চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক

বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন

বিষয় নির্বাচন করুন:
'বাংলাদেশ বিষয়াবলী' এর অধ্যায় বা পরিচ্ছেদ:
বাংলাদেশ বিষয়াবলী এর প্রশ্নসমূহ মোট 1574 টি
১২১ ✍️ লিখিত বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের কৃষিজ সম্পদ

নবায়নযোগ্য শক্তি বলতে কী বোঝায়? বাংলাদেশের নবায়নযোগ্য শক্তির সম্ভাবনা আলোচনা করুন। [সহকারী রেজিস্টার - সরকারি কর্মচারী হাসপাতাল ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
নবায়নযোগ্য শক্তি (Renewable Energy): যে শক্তির উৎস নিঃশেষ হয়ে যায় না এবং ব্যবহারের পর প্রকৃতি থেকে পুনরায় পাওয়া যায় ও পরিবেশে কার্বন নিঃসরণ করে না, তাকে নবায়নযোগ্য শক্তি বলে। যেমন: সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ, বায়োগ্যাস ও জিওথার্মাল শক্তি।
বাংলাদেশে নবায়নযোগ্য শক্তির সম্ভাবনা:
১. সৌরশক্তি (Solar Energy): ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে বছরজুড়ে প্রচুর সূর্যালোক পাওয়া যায়। সোলার হোম সিস্টেম (SHS), সোলার ইরিগেশন পাম্প এবং বড় আকারের সোলার পার্ক (যেমন: গাইবান্ধার সুন্দরগঞ্জ, ময়মনসিংহ ও ফেনীর সোনাগাজী সোলার প্রজেক্ট) এবং শিল্পকারখানার ছাদে নেট মিটারিং রুফটপ সোলার স্থাপনের বিশাল সম্ভাবনা রয়েছে।
২. বায়ুশক্তি (Wind Energy): বাংলাদেশের ৭২০ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় অঞ্চলে (বিশেষ করে কক্সবাজার, কুতুবদিয়া, পটুয়াখালী ও মোংলা) বায়ুবিদ্যুৎ উৎপাদনের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে কক্সবাজারে দেশের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে।
৩. বায়োমাস ও বায়োগ্যাস: কৃষিপ্রধান দেশ হওয়ায় ধানের তুষ, কৃষিজ বর্জ্য এবং পশুপালনের বর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের ব্যাপক সুযোগ রয়েছে।
৪. বর্জ্য থেকে বিদ্যুৎ (Waste to Energy): ঢাকা ও বড় সিটি কর্পোরেশনগুলোর বর্জ্য ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা জ্বালানি নিরাপত্তার পাশাপাশি পরিবেশ দূষণ রোধেও কার্যকর ভূমিকা রাখবে।
১২২ ✍️ লিখিত বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের অর্থনীতি

মধ্যম আয়ের দেশের বৈশিষ্ট্য কী? মধ্যম আয়ের দেশে পরিণত হলে বাংলাদেশকে কোন কোন সমস্যার মোকাবেলা করতে হতে পারে? আলোচনা করুন। [সহকারী রেজিস্টার - সরকারি কর্মচারী হাসপাতাল ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
মধ্যম আয়ের দেশের বৈশিষ্ট্য: বিশ্বব্যাংকের মাথাপিছু জাতীয় আয়ের (GNI per capita) শ্রেণিবিন্যাস অনুযায়ী যেসব দেশের মাথাপিছু আয় নির্দিষ্ট সীমার (বর্তমানে প্রায় ১,১৪৬ ডলার থেকে ১৪,০০৫ ডলারের মধ্যে) অন্তর্ভুক্ত, সেগুলোকে মধ্যম আয়ের দেশ (নিম্ন-মধ্যম ও উচ্চ-মধ্যম) বলা হয়। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো:
১. কৃষিভিত্তিক অর্থনীতি থেকে শিল্প ও সেবাখাতনির্ভর অর্থনীতিতে রূপান্তর।
২. দারিদ্র্যের হার হ্রাস এবং মাথাপিছু আয় ও ক্রয়ক্ষমতা বৃদ্ধি।
৩. উন্নত ভৌত অবকাঠামো, শিক্ষার হার বৃদ্ধি এবং গড় আয়ু বৃদ্ধি।

মধ্যম আয়ের দেশ (এবং এলডিসি উত্তরণ পরবর্তী) হিসেবে বাংলাদেশের সম্ভাব্য চ্যালেঞ্জ বা সমস্যাসমূহ:
১. শুল্কমুক্ত বাজার সুবিধা হ্রাস: ইউরোপীয় ইউনিয়নসহ উন্নত দেশগুলোতে তৈরি পোশাক ও অন্যান্য পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত (DFQF) বা জিএসপি সুবিধা হারানোর ঝুঁকি তৈরি হবে, ফলে রপ্তানি খাতে প্রতিযোগিতা বাড়বে।
২. সহজ শর্তে ঋণ প্রাপ্তি হ্রাস: বৈদেশিক অনুদান এবং বিশ্বব্যাংক বা এডিবির কাছ থেকে স্বল্প সুদে বা নমনীয় শর্তে (Concessional loan) ঋণ পাওয়ার সুযোগ কমে যাবে; বাণিজ্যিক হারে ঋণ নিতে হবে।
৩. মেধাস্বত্ব (TRIPS) ছাড় বাতিল: ওষুধ শিল্পে পেটেন্ট বা মেধাস্বত্ব আইনের কঠোরতা কার্যকর হলে দেশে ওষুধের উৎপাদন খরচ বাড়তে পারে।
৪. মধ্যম আয়ের ফাঁদ (Middle Income Trap): দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তির উদ্ভাবন ঘটাতে না পারলে অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থবির হয়ে পড়ার ঝুঁকি থাকে।
১২৩ ✍️ লিখিত বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

বাংলাদেশের সাম্প্রতিক সড়ক দুর্ঘটনার বিষয় উল্লেখ করে এর প্রতিরোধে করণীয় পদক্ষেপসমূহ বর্ণনা করুন। [সহকারী রেজিস্টার - সরকারি কর্মচারী হাসপাতাল ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
সাম্প্রতিক সড়ক দুর্ঘটনার চিত্র: বাংলাদেশে সড়ক দুর্ঘটনা বর্তমানে একটি জাতীয় দুর্যোগে পরিণত হয়েছে। বিআরটিএ (BRTA) এবং যাত্রী কল্যাণ সমিতির সাম্প্রতিক (২০২৫-২০২৬) পরিসংখ্যান অনুযায়ী, দেশে প্রতি বছর কয়েক হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন এবং অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করছেন। বিশেষ করে মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ থ্রি-হুইলার (নসিমন, করিমন, ব্যাটারিচালিত অটোরিকশা), মোটরসাইকেলের বেপরোয়া গতি এবং অদক্ষ চালকদের কারণে দুর্ঘটনার হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় পদক্ষেপসমূহ:
১. আইনের কঠোর প্রয়োগ: 'সড়ক পরিবহন আইন'-এর যথাযথ ও নিরপেক্ষ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
২. দক্ষ চালক তৈরি: ভুয়া লাইসেন্স প্রদান বন্ধ করে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ চালক তৈরি এবং চালকদের নির্দিষ্ট কর্মঘণ্টা ও বিশ্রাম নিশ্চিত করা।
৩. যানবাহনের ফিটনেস ও গতি নিয়ন্ত্রণ: মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন সড়ক থেকে অপসারণ এবং মহাসড়কে স্পিডগান ও সিসিটিভির মাধ্যমে গতি নিয়ন্ত্রণ করা।
৪. সড়ক অবকাঠামোর উন্নয়ন: মহাসড়কগুলোকে ডিভাইডারসহ চার বা ছয় লেনে উন্নীত করা, বিপজ্জনক বাঁক সোজা করা এবং ধীরগতির যানবাহনের জন্য আলাদা সার্ভিস লেন তৈরি করা।
৫. জনসচেতনতা বৃদ্ধি: পথচারীদের ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহারে বাধ্য করা এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা।
১২৪ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে নির্মাণ করেন? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (দানিয়ুব)]

ক শায়েস্তা খান
খ মির্জা আহমদ খাঁন
গ নবাব সলিমুল্লাহ
ঘ নবাব আবদুল লতিফ
১২৫ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী উপমহাদেশে ইউরোপীয়দের আগমন, ইংরেজ শাসন ও আন্দোলন

রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন কত সালে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (দানিয়ুব)]

ক ১৯১৩
খ ১৯১৫
গ ১৯১৭
ঘ ১৯১৯
১২৬ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের অর্থনীতি

মূল্য সংযোজন কর কত সালে চালু হয়? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (সুরমা)]

ক ১৯৯১-৯২ সালে
খ ১৯৯২-৯৩ সালে
গ ১৯৯৩ -৯৪ সালে
ঘ ১৯৯৪- ৯৫ সালে
১২৭ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী প্রাচীন যুগ জনপদ, রাজবংশ; মধ্যযুগ

প্রাচীন পুন্ড্রবর্ধন নগর কোথায় অবস্থিত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (সুরমা)]

ক মহাস্থানগড়
খ ময়নামতি
গ বিক্রমপুর
ঘ পাহাড়পুর
১২৮ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী প্রাচীন যুগ জনপদ, রাজবংশ; মধ্যযুগ

লালবাগ শাহী মসজিদটি কে নিমার্ণ করেন? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (সুরমা)]

ক শায়েস্তা খান
খ যুবরাজ মোহাম্মদ আযম
গ ইসলাম খান
ঘ মুর্শিদ কুলি খান
১২৯ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কবে প্রতিষ্ঠিত হয়? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (সুরমা)]

ক ১৪ এপ্রিল ১৯৮৬
খ ১৪ এপ্রিল ১৯৮৭
গ ১৪ এপ্রিল ১৯৮৮
ঘ ১৪ এপ্রিল ১৯৮৯
১৩০ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

কোন সালে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ প্রথম আর্ন্তজাতিক ক্রিকেট ম্যাচ জিতে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (সুরমা)]

ক ১৯৯৭
খ ১৯৯৮
গ ১৯৯৯
ঘ ২০০০
১৩১ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

সর্বশেষ বাংলাদেশের যে জেলার সঙ্গে রেল যোগাযোগ স্থাপিত হয়- [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (সুরমা)]

ক সিরাজগঞ্জ
খ টাঙ্গাইল
গ বরিশাল
ঘ কুড়িগ্রাম
১৩২ 🎯 MCQ বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য

বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (সুরমা)]

ক তাহমিনা খান ডলি
খ জাকিয়া আকতার
গ সুরাইয়া বেগম
ঘ মাহমুদা হক চৌধুরী