৩০ জন লোক কোন কাজ ২৪ দিনে করতে পারে। কাজ আরম্ভ হওয়ার ১২ দিন পর ১৫ জন লোক চলে গেল। বাকি লোক কত দিনে অবশিষ্ট কাজ করতে পারবে?
১২ দিন কাজ করার পর অবশিষ্ট দিন থাকে = $(24 - 12) = 12$ দিন।
১৫ জন লোক চলে যাওয়ায় বাকি লোক থাকে = $(30 - 15) = 15$ জন।
এখন,
৩০ জন লোক অবশিষ্ট কাজটি করতে পারে = ১২ দিনে
∴ ১ জন লোক অবশিষ্ট কাজটি করতে পারে = $(12 \times 30)$ দিনে
∴ ১৫ জন লোক অবশিষ্ট কাজটি করতে পারে = $\frac{12 \times 30}{15} = 24$ দিনে।
উত্তর: ২৪ দিনে।