যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরের 'অফিস সহায়ক' পদের এই নিয়োগ পরীক্ষাটি সরকারি চাকরির প্রার্থীদের জন্য বেকারত্ব দূরীকরণ ও ক্যারিয়ার গড়ার একটি দারুণ সুযোগ। সাধারণত ৭০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে, যেখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে মৌলিক ও মানসম্মত প্রশ্ন করা হয়। কাঙ্ক্ষিত সফলতা অর্জনে বিগত বছরের প্রশ্ন সমাধানের পাশাপাশি সিলেবাস অনুযায়ী পাঠ্যবই অধ্যয়ন এবং নিয়মিত মডেল টেস্ট চর্চা করা উচিত। আত্মবিশ্বাস ও সঠিক প্রস্তুতিই আপনাকে প্রতিযোগিতায় এক ধাপ এগিয়ে রাখবে, তাই আজই আপনার প্রস্তুতি শুরু করুন।

পূর্ণমান: 70
প্রশ্ন: 22
সময়: 60মি.
1 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ধ্বনি ও বর্ণ

বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? [৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ৭টি
খ ৯টি
গ ১০টি
ঘ ৮টি
2 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ প্রত্যয়

'দর্পণ' শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি? [যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক $\sqrt{}\text{দৃপ্} + \text{অন}$
খ $\sqrt{}\text{দর্প} + \text{অন}$
গ $\sqrt{}\text{দপ্র} + \text{অন}$
ঘ $\sqrt{}\text{দর্প্} + \text{অণ}$
নোট / ব্যাখ্যা:
দর্পণ = $\sqrt{}\text{দৃপ্} + \text{অন}$ (অনট)। এটি একটি কৃৎপ্রত্যয়সাধিত শব্দ।
3 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমার্থক শব্দ

'পর্বত'-এর প্রতিশব্দ কোনটি? [যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক উপল
খ দ্বিজ
গ অদ্রি
ঘ অবনী
নোট / ব্যাখ্যা:
পর্বত এর শব্দ সম্পর্কিত বিষয় ও প্রশ্ন">সমার্থক শব্দ হলো অদ্রি, শৈল, গিরি, পাহাড়। উপল অর্থ পাথর, অবনী অর্থ পৃথিবী।
4 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ পুরুষ

কোনটি নিত্য পুরুষবাচক শব্দ? [যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক গুরু
খ সুলতান
গ ডাক্তার
ঘ কবিরাজ
নোট / ব্যাখ্যা:
যেসব পুরুষবাচক শব্দের কোনো স্ত্রীলিঙ্গ হয় না তাদের নিত্য পুরুষবাচক শব্দ বলে; যেমন: কবিরাজ, ঢাকী, কৃতদার ইত্যাদি।
5 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ধ্বনি ও বর্ণ

কোনটি তালব্য বর্ণ? [যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক 'ত'
খ 'চ'
গ 'ণ'
ঘ 'গ'
নোট / ব্যাখ্যা:
চ-বর্গের বর্ণগুলো (চ, ছ, জ, ঝ, ঞ) তালু থেকে উচ্চারিত হয় বলে এদের তালব্য বর্ণ বলা হয়।
6 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

কোনটি শুদ্ধ বানান? [যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক বীনাপানি
খ বীণাপানি
গ বীনাপানী
ঘ বীণাপাণি
নোট / ব্যাখ্যা:
শুদ্ধ বানানটি হলো 'বীণাপাণি' (ব-এ দীর্ঘ ঈ-কার এবং উভয় ণ-যুক্ত)।
7 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'মহাশ্মশান' মহাকাব্যের রচয়িতা কে? [যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক কায়কোবাদ
খ রবীন্দ্রনাথ ঠাকুর
গ কাজী নজরুল ইসলাম
ঘ মাইকেল মধুসূদন দত্ত
নোট / ব্যাখ্যা:
পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত 'মহাশ্মশান' মহাকাব্যের রচয়িতা কবি কায়কোবাদ।
8 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

'ভানুমতীর খেলা' বাগধারার অর্থ কী? [যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক গ্রামীণ খেলা
খ মজার খেলা
গ অবিশ্বাস্য ব্যাপার
ঘ প্রেমের সম্পর্ক
নোট / ব্যাখ্যা:
'ভানুমতীর খেলা' বাগধারাটির অর্থ অবিশ্বাস্য ব্যাপার, জাদুবিদ্যা বা ভেলকিবাজি।
9 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সন্ধি

'পর্যন্ত'-এর সন্ধি বিচ্ছেদ কোনটি? [যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক পর্য + অন্ত
খ পর + অন্ত
গ পর্য + আন্ত
ঘ পরি + অন্ত
নোট / ব্যাখ্যা:
পরি + অন্ত = পর্যন্ত (ই + অ = য/য-ফলা)।
10 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

'চৌচালা' কোন সমাসের উদাহরণ? [যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক দ্বন্দ্ব
খ দ্বিগু
গ বহুব্রীহি
ঘ কর্মধারয়
নোট / ব্যাখ্যা:
চৌ চাল যে ঘরের = চৌচালা। এটি একটি সংখ্যাবাচক বহুব্রীহি সমাস।
11 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য সংকোচন / সংক্ষেপণ

যে পরিণাম না ভেবেই কাজ করে- এক কথায় কী বলে? [যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক অবিসংবাদী
খ অবিমৃষ্যকারী
গ অনভিজ্ঞ
ঘ অপরিণামদর্শী
নোট / ব্যাখ্যা:
যে পরিণাম না ভেবে কাজ করে তাকে 'অবিমৃষ্যকারী' বলে। আর যে দূর বা পরিণাম দেখতে পায় না তাকে 'অপরিণামদর্শী' বলে।
12 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'উমর ফারুক' কবিতাটির রচয়িতা কে? [যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক ফররুখ আহমদ
খ গোলাম মোস্তফা
গ আল মাহমুদ
ঘ কাজী নজরুল ইসলাম
নোট / ব্যাখ্যা:
'উমর ফারুক' কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত তাঁর 'জিঞ্জীর' কাব্যগ্রন্থের অন্তর্গত।
13 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'ভবিষ্যতের বাঙালি' গ্রন্থের রচয়িতা কে? [যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক এস. ওয়াজেদ আলি
খ নীরোদ চৌধুরী
গ সৈয়দ শামসুল হক
ঘ রবীন্দ্রনাথ ঠাকুর
নোট / ব্যাখ্যা:
'ভবিষ্যতের বাঙালি' বিখ্যাত মননশীল প্রবন্ধগ্রন্থটি এস. ওয়াজেদ আলি কর্তৃক রচিত।
14 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাংলা ভাষা

বাংলা ভাষা কোন ভাষা পরিবারের সদস্য? [যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক ইন্দো-চায়না
খ ইন্দো-ইউরোপীয়
গ থাই-মালয়
ঘ আরব-আফ্রিকা
নোট / ব্যাখ্যা:
বাংলা ভাষা সম্পর্কিত বিষয় ও প্রশ্ন">বাংলা ভাষা বিশ্বের প্রধান ভাষা পরিবার 'ইন্দো-ইউরোপীয়' পরিবারের অন্তর্ভুক্ত।
15 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাংলা ভাষারীতি

বাংলার উপভাষা হিসাবে 'কামরূপী'র অন্তর্গত কোন অঞ্চলটি? [যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক বিহারের পূর্ব অঞ্চল
খ আসামের বরাক অঞ্চল
গ পশ্চিমবঙ্গ
ঘ ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চল
নোট / ব্যাখ্যা:
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে কামরূপী উপভাষাটি আসাম, জলপাইগুড়ি, রংপুর এবং বিহারের পূর্ব সীমান্তে প্রচলিত।
16 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ Conjunction & Linkers

সাপেক্ষ যোজক আছে কোন বাক্যে? [যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক রহিম ও করিম পাশ করেছে
খ এতো পড়লাম, কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না
গ যতোই পড়বে, ততোই শিখবে
ঘ সন্ধ্যা হয়েছে, তাই চলে যাই
নোট / ব্যাখ্যা:
পরস্পর নির্ভরশীল হয়ে ব্যবহৃত যোজক শব্দকে সাপেক্ষ যোজক বলে; যেমন: 'যতোই... ততোই'।
17 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ Conjunction & Linkers

'যখন মা রান্না করছিলেন, তখন বাবা পেপার পড়ছিলেন। এখানে 'যখন-তখন' কি? [যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক একজোড়া যোজক
খ একটি প্রত্যয়
গ একজোড়া অব্যয়
ঘ সবকয়টি
নোট / ব্যাখ্যা:
'যখন... তখন' দুটি উপবাক্যকে সংযুক্তকারী একজোড়া সাপেক্ষ যোজক।
18 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম উপন্যাস- [যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক ঘরে বাইরে
খ চিত্রাঙ্গদা
গ বৌ-ঠাকুরানীর হাট
ঘ চোখের বালি
নোট / ব্যাখ্যা:
১৮৮৩ সালে প্রকাশিত 'বৌ-ঠাকুরানীর হাট' হলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম প্রকাশিত উপন্যাস।
19 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ কারক ও বিভক্তি

শিকারী বিড়াল গোঁফে চেনা যায়- এখানে 'গোঁফে' কোন কারক? [যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক কর্ম কারক
খ করণ কারক
গ অপাদান কারক
ঘ অধিকরণ কারক
নোট / ব্যাখ্যা:
উপায় বা লক্ষণ বোঝালে করণ কারক হয়। গোঁফ দ্বারা বিড়ালকে চেনা যায় বলে এটি করণ কারক।
20 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

'স্বভাব কবি' কাকে বলা হয়? [যুব উন্নয়ন অধিদপ্তর (অফিস সহায়ক) ২০২৬]

ক লালন শাহ
খ জসীমউদ্দীন
গ সুকান্ত ভট্টাচার্য
ঘ গোবিন্দচন্দ্র দাস
নোট / ব্যাখ্যা:
বাংলা সাহিত্যে স্বভাব কবি নামে পরিচিত কবি গোবিন্দচন্দ্র দাস।