৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটি বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) ক্যারিয়ার গড়তে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের মেধা যাচাইয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত ও বিজ্ঞানের মতো সিলেবাসের মৌলিক বিষয়গুলোর ওপর প্রার্থীদের সামগ্রিক দক্ষতা মূল্যায়ন করা হয়। আসন্ন বিসিএস পরীক্ষার প্রস্তুতিকে আরও সুসংহত করতে এবং প্রশ্নের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে এই বিগত বছরের প্রশ্নটি অনুশীলন করা অত্যন্ত জরুরি, যা আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে রাখবে।

পূর্ণমান: 200
প্রশ্ন: 8
সময়: 118মি.
1 🎯 MCQ ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রাকৃতিক দূর্যোগ ও ব্যবস্থাপনা

বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় কোনটি? [৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক নদী খননের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা
খ নদী শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা
গ নদীর দুই তীরে বনাঞ্চল সৃষ্টি করা
ঘ বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন করা
2 🎯 MCQ ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন

বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি? [৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক মরুকরণ
খ বন্যা
গ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি
ঘ ভূমিকম্প
3 🎯 MCQ ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রাকৃতিক দূর্যোগ ও ব্যবস্থাপনা

নিচের কোনটি কৃষি-আবহাওয়াজনিত আপদ (Hazard)? [৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ভূমিকম্প
খ ভূমিধস
গ সুনামি
ঘ খরা
4 🎯 MCQ ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ

কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত? [৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ইন্ডিয়ান ও ইউরেশিয়ান
খ ইন্ডিয়ান ও বার্মিজ
গ ইন্ডিয়ান ও আফ্রিকান
ঘ বার্মিজ ও ইউরেশিয়ান
5 🎯 MCQ ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রাকৃতিক দূর্যোগ ও ব্যবস্থাপনা

জাপানিজ শব্দ 'সুনামি' এর অর্থ কী? [৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বিশালাকৃতির ঢেউ
খ সামুদ্রিক ঢেউ
গ জলোচ্ছ্বাস
ঘ পোতাশ্রয়ের ঢেউ
6 🎯 MCQ ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বাংলাদেশের পরিবেশ: প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ

জৈব নিরাপত্তা বিষয়ক (Biosafety to the Convention on Biological Diversity) হচ্ছে- [৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক কার্টাগেনা প্রটোকল
খ মন্ট্রিল প্রটোকল
গ কিয়াটো প্রটোকল
ঘ প্যারিস চুক্তি
7 🎯 MCQ ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন

ব-দ্বীপ পরিকল্পনা ২১০০-এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? [৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ৬
খ ৭
গ ৮
ঘ ৯
8 🎯 MCQ ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ

বাংলাদেশের নবীনতম নদী কোনটি? [৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক পদ্মা
খ যমুনা
গ জিঞ্জিরাম
ঘ মেঘনা