৮২১ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ চতুর্ভুজ ও বহুভুজ

কোন ক্ষেত্রটি সামান্তরিক নয়? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (কপোতাক্ষ)]

ক ট্রাপিজিয়াম
খ আয়তক্ষেত্র
গ বর্গক্ষেত্র
ঘ রম্বস
৮২২ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ গড়

১৫ জন লোকের গড় বয়স ২৯ বছর। তাদের মধ্যে আবার দুজনের গড় বয়স ৫৫ বছর। তাহলে বাকি ১৩ জনের গড় বয়স কত হবে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (কপোতাক্ষ)]

ক ২৫ বছর
খ ২৬ বছর
গ ২৭ বছর
ঘ ২৯ বছর
৮২৩ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ ধারা

৫, ৮, ১৪, ২৬, ৫০, … ধারাটির পরবর্তী সংখ্যা কত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (কপোতাক্ষ)]

ক ৭৪
খ ৯৮
গ ১০২
ঘ ১২২
৮২৪ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ লাভ-ক্ষতি

কোনো বই ৪০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (কপোতাক্ষ)]

ক ৬৫
খ ৭০
গ ৪৪
ঘ ৫০
৮২৫ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ সংখ্যা

২৩÷৪৫ এর ২০২১ কত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (কপোতাক্ষ)]

ক ১৩
খ ৮২১
গ ৭৮
ঘ ৫৬০
৮২৬ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ শতকরা

আলমের বয়স কমলের বয়সের ৮০% হলে কমলের বয়স আলমের বয়সের কত শতাংশ? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (কপোতাক্ষ)]

ক ১২৫%
খ ১১৬%
গ ৮০%
ঘ ২০%
৮২৭ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ ঐকিক নিয়ম

একটি পুকুর খনন করতে ৩০০ জন লোকের ২৫ দিন লাগে। পুকুরটি ১ দিনে খনন করতে কত জন লোকের দরকার হবে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (কপোতাক্ষ)]

ক ৭০০০ জন
খ ৭২৫০ জন
গ ৭৫০০ জন
ঘ ৮০০০ জন
৮২৮ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ শতকরা

০.৪-কে শতকরায় প্রকাশ করলে কত হবে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (কপোতাক্ষ)]

ক ৮০%
খ ৬০%
গ ২০%
ঘ ৪০%
৮২৯ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ গড়

তিন বছর আগে রহিম ও করিমের বয়সের গড় ছিল ১৮ বছর। আলম তাদের সাথে যোগদান করায় তাদের বয়সের গড় বেড়ে ২২ বছর হয়। আলমের বয়স কত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (কপোতাক্ষ)]

ক ৩০ বছর
খ ২৮ বছর
গ ২৭ বছর
ঘ ২৪ বছর
৮৩০ 🎯 MCQ গণিত জ্যামিতি ↳ ত্রিভুজ

কোন ত্রিভুজের একটি বাহু উভয়দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি --- [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (কপোতাক্ষ)]

ক বিষমবাহু
খ সমবাহু
গ সমকোণী
ঘ সমদ্বিবাহু
৮৩১ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ সংখ্যা

০.১×০.০১×০.০০১০.২×০.০২×০.০০২ এর মান কত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (কপোতাক্ষ)]

ক ১৮
খ ১৮০
গ ১৮০০
ঘ ১৮০০০
৮৩২ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ নল-চৌবাচ্চা ও কাজ-সময়

ক একটি কাজ ৫ দিনে এবং খ তা ১০ দিনে করতে পারে। তারা একত্রে ১ দিনে এর কত অংশ করতে পারবে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (ইছামতি)]

ক ১/১৫
খ ১/১০
গ ২/১৫
ঘ ৩/১০
৮৩৩ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ শতকরা

চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় পূর্বের ১০০০ টাকার চালের বর্তমান মূল্য ১২৫০ টাকা হলো। চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পেল? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (ইছামতি)]

ক ২৫%
খ ২১.৫%
গ ২.৫%
ঘ ১.২৫%
৮৩৪ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

$x + y = 5, xy = 6$ হলে $x^3 + y^3 =$ কত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (ইছামতি)]

ক 30
খ 35
গ 215
ঘ 230
৮৩৫ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ লাভ-ক্ষতি

একটি জিনিস ৬০ পয়সায় বিক্রয় করায় ২০% লাভ হয়। এর ক্রয়মূল্য কত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (ইছামতি)]

ক ৭২ পয়সা
খ ৮০ পয়সা
গ ৪০ পয়সা
ঘ ৫০ পয়সা
৮৩৬ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ লাভ-ক্ষতি

একটি দ্রব্য ২৫ টাকা দিয়ে ক্রয় করে ৩০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (ইছামতি)]

ক ২০%
খ ১৫%
গ ১০%
ঘ ৫%
৮৩৭ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ গড়

এক দোকানদার ১২ দিনে ৫০৪ টাকা আয় করলেন। প্রথম ৪ দিনে গড় আয় ৪০ টাকা হলে বাকি দিনগুলোর গড় আয় কত টাকা হবে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (ইছামতি)]

ক ৪০ টাকা
খ ৪২ টাকা
গ ৪৩ টাকা
ঘ ৪৭ টাকা
৮৩৮ 🎯 MCQ গণিত বীজগণিত ↳ বীজগণিতীয় সূত্রাবলি ও মান নির্ণয়

$m - \frac{1}{m} = 5$ হলে, $m^3 - \frac{1}{m^3} =$ কত? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (ইছামতি)]

ক 110
খ 130
গ 135
ঘ 140
৮৩৯ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ ঐকিক নিয়ম

যে পরিমাণ খাদ্যে ১৫ জন লোকের ৪০ দিনে চলে ঐ পরিমাণ খাদ্যে ৪০ জন লোকের কত দিন চলবে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (ইছামতি)]

ক ১৫ দিন
খ ২০ দিন
গ ২৫ দিন
ঘ ৩০ দিন
৮৪০ 🎯 MCQ গণিত পাটিগণিত ↳ শতকরা

কোন পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ২৭% ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (ইছামতি)]

ক ৩৫
খ ৪৮
গ ৬০
ঘ ৬৫