প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৬

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৬’ বাংলাদেশের চাকরিপ্রার্থীদের জন্য একটি অন্যতম কাঙ্ক্ষিত ও মর্যাদাপূর্ণ সুযোগ। ১০০ নম্বরের এই এমসিকিউ (MCQ) পরীক্ষায় সাধারণত বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান—এই চারটি প্রধান বিষয়ে প্রশ্ন করা হয়, যেখানে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হয়। সিলেবাস অনুযায়ী প্রতিটি বিষয়ে গভীর ধারণা অর্জনের পাশাপাশি বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ ও নিয়মিত মডেল টেস্ট চর্চা করা এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার মূল চাবিকাঠি। আত্মবিশ্বাস ও সঠিক প্রস্তুতির মাধ্যমে আপনার শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে এই নিয়োগ পরীক্ষায় অংশ নিন এবং আজই প্রস্তুতি শুরু করুন।

পূর্ণমান: 90
প্রশ্ন: 90
সময়: 60মি.
1 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ ধ্বনি ও বর্ণ

বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? [৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক ৭টি
খ ৯টি
গ ১০টি
ঘ ৮টি
2 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ শব্দ

সাবান ও আনারস শব্দ দুটি কোন ভাষা থেকে আগত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৬]

ক পর্তুগিজ
খ আরবি
গ ফরাসি
ঘ ফার্সি
3 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

'কুল কাঠের আগুন' এর প্রকৃত অর্থ কী? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৬]

ক তীব্রজালা
খ অমিতব্যয়ী
গ উজ্জ্বল আলো
ঘ প্রতিভাবান
4 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কী? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৬]

ক বহুব্রীহি সমাস
খ দ্বন্দ্ব সমাস
গ কর্মধারয় সমাস
ঘ তৎপুরুষ সমাস
5 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বানান শুদ্ধিকরণ

কোন বানানটি শুদ্ধ? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৬]

ক নীরীক্ষন
খ নীরীক্ষণ
গ নিরিক্ষণ
ঘ নিরীক্ষণ
6 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ সমার্থক শব্দ

সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন- [২৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক দীর্ঘিকা, নদী, প্রণালী
খ শৈবলিনী, তরঙ্গিণী, সরিৎ
গ গাঙ, তটিনী, অর্ণব
ঘ স্রোতস্বিনী, নির্ঝরিণী, সিন্ধু
7 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাগধারা

বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক? [১২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক অমাবস্যার চাঁদ; আকাশ কুসুম
খ বক ধার্মিক; বিড়াল তপস্বী
গ রুই-কাতলা; কেউ কেটা
ঘ বক ধার্মিক; ভিজে বেড়াল
8 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ মধ্যযুগ

”সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই” এই পঙক্তিটির রচয়িতা কে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৬]

ক বিবেকানন্দ
খ চণ্ডীদাস
গ বিদ্যাপতি
ঘ রামকৃষ্ণ
9 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ কারক ও বিভক্তি

”শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে” এখানে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৬]

ক অধিকরণে সপ্তমী
খ অপাদানে পঞ্চমী
গ কর্মে পঞ্চমী
ঘ অধিকরণে পঞ্চমী
10 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

রবীন্দ্রনাথ ঠাকুরের 'তোতা কাহিনী' গল্পে তোতা কীসের প্রতীক? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৬]

ক শিক্ষকের
খ গণকঠাকুরের
গ শিশুর
ঘ গবেষকের
11 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সন্ধি

'উল্লাস' এর সন্ধি বিচ্ছেদ- [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ (ইছামতি)]

ক উৎ + লাস
খ ঊৎ + লাস
গ উল + লাস
ঘ ঊল + লাস
12 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়

বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? [১৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক শব্দ
খ বর্ণ
গ ধ্বনি
ঘ চিহ্ন
13 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ অলঙ্কার

'হৃদয় মাঝে মেঘ উদয় করি, নয়নের মাঝে ঝড়িল বারি', এখানে কী ধরনের অলংকারের প্রয়োগ হয়েছে? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৬]

ক বিষম
খ বিরোধাভ্যাস
গ অসংগতি
ঘ বিভাবনা
14 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ শব্দ

'জোছনা' কোন শ্রেণির শব্দ? [৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক যৌগিক
খ তৎসম
গ দেশি
ঘ অর্ধ-তৎসম
15 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ সমাস

কোনটি নঞ তৎপুরুষ নয়? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৬]

ক অনেক
খ অপরাহ্ন
গ অনিষ্ট
ঘ অনৈক্য
16 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

”মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই” পঙক্তিটি কার রচনা? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৬]

ক সিকান্দার আবু জাফর
খ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ কাজী নজরুল ইসলাম
17 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? [২৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা]

ক বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
খ বিয়ে পাগলা বুড়ো
গ কিঞ্চিত জলযোগ
ঘ কল্কি অবতার
18 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ বাংলা ভাষা

প্রত্যেক ভাষার ০৩টি মৌলিক অংশ হলো- [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৬]

ক ধ্বনি, শব্দ, বাক্য
খ বর্ণ, সমাস, সন্ধি
গ সমাস, কারক, ধ্বনি
ঘ পদ, বর্ণ, ধ্বনি
19 🎯 MCQ বাংলা বাংলা সাহিত্য ↳ আধুনিক যুগ

কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে লিখিত? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৬]

ক অক্ষরবৃত্ত ছন্দ
খ গদ্য ছন্দ
গ মাত্রাবৃত্ত ছন্দ
ঘ সরবৃত্ত ছন্দ
20 🎯 MCQ বাংলা বাংলা ব্যাকরণ ↳ পদ প্রকরণ

'অধ্যয়ন' শব্দের বিশেষণ কী? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৬]

ক অধ্যয়নকৃত
খ অধীত
গ অধ্যয়নরত
ঘ পঠিত