তুমি মা কল্পতরু, আমরা সব পোষাগরু'- এই কবিতাংশটির রচয়িতা কে? [৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
খ খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ গ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
17 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ? [৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) রসুল বিজয়
খ খ) মক্কা বিজয়
গ গ) রসুলচরিত
ঘ ঘ) মক্কানামা
18 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'বিদ্যাসাগর ও বাঙালি সমাজ' গ্রন্থের রচয়িতা কে? [৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) বিনয় ঘোষ
খ খ) সুবিনয় ঘোষ
গ গ) বিনয় ভট্টাচার্য
ঘ ঘ) বিনয় বর্মণ
19 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ধ্বনি ও বর্ণ

'ধ্বনি' সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? [৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) ধ্বনি দৃশ্যমান
খ খ) মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি
গ গ) ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়
ঘ ঘ) অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগ্‌ধ্বনি
20 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু-মুসলমানের বিরোধ? [৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ক) গো-জীবন
খ খ) ইসলামের জয়
গ গ) এর উপায় কী
ঘ ঘ) বসন্তকুমারী নাটক