চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিগত পরীক্ষার নির্ভুল সমাধান ও প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন আর্কাইভ।

বিষয় ও অধ্যায় ভিত্তিক প্রশ্নব্যাংক

বিষয় ও নির্দিষ্ট অধ্যায় ভিত্তিক বিগত বিসিএস, ব্যাংক ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পড়ুন

বিষয় নির্বাচন করুন:
বাংলা এর প্রশ্নসমূহ মোট 3009 টি
৬৩৭ ✍️ লিখিত বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

জলহারা মেঘখানি বরষার শেষে
পড়ে আছে গগনের এক কোণ ঘেঁষে।
বর্ষাপূর্ণ সরোবর তারি দশা দেখে
সারাদিন ঝিকিমিকি হাসে থেকে থেকে
কহে, "ওটা লক্ষ্মীছাড়া, চালচুলাহীন
নিজেরে নিঃশেষ করি, কোথায় বিলীন।
আমি দেখো চিরকাল থাকি জল ভরা
সরোবর, সুগভীর নাই নড়াচড়া"
মেঘ কহে, "ওহে বাপু, কোরো না গরব-
তোমার পূর্ণতা সে যে আমারই গৌরব"
[মেডিকেল অফিসার - সরকারি কর্মচারী হাসপাতাল ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
পরের কল্যাণে যে নিজেকে নিঃশেষ করে দেয়, তার সেই ত্যাগের মহিমাতেই অন্যরা পূর্ণতা লাভ করে। কিন্তু সুবিধাভোগী অকৃতজ্ঞরা প্রায়ই উপকারীর আত্মত্যাগের কথা ভুলে গিয়ে নিজের প্রাচুর্য নিয়ে বৃথা অহংকার করে। তবুও প্রকৃত ত্যাগীদের মহত্ত্ব তাতে কখনো ম্লান হয় না।
৬৩৮ ✍️ লিখিত বাংলা বাংলা সাহিত্য

রচনা লিখুন: "বাংলাদেশের পর্যটন শিল্প: সমস্যা ও সম্ভাবনা" [মেডিকেল অফিসার - সরকারি কর্মচারী হাসপাতাল ২০২৬]

আদর্শ সমাধান ও উত্তরপত্র
ভূমিকা: প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনা অপরিসীম। নদী, সমুদ্র সৈকত, পাহাড়, সুন্দরবন এবং প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এদেশের পর্যটন খাতকে সমৃদ্ধ করেছে।

পর্যটন খাতের সম্ভাবনা: কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকত, ম্যানগ্রোভ বন সুন্দরবন, পার্বত্য চট্টগ্রামের নৈসর্গিক দৃশ্য এবং সিলেটের চা বাগান দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করে। এ খাতের সঠিক বিকাশ ঘটলে বৈদেশিক মুদ্রা অর্জন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি সম্ভব।

সমস্যাসমূহ: উন্নত যোগাযোগ ও অবকাঠামোর অভাব, পর্যাপ্ত নিরাপত্তার ঘাটতি, দক্ষ গাইডের অভাব, আন্তর্জাতিক মানের বিনোদন ব্যবস্থার অভাব এবং বিশ্বদরবারে সঠিক প্রচারণার ঘাটতি এ শিল্পের প্রধান অন্তরায়।

সম্ভাবনা বাস্তবায়নে করণীয়: পর্যটন কেন্দ্রগুলোর অবকাঠামোগত উন্নয়ন, পর্যটকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিতকরণ, ইকো-ট্যুরিজম গড়ে তোলা এবং ডিজিটাল মাধ্যমে আন্তর্জাতিক প্রচারণা বাড়ানো জরুরি।

উপসংহার: সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমস্যাগুলো সমাধান করতে পারলে বাংলাদেশের পর্যটন শিল্প অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হবে।
৬৩৯ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

'বাস্তুহারা' কোন সমাসভুক্ত? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬]

ক অব্যয়ীভাব
খ মধ্যপদলোপী কর্মধারয়
গ উপপদ তৎপুরুষ
ঘ নিত্য
৬৪০ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য

'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত'- এটি কোন ধরনের বাক্য? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬]

ক সরল
খ জটিল
গ যৌগিক
ঘ মিশ্র
৬৪১ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ উক্তি

কোন ক্ষেত্রে পরোক্ষ উক্তির ক্রিয়াকাল অপরিবর্তিত থাকে? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬]

ক চিরন্তন সত্য
খ অনুজ্ঞাভাব
গ আবেগ প্রকাশ
ঘ প্রশ্ন জিজ্ঞাসা
৬৪২ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য সংকোচন / সংক্ষেপণ

'যা ভবিষ্যতে ঘটবে'- এক কথায় প্রকাশ কী? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬]

ক ভবিষ্যত
খ ভবিষ‍্য
গ ভবিতব্য
ঘ অতব্য
৬৪৩ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য সংকোচন / সংক্ষেপণ

'যা জল দেয়' এক কথায় প্রকাশ কী? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬]

ক পাটেপাটে
খ জলদ
গ জলাধার
ঘ জলধি
৬৪৪ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য সংকোচন / সংক্ষেপণ

'যার বসন আলগা'- এর বাক্য সংকোচন- [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬]

ক আলগা বসনা
খ অসংবৃত
গ লজ্জাহীন
ঘ সংস্কৃতিহীনতা
৬৪৫ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

'লম্বা দেওয়া' বাগধারাটির অর্থ- [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬]

ক পালানো
খ দীর্ঘ বক্তৃতা
গ বড় অকৃত্রিম স্নেহ
ঘ ঘরে যাওয়া
৬৪৬ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

'হাড়হদ্দ' বাগধারা দিয়ে বোঝায়? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬]

ক স্পষ্ট
খ অকৃত্রিম
গ নাড়ি নক্ষত্র
ঘ দুষ্টতা
৬৪৭ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমার্থক শব্দ

'খরপরশা' শব্দের আভিধানিক অর্থ- [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬]

ক খরস্রোত
খ ধারালো বর্শা
গ তীব্র গতি
ঘ তীক্ষ্ণ গতি
৬৪৮ 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাক্য

'যার ভিতরে ভয়, সেই বাইরে ভয় পায়'- এটি কোন ধরনের বাক্য? [সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ২০২৬]

ক যৌগিক বাক্য
খ সরল বাক্য
গ মিশ্র বাক্য
ঘ জটিল বাক্য