চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

গণিত এর প্রশ্নসমূহ মোট 998 টি
25 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ ঘন জ্যামিতি

একটি ঘনক (Cube) এর কয়টি তল আছে? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক ৩টি
খ ৪টি
গ ৫টি
ঘ ৬টি
নোট / ব্যাখ্যা:
ঘনক একটি ষড়তলীয় ঘনবস্তু, যার তল সংখ্যা ৬টি।
26 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ চতুর্ভুজ ও বহুভুজ

একটি বর্গের পরিসীমা ৩৬ মিটার, এর একটি কর্ণের দৈর্ঘ্য কত? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক $6\sqrt{2}$ মিটার
খ $6\sqrt{3}$ মিটার
গ $9\sqrt{2}$ মিটার
ঘ $9\sqrt{3}$ মিটার
নোট / ব্যাখ্যা:
বর্গের এক বাহুর দৈর্ঘ্য $a = \frac{৩৬}{৪} = ৯$ মিটার। অতএব কর্ণের দৈর্ঘ্য $= a\sqrt{2} = 9\sqrt{2}$ মিটার।
27 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সংখ্যা

$\frac{৭}{৮} + ০.১ + ০.০৫$ এর মান কত? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক $\frac{৪১}{৪০}$
খ $\frac{৩৯}{৪০}$
গ $\frac{৩৭}{৪০}$
ঘ $\frac{৪৩}{৪০}$
নোট / ব্যাখ্যা:
$০.১ + ০.০৫ = ০.১৫ = \frac{১৫}{১০০} = \frac{৩}{২০}$। এখন, $\frac{৭}{৮} + \frac{৩}{২০} = \frac{৩৫ + ৬}{৪০} = \frac{৪১}{৪০}$।
28 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ চতুর্ভুজ ও বহুভুজ

নিচের কোনটি সুষম বহুভুজ? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক ত্রিভুজ
খ বর্গক্ষেত্র
গ ষড়ভুজ
ঘ সামান্তরিক
নোট / ব্যাখ্যা:
বর্গক্ষেত্রের চারটি বাহু ও চারটি কোণ সমান হওয়ায় এটি নিশ্চিতরূপে সুষম বহুভুজ।
29 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ ঐকিক নিয়ম

১২০ কেজি চাল ১০ জন লোকের ২৭ দিন চলে। ১০ জন লোকের ৪৫ দিন চলতে হলে, কত কেজি চাল প্রয়োজন হবে? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক ২০০ কেজি
খ ৪০০ কেজি
গ ৩০০ কেজি
ঘ ৫০০ কেজি
নোট / ব্যাখ্যা:
লোকসংখ্যা একই (১০ জন)। ২৭ দিনে প্রয়োজন ১২০ কেজি, সুতরাং ৪৫ দিনে প্রয়োজন $= \frac{১২০ \times ৪৫}{২৭} = \frac{৪০ \times ৫}{১} = ২০০$ কেজি।
30 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ চতুর্ভুজ ও বহুভুজ

একটি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমা সমান। ক্ষেত্রফলের বিচারে নিম্নের কোনটি সঠিক? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক আয়তক্ষেত্র > বর্গক্ষেত্র
খ আয়তক্ষেত্র = বর্গক্ষেত্র
গ আয়তক্ষেত্র < বর্গক্ষেত্র
ঘ আয়তক্ষেত্র ≥ বর্গক্ষেত্র
নোট / ব্যাখ্যা:
পরিসীমা সমান হলে যেকোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সর্বদাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের চেয়ে ছোট হয় (আয়তক্ষেত্র < বর্গক্ষেত্র)।
31 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় ভগ্নাংশ, লসাগু ও গসাগু

$p > q$ হলে ভগ্নাংশটি কোন ধরনের হবে? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক প্রকৃত ভগ্নাংশ
খ অপ্রকৃত ভগ্নাংশ
গ পূর্ণ সংখ্যা
ঘ মিশ্র ভগ্নাংশ
নোট / ব্যাখ্যা:
লব $p$ এবং হর $q$ বিশিষ্ট ভগ্নাংশ $\frac{p}{q}$-এ লব হরের চেয়ে বড় ($p > q$) হলে তা অপ্রকৃত ভগ্নাংশ হয়।
32 🎯 MCQ গণিত বীজগণিত ↳ ধারা

পরবর্তী সংখ্যাটি কত হবে? ৫, ৯, ১৭, ৩৩, [ ] [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক ৬৫
খ ৬৬
গ ৬৭
ঘ ৬৮
নোট / ব্যাখ্যা:
পার্থক্যগুলো দ্বিগুণ হচ্ছে: $৯-৫=৪$, $১৭-৯=৮$, $৩৩-১৭=১৬$। তাহলে পরবর্তী পার্থক্য হবে $১৬ \times ২ = ৩২$। সুতরাং পরবর্তী সংখ্যা $= ৩৩ + ৩২ = ৬৫$।
33 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সংখ্যা

$\sqrt{3}$ এবং ৫ এর মধ্যে কয়টি পূর্ণ সংখ্যা আছে? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক ১টি
খ ২টি
গ ৩টি
ঘ ৪টি
নোট / ব্যাখ্যা:
$\sqrt{3} \approx 1.732$। ১.৭৩২ এবং ৫ এর মধ্যবর্তী পূর্ণসংখ্যাগুলো হলো ২, ৩ এবং ৪। অর্থাৎ মোট ৩টি পূর্ণসংখ্যা আছে।
34 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ ঐকিক নিয়ম

আব্দুর রহিম ১৬ শতক ভূমি রেখে মৃত্যুবরণ করেন। ওয়ারিশ হিসেবে ২ স্ত্রী, ২ কন্যা এবং ১ পুত্র রেখে যান। পুত্র কত শতক সম্পত্তি পাবেন? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক ৩
খ ৩.৫
গ ৭
ঘ ৭
নোট / ব্যাখ্যা:
সন্তান থাকায় স্ত্রীগণ পান $\frac{১}{৮}$ অংশ $= ১৬ \times \frac{১}{৮} = ২$ শতক। অবশিষ্ট থাকে $১৬ - ২ = ১৪$ শতক। ১ পুত্র ২ কন্যার সমান অংশ পায়, অর্থাৎ মোট অংশ $= ২ (পুত্র) + ১ \times ২ (কন্যা) = ৪$ অংশ। অতএব পুত্র পাবে অবশিষ্টের $\frac{২}{৪} = \frac{১}{২}$ অংশ, অর্থাৎ $১৪ \times \frac{১}{২} = ৭$ শতক।
35 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সংখ্যা

তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ৩৩ হলে তাদের গুণফল কত? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক ১৩২০
খ ১২৪০
গ ১২২০
ঘ ৯৯
নোট / ব্যাখ্যা:
মাঝের সংখ্যাটি $= \frac{৩৩}{৩} = ১১$। সুতরাং তিনটি ক্রমিক সংখ্যা হলো ১০, ১১ ও ১২। এদের গুণফল $= ১০ \times ১১ \times ১২ = ১৩২০$।
36 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ শতকরা

ঢাকা থেকে গাজীপুরের ভাড়া ৮০ টাকা। ভাড়া ২৫% বেড়ে গেলে নতুন ভাড়া কত টাকা হবে? [ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (যাঁচ মোহরার) ২০২৬]

ক ৯৬ টাকা
খ ১২০ টাকা
গ ১০০ টাকা
ঘ ৬০ টাকা
নোট / ব্যাখ্যা:
ভাড়া বাড়ে ৮০ টাকার ২৫% $= ৮০ \times \frac{২৫}{১০০} = ২০$ টাকা। সুতরাং নতুন ভাড়া $= ৮০ + ২০ = ১০০$ টাকা।